Tuesday, February 3, 2026
20 C
Dhaka

যুক্তরাষ্ট্রে অনির্দিষ্টকালের জন্য শাটডাউন

যুক্তরাষ্ট্রে ফেডারেল সরকারের অচলাবস্থা শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাত থেকে কার্যকর হওয়া এই শাটডাউনের কারণে সরকারি কিছু পরিষেবা সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। লাখ লাখ সরকারি কর্মচারীর বেতনও আটকে যাবে।

বাজেট নিয়ে অচলাবস্থার জেরে অনির্দিষ্টকালের জন্য শুরু হওয়া ‘সরকার শাটডাউন’ দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে দিয়েছে। পাঁচ বছর পর আবারও এমন পরিস্থিতির মুখে পড়ল যুক্তরাষ্ট্র। সিনেটে ব্যয় বাজেট বিল পাস নিয়ে দ্বন্দ্ব দেখা দেওয়ায় এর আভাস আগেই পাওয়া গিয়েছিল। খবর আলজাজিরা

প্রক্রিয়াটি হলো—যদি কংগ্রেস ব্যয় বিল পাস করতে ব্যর্থ হয় বা প্রেসিডেন্ট সেই বিলে স্বাক্ষর করতে অস্বীকার করেন, তবে ‘শাটডাউন’ শুরু হয়। এবারের শাটডাউনের জন্য ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে।

এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বড় শাটডাউন। সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কংগ্রেসের শীর্ষ নেতাদের মধ্যে ফেডারেল ব্যয় নিয়ে বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বরং দুপক্ষই নিজেদের অবস্থানে অনড় থাকায় অচলাবস্থা তৈরি হয়। শেষ মুহূর্তেও সিনেটে অর্থায়ন বিল পাস না হওয়ায় শাটডাউন কার্যকর হয়ে যায়।

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রিপাবলিকান নেতাদের পাশে নিয়ে সাংবাদিকদের বলেন, “ডেমোক্র্যাটরা সঠিক কাজ করছেন না। আপনি আমেরিকানদের মাথায় বন্দুক ঠেকিয়ে বলতে পারেন না।”

তবে মার্কিন প্রশাসন জানিয়েছে, জরুরি পরিষেবাগুলো চালু থাকবে। এ সংক্রান্ত কর্মীরা অচলাবস্থার বাইরে থাকবেন।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে সর্বশেষ সরকার বন্ধ ছিল ৩৫ দিন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে দীর্ঘতম শাটডাউন হিসেবে রেকর্ড হয়েছিল। সেই শাটডাউন শেষ হয়েছিল যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়া কাজে না এসে বিমান চলাচল ব্যাহত করার হুমকি দিয়েছিলেন।

এবার শাটডাউন কতদিন স্থায়ী হবে তা অনিশ্চিত। তবে স্পষ্ট হচ্ছে, রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় পক্ষই দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুত এবং কেউই আপাতত পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন...

রুক্ষ চুলের সমাধানে অয়েলিং কেন জরুরি

ঝলমলে ও সুন্দর চুল পেতে নিয়মিত যত্ন জরুরি। দূষণ,...

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে সফটওয়্যার ও...

অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে প্রশ্নের জবাব

বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও...

নিয়মিত মাথাব্যথার পেছনে দৈনন্দিন অভ্যাসই দায়ী

আজকাল অনেকেই নিয়মিত মাথাব্যথার সমস্যার কথা বলছেন। মাঝেমধ্যে মাথাব্যথা...

উইন্ডোজ আপডেটেই বাড়ল ব্যবহারকারীর ভোগান্তি

মাইক্রোসফটের ২০২৬ সালের প্রথম উইন্ডোজ ১১ সিকিউরিটি আপডেট অনেক...

নির্বাচনে কেন্দ্র দখল ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেন্দ্র দখলসহ...

নবীজির যুগে নারীর সক্রিয় ভূমিকার ইতিহাস

নবীজি হজরত মুহাম্মদ (সা.)-এর যুগে নারী সাহাবিদের ভূমিকা শুধু...

নির্বাচন ঘিরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় সেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে...

দীর্ঘ সময় বসে কাজ করলে যেভাবে ব্যথা কমাবেন

আধুনিক জীবনযাত্রায় দীর্ঘ সময় বসে কাজ করা, ব্যায়ামের অভাব...

চাঁদপুরে ৪২২টি ভোটকেন্দ্র ‘ঝুঁকিপূর্ণ, কঠোর নিরাপত্তায় প্রশাসন

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং...

এআই প্রযুক্তিতে বদলে যাচ্ছে মোবাইল অ্যাপের ভবিষ্যৎ

বিশ্বজুড়ে স্মার্টফোনভিত্তিক অ্যাপ বাজারে দ্রুত পরিবর্তন আনছে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক...

চেয়ারে বসে নামাজ কখন জায়েজ

নামাজ ইসলামের অন্যতম ফরজ ইবাদত। শারীরিক অসুস্থতা বা অক্ষমতার...

আক্কেল দাঁত নিয়ে সাধারণ ভুল ধারণা

আক্কেল দাঁত ওঠার সময় অনেকের ক্ষেত্রেই তীব্র ব্যথা ও...
spot_img

আরও পড়ুন

শবেবরাত উপলক্ষে প্রধান উপদেষ্টার বাণী

পবিত্র শবেবরাত উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম জনগোষ্ঠীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি শবেবরাতকে আল্লাহর রহমত, মাগফিরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ...

রুক্ষ চুলের সমাধানে অয়েলিং কেন জরুরি

ঝলমলে ও সুন্দর চুল পেতে নিয়মিত যত্ন জরুরি। দূষণ, অনিয়মিত পরিচর্যা ও রাসায়নিক পণ্যের ব্যবহারে অনেকের চুল হয়ে ওঠে শুষ্ক ও রুক্ষ। এ কারণে...

তথ্যপ্রযুক্তি খাতে রপ্তানি আয়ের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে বর্তমানে বিশ্বের ১০৪টির বেশি দেশে সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা রপ্তানি হচ্ছে। এই রপ্তানি কার্যক্রমে যুক্ত রয়েছে বেসিসের প্রায় ৫০০ সদস্য প্রতিষ্ঠান। এর...

অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা উদ্যোগ নিয়ে প্রশ্নের জবাব

বিভিন্ন দেশের সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় ও সংশ্লিষ্ট চুক্তিকে ‘চলমান প্রক্রিয়ার অংশ’ হিসেবে উল্লেখ করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। সোমবার (২...
spot_img