Monday, December 15, 2025
25 C
Dhaka

লালমনিরহাট-৩ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন, নতুন মনোনয়ন পেলেন জেলা আমির আবু তাহের

লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী তাদের প্রাথমিক মনোনীত প্রার্থী পরিবর্তন করে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমির মো. আবু তাহেরকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক মনোনয়ন পাওয়া মো. হারুন অর রশীদসহ স্থানীয় জামায়াতের নেতারা।

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান মো. শাহ আলম জানান, সংগঠনের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী মাওলানা আবদুল হালিম লালমনিরহাট-৩ আসনে আবু তাহেরের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।

এর আগে এই আসনে ছাত্রশিবির রংপুর মহানগর শাখার সাবেক সভাপতি হারুন অর রশীদকে মনোনয়ন দিয়েছিল দল। তিনি কয়েক মাস ধরে মাঠে গণসংযোগেও কাজ করছিলেন। তাঁর ছবি দিয়ে প্যানাফ্লেক্স, ডিজিটাল বিলবোর্ড ও ব্যানারও টাঙ্গানো হয়েছিল। তবে নতুন প্রার্থী ঘোষণা হওয়ার পর এগুলো সরিয়ে ফেলতে দেখা গেছে।

বিষয়টি জানতে চাইলে হারুন অর রশীদ জানান, “পারিবারিক সমস্যার কারণে দেড় মাস আগে স্বপ্রণোদিত হয়ে প্রার্থী পরিবর্তনের আবেদন করেছিলাম।”

এদিকে নতুন মনোনীত প্রার্থী আবু তাহের বলেন,
“দল আমাকে দায়িত্ব দিয়েছে। নেতা–কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাব। ইতিবাচক ফলাফলের ব্যাপারে আমি আশাবাদী।”

লালমনিরহাট-৩ আসনে ইতোমধ্যে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিভাগের সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি আসাদুল হাবিব দুলু। এছাড়া গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা দীপক কুমার রায়সহ আরও কয়েকজন প্রার্থী মাঠে রয়েছেন। এ আসনে অতীতে জাপার চেয়ারম্যান জি এম কাদের, সাবেক ডেপুটি স্পিকার রেয়াজ উদ্দিন আহমেদ এবং আওয়ামী লীগের আবুল হোসেন এমপি নির্বাচিত হয়েছেন।

রাজনৈতিক মহলের মতে, ‘কৌশলগত’ কারণেই জামায়াত শেষ মুহূর্তে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

জেলা জামায়াতের সেক্রেটারি ও লালমনিরহাট-২ আসনের প্রার্থী ফিরোজ হায়দার লাভলু বলেন,
“জামায়াতে ইসলামী একটি শৃঙ্খলাবদ্ধ রাজনৈতিক দল। দল যাকে মনোনয়ন দিয়েছে, তাঁর বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন ও করবেন।”

spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত...

শহীদ বুদ্ধিজীবী দিবসের সভায় বক্তব্য ঘিরে উত্তেজনা

পাবনায় শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জামায়াতে ইসলামীর সাবেক...

হাদির ওপর হামলা: সীমান্ত পারাপার চক্রের দুই সদস্য আটক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

হামলার মোটরসাইকেল জব্দ, ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষায় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

ইসলামি চিন্তাবিদ ও বিশ্বভ্রমণকারী দাঈকে হারাল মুসলিম উম্মাহ

বিশ্ববরেণ্য সুফি আলেম, নকশবন্দি তরিকার প্রভাবশালী শায়খ ও ইসলামী...

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে উদ্বেগ

যশোরের অভয়নগর উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় আমেরিকার...

হাদির হামলার পেছনে সক্রিয় সিন্ডিকেটের অভিযোগ

দুর্বৃত্তের গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক...

মধ্যপ্রাচ্যের ছয় দেশে নিষিদ্ধ ‘ধুরন্ধর’

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পাচ্ছে...

নির্বাচনের আগে রাজনৈতিক নেতাদের নিরাপত্তায় নতুন প্রটোকল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে...

পারস্পরিক দোষারোপ বন্ধে যমুনায় তিন দলের বৈঠক

জুলাইযোদ্ধা শরিফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনাকে কেন্দ্র...

লটারির নামে জুয়া ও চাঁদাবাজির অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর বালুর মাঠে প্রশাসনের অনুমতি ছাড়াই...
spot_img

আরও পড়ুন

পল্টনে গুলিবিদ্ধ হাদি, তদন্তে এক আসামির নাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা...

ভারত-পাকিস্তান লড়াইয়ে আবারও একতরফা ফল

চিরচেনা চিত্রই আবারও দেখা গেল ক্রিকেট মাঠে। ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভারতের জয়। নারী-পুরুষ, বয়সভিত্তিক বা আন্তর্জাতিক—যে কোনো পর্যায়েই একই ফল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তার...

সরফরাজের সঙ্গে ম্যাচসেরার পুরস্কার ভাগ জয়সোয়ালের

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ২৩৫ রানের বড় লক্ষ্য তাড়া করে ১৫ বল হাতে রেখেই জয় তুলে নিয়েছে মুম্বাই। পুনের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে হরিয়ানার বিপক্ষে...

ধাপে ধাপে চালু হচ্ছে হোয়াটসঅ্যাপের অনুবাদ সুবিধা

ভাষাগত বাধা দূর করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে নতুন বিল্ট-ইন অনুবাদের সুবিধা। এই ফিচারের মাধ্যমে ভিন্ন ভাষায় পাঠানো বা পাওয়া বার্তার অর্থ...
spot_img