Thursday, September 10, 2026
31 C
Dhaka

অভিনয় ছাড়ার কথা ভাবছেন মোশাররফ করিম, প্রকাশ করেছেন পছন্দের পেশা

নন্দিত অভিনেতা মোশাররফ করিম বহু জনপ্রিয় নাটক ও চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। শুধু দেশের মধ্যে নয়, আন্তর্জাতিক মঞ্চেও তার কাজ প্রশংসিত হয়েছে।

তবুও মাঝে মাঝে অভিনয় ছেড়ে দেওয়ার চিন্তা মনে আসলেও সেই পথে হাঁটতে পারেন না এই গুণী শিল্পী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়টি নিয়ে খোলাখুলিভাবে কথা বলেন। মোশাররফ করিম জানান, “মাঝে মাঝে মনে হয় অভিনয় ছেড়ে দিতে চাই। কিন্তু ১০-১২ দিনের বেশি ঘরে বসে থাকা আমার পক্ষে সম্ভব নয়। তখন বুঝতে পারি, এ ছাড়া আমি আর কিছু করতে পারি না। আসলে আমি অন্য কোনো জিনিস উপভোগও করি না।”

অভিনয়ের বাইরে তার কিছু সৃজনশীল আগ্রহও আছে, যার মধ্যে লেখালেখি এবং সাংবাদিকতার প্রতি তার বিশেষ আকর্ষণ। তিনি বলেন, “চাকরি করার কথা ভাবতে পারি না, কিন্তু লেখালেখি করতে এবং সাংবাদিকতা করতেও ইচ্ছা করে। অনেক আগে থেকেই ভাবতাম, তারিক আনাম খানের ইন্টারভিউ নিতে চাই। আবার আবুল হায়াতের দীর্ঘ সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছাও মাঝে মাঝে জাগে।”

সাংবাদিকতাকে মোশাররফ করিম শুধু একটি পেশা হিসেবে নয়, একটি সৃজনশীল কাজ হিসেবেও দেখেন। তিনি বলেন, “সাংবাদিকতা হচ্ছে এমন একটি সৃজনশীলতা, যেখানে একজন মানুষকে সামনে এনে তাঁর উপলব্ধি তুলে ধরা হয়। আলাপ-আলোচনা মূলত ‘আমি নিজে সমৃদ্ধ হব, আর অন্যরাও এই আলোচনা দেখে বা পড়ে সমৃদ্ধ ও আনন্দিত হবে’—এমন একটি প্রক্রিয়া। নতুন দিক সম্পর্কে জানতে পারা যায়। যদি কোনো দিন অভিনয় ছেড়ে দিতে হয়, আমি সাংবাদিকতায় যেতে পারি। আমি এই পেশাকে গভীর শ্রদ্ধায় দেখি।”

অপরদিকে, মোশাররফ করিমের আন্তর্জাতিক কার্যক্রমও চলছে। আগামী বছর যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ‘৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫’-এ প্রদর্শিত হবে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত–দ্য সার্কেল’। মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে মোশাররফ করিমের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী ও অভিনেত্রী রেবেনা রেজা জুঁই।

spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক...

মানসিক চাপ কি হৃদরোগের ঝুঁকি বাড়ায়? যা বলছেন বিশেষজ্ঞরা

বর্তমান ব্যস্ত জীবনযাত্রায় মানসিক চাপ অনেকের কাছেই নিত্যদিনের সঙ্গী।...

সিলেটে পূর্ণাঙ্গ সেবা চালু করল উবার

অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং সেবাকে আরও বিস্তৃত করতে সিলেটে পূর্ণাঙ্গ...

মহাকাশে আধিপত্যের নতুন প্রতিযোগিতা, মুখোমুখি যুক্তরাষ্ট্র ও চীন

বিশ্বরাজনীতি, প্রযুক্তি ও বাণিজ্যের পর এবার মহাকাশকে কেন্দ্র করে...

বাড়িতেই তৈরি করুন সুস্বাদু চিংড়ি সমুচা

বিকেলের নাস্তা, অতিথি আপ্যায়ন কিংবা বন্ধুদের আড্ডায় সমুচা জনপ্রিয়...

পাকা আম দিয়ে সহজেই তৈরি করুন সুস্বাদু পোয়া পিঠা

গ্রীষ্মের মৌসুমে পাকা আম দিয়ে নানা ধরনের মিষ্টান্ন ও...

৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ আসছে, এক চার্জে ৩৫ ঘণ্টা ভিডিও দেখার দাবি

বাংলাদেশের বাজারে নতুন ব্যাটারিকেন্দ্রিক স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০০’ আনার ঘোষণা...

প্রচণ্ড গরমে হিট স্ট্রোকের ঝুঁকি, যেসব লক্ষণ ও করণীয় জানা জরুরি

তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা নিয়ন্ত্রণ...

র‍্যামের দাম কমেছে, বেড়েছে পোর্টেবল হার্ডডিস্কের মূল্য

চলতি সপ্তাহে ঢাকার কম্পিউটার বাজারে র‍্যামের দামে উল্লেখযোগ্য পরিবর্তন...

অটোইমিউন রোগের যেসব লক্ষণ অবহেলা করা উচিত নয়

বিশ্বজুড়ে লাখো মানুষ বিভিন্ন ধরনের অটোইমিউন রোগে আক্রান্ত হলেও...
spot_img

আরও পড়ুন

কুরআনের সুরে বরগুনা মাতাতে আসছেন শাইখ আহমদ বিন ইউসুফ আযহারী

বদরুল ইসলাম, বরগুনা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরগুনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ধর্মীয় আয়োজন ‘মজলিসে না'তে মুস্তফা’। আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাদ আসর বরগুনা সদরের...

জিকিরে বাড়ে মানসিক দৃঢ়তা, প্রশান্ত হয় হৃদয়

মানুষকে আল্লাহ তাআলা স্বভাবগতভাবেই দুর্বল হিসেবে সৃষ্টি করেছেন। শারীরিক দুর্বলতার পাশাপাশি মানসিক দুর্বলতাও মানুষের জীবনের একটি বাস্তবতা। দুঃখ, উদ্বেগ, সংকট কিংবা অনিশ্চয়তার মুহূর্তে মানুষ...

চট্টগ্রামে বন্যার তীব্রতা বৃদ্ধি, পানিবন্দি সাড়ে ৪ লাখের বেশি মানুষ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, অন্তত সাড়ে চার লাখ মানুষ...

২৪ ঘণ্টা না খেয়ে থাকলে শরীরে কী ঘটে? জানালেন বিশেষজ্ঞরা

টানা ২৪ ঘণ্টা উপবাস বা না খেয়ে থাকা সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যসচেতন মানুষের মধ্যে বেশ আলোচিত একটি অভ্যাস। অনেকেই মনে করেন, নির্দিষ্ট সময় খাবার থেকে...
spot_img