Thursday, February 19, 2026
20 C
Dhaka

‘সুষ্ঠু নির্বাচনসহ মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দেওয়া বাণীতে বলেছেন, ৫ আগস্ট ছাত্র-জনতার মহিমান্বিত আত্মদানের মাধ্যমে ফ্যাসিস্ট শাসকরা দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়। এই ঐতিহাসিক ঘটনার ফলে মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে। এখন দেশের গণতন্ত্রকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা, পাশাপাশি মানুষের মৌলিক মানবাধিকার রক্ষা ও নিশ্চিত করা অপরিহার্য।

তারেক রহমান বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লব শুধু রাজনৈতিক মোড় পরিবর্তনের ঘটনা নয়, এটি এদেশে আধিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদী রাজনীতির উত্থানের সূচনা। এই বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পেয়েছে। তিনি উল্লেখ করেন, সেই দিনে সিপাহী-জনতা দেশের জন্য জীবন বাজি রেখে রাজপথে নেমে এসেছিল জাতীয় স্বাধীনতা রক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে। তাই ৭ নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমণ্ডিত।

তারেক রহমান বলেন, স্বাধীনতাত্তোর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয়। এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে স্থায়ীভাবে ধরে রাখা। একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয়। বাকশালী সরকার চরম অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী পদ্ধতিতে মানুষের ন্যায্য অধিকার হরণ করে। দেশমাতৃকার এই চরম সংকটকালে ১৯৭৫ সালের ৩ নভেম্বর কুচক্রীরা মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে সপরিবারে ক্যান্টনমেন্টে বন্দি করে।

জাতির এই গভীর সংকটকালে ৭ নভেম্বর স্বজাতির স্বাধীনতা রক্ষায় অকুতোভয় সৈনিক এবং জনতার ঢলে রাজপথে এক অনন্য সংহতির স্ফুরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন। তারেক রহমান বলেন, “এই পটপরিবর্তনে রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে প্রাণচাঞ্চল্য ফিরে আসে এবং গণতন্ত্র অর্গলমুক্ত হয়। বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতা সুপ্রতিষ্ঠিত হয়। মানুষের মনে স্বস্তি ফিরে আসে। তবে আধিপত্যবাদী শক্তির দেশীয় এজেন্টরা এ উদ্দেশ্য সাধনের পথে বাধা হিসেবে রয়ে গেছে। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয়।”

তিনি আরও বলেন, জিয়াউর রহমান শাহাদাত বরণ করলেও তার আদর্শে বলীয়ান মানুষ দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় এখনও ঐক্যবদ্ধ ও দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা প্রায় ১৬ বছর দেশের গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্রক্ষমতা নিজেদের হাতে কেন্দ্রীভূত করেছে। এই সময়ে দেশের সার্বভৌমত্ব দুর্বল হয়ে পড়েছিল, গণতান্ত্রিক ও রাজনৈতিক নেতা-কর্মীদের দমন করা হয়েছে, গুম, খুন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে ভীতিকর রাজত্ব চালু করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বন্দি করে রাখার মাধ্যমে দেশপ্রেমিকদের বিরুদ্ধে দমননীতি চালানো হয়েছে।

বার্তায় তারেক রহমান সমাজে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, আওয়ামী ফ্যাসিস্টরা দেশের কৃষ্টি, ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতির ওপর পরিকল্পিতভাবে আগ্রাসন চালিয়েছে। তাই ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা বর্তমান সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

নিয়মিত খেজুরে হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে

পবিত্র রমজান মাসে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন থাকলেও পুষ্টিবিজ্ঞান...

আল আকসায় রমজানের আবহ

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর ইসলামের গুরুত্বপূর্ণ...

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত...

আইনমন্ত্রী আসাদুজ্জামানের দুর্নীতি প্রতিরোধ বার্তা

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দুর্নীতি রোধে...

হাজারীবাগে স্বামী হত্যার ঘটনায় দুইজনের যাবজ্জীবন

ঢাকার হাজারীবাগে প্রায় সাড়ে পাঁচ বছর আগে সংঘটিত সোহেল...

৯ কোটি টাকার সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহফুজুর...

হাইকোর্টে জুলাই জাতীয় সনদ স্থগিত চেয়ে রিট দায়ের

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন...

কুড়িগ্রামে রাতের ‘রোবট’ ভিডিও ফেসবুকে ভাইরাল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী একটি বাজারে গভীর রাতে সিসিটিভি...

ব্রয়লার মুরগির কেজি দরে ৩৫ টাকা বেড়ে চাপে ক্রেতা

চট্টগ্রামে পবিত্র রমজান মাস শুরুর আগে ব্রয়লার ও সোনালি...

গাজীপুর থেকে মন্ত্রিসভায় কেউ না থাকায় হতাশা ও ক্ষোভ

রাজধানীর কাছে অবস্থিত শিল্প–সমৃদ্ধ জেলা গাজীপুর দেশের অর্থনীতি, রাজনীতি...

চলতি বছর ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে দেশের রিজার্ভ: গভর্নর

চলতি বছর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে...

চট্টগ্রামে অস্ত্রসহ যুবকের গ্রেপ্তার, বড় সাজ্জাদের সহযোগী অভিযোগ

চট্টগ্রামে অস্ত্র-গুলিসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত যুবকের...

রোকেয়া বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্রারের নিয়োগ বাতিল নিয়ে তোলপাড়

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার হারুন অর রশিদের চুক্তিভিত্তিক...
spot_img

আরও পড়ুন

নিয়মিত খেজুরে হৃদ্‌স্বাস্থ্য ভালো থাকে

পবিত্র রমজান মাসে ইফতারে খেজুর খাওয়ার প্রচলন থাকলেও পুষ্টিবিজ্ঞান বলছে, সারা বছরই নিয়মিত খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য উপকারী। দিনে মাত্র দুই থেকে তিনটি খেজুর...

আল আকসায় রমজানের আবহ

মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হওয়ার পর ইসলামের গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসায় প্রথম তারাবির নামাজ অনুষ্ঠিত হয়েছে। নানা বিধিনিষেধের মধ্যেও মঙ্গলবার রাতে হাজার হাজার...

দীর্ঘদিনের কণ্ঠ সমস্যায় কী করবেন

দীর্ঘদিন ধরে গলা বসে যাওয়া বা কণ্ঠে খুসখুসে ভাব যেকোনো পেশাজীবীর জন্য উদ্বেগজনক হলেও সংগীতশিল্পীদের ক্ষেত্রে এটি আরও বেশি সমস্যার কারণ হতে পারে। এমন...

ত্বকী হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়ল

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আবারও সময় চেয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত চিফ...
spot_img