Thursday, April 30, 2026
21 C
Dhaka

টেক্সাসের বন্যায় বিপর্যয়, প্রশ্নের মুখে মার্কিন আবহাওয়া বিভাগের প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশটির আবহাওয়া বিভাগের সক্ষমতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। অভিযোগ করা হচ্ছে, সময়মতো সঠিক পূর্বাভাস না দেওয়ার কারণেই এমন ক্ষয়ক্ষতির মুখে পড়তে হয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, জনবল সংকটের কারণে আবহাওয়া অফিস দুর্যোগের পূর্বাভাস সঠিকভাবে দিতে পারেনি, যার ফলে বাসিন্দারা আগাম প্রস্তুতির সুযোগ পাননি। এই বড় বিপর্যয়ের জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতি ও কর্মী ছাঁটাইকে দায়ী করা হচ্ছে।

শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয় টেক্সাস অঙ্গরাজ্যে। মাত্র এক ঘণ্টায় ২৬ ফুট পর্যন্ত বেড়ে যায় গুয়াদালুপ নদীর পানির উচ্চতা। ৪৮ ঘণ্টার ব্যবধানে প্রাণহানি ছাড়ায় অর্ধশতাধিক। এই স্বল্প সময়ে কিভাবে এতো মানুষের প্রাণ গেলো তা নিয়ে উঠছে প্রশ্ন।

শুনতে অবাক মনে হলেও দুর্যোগের এই ক্ষয়ক্ষতির জন্য মার্কিন সরকারের ব্যয় কমানোর নীতিকেই প্রাথমিকভাবে দুষছেন অনেকে। অপচয় কমাতে সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ দেশজুড়ে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের তহবিল বাতিলসহ হাজার-হাজার কর্মী ছাঁটাই করে। বিশ্লেষকদের দাবি- এ কারণেই আবহাওয়া অফিসের মতো প্রতিষ্ঠানগুলো ভুগছে জনবল সংকটে। এজন্যই, ঠিকমতো দেয়া যায়নি দুর্যোগের পূর্বাভাস।

মার্কিন আবহাওয়া অধিদফতরের সাবেক প্রশাসক ড. রিক স্পিনরাড বলেন, সংশ্লিষ্টরা তাদের কাজ করেছে কিনা এ নিয়ে আমার সন্দেহ হয়। অনেক আবহাওয়া পূর্বাভাস অফিস এখন কর্মী স্বল্পতা নিয়েই চলছে। অর্থাৎ যারা কাজ করছে তাদের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। টেক্সাসে যা হচ্ছে তার পেছনে এই কারণটা কতটা দায়ী তা নিয়ে ভাবতে হবে।

আরও বলা হচ্ছে- লাগাতার বৃষ্টির কারণে পানির উচ্চতা এত দ্রুত বাড়তে পারে তা ধারণা করতে পারেননি আবহাওয়াবিদরা।

কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে বিপাকে যুক্তরাষ্ট্রের ওশেনিক এন্ড অ্যাটমোস্ফেয়ারিক এডমিনিস্ট্রেশন- NOAA সহ অন্যান্য আবহাওয়া অফিসগুলো। শঙ্কা এর প্রভাবে সক্ষমতা কমবে। যা আগামী দিনগুলোতে হারিকেন, টর্নেডো, বন্যার মতো দুর্যোগের আগাম পূর্বাভাস দেয়া কঠিন করে তুলবে।

spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না...

চিয়া সিড খাওয়ার আগে যা জানা জরুরি

পুষ্টিগুণে সমৃদ্ধ চিয়া সিড অনেকের খাদ্যতালিকায় জনপ্রিয় হলেও এটি...

চাঁদে নতুন খনিজের সন্ধান, এলইডি প্রযুক্তিতে বিপ্লবের সম্ভাবনা

চাঁদের বুকে এক নতুন ধরনের বিরল খনিজের সন্ধান পেয়েছেন...

হাসি কেন সংক্রামক: মস্তিষ্কের ভেতরের অজানা বিজ্ঞান

মানুষের দৈনন্দিন জীবনে হাসি একটি স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ আবেগ।...

প্রতিদিনের ভুল অভ্যাসেই বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রতিদিনের কিছু সাধারণ অভ্যাস দীর্ঘমেয়াদে শরীর ও মনের ওপর...

প্রাণীর প্রতি দায়িত্বে ইসলামের দৃষ্টিভঙ্গি

ইসলাম ধর্মে প্রাণীর প্রতি দায়িত্ব ও সহমর্মিতার বিষয়টি অত্যন্ত...

বৃষ্টি নিয়ে কোরআনের বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি

বৃষ্টি ইসলামি দৃষ্টিতে কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয়, বরং...

ডাল খাওয়ার আগে যা জানা জরুরি

ডাল আমাদের খাদ্যতালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ, যা প্রোটিন ও...

এসএসসি পরীক্ষায় অনিয়ম, জামালপুরে দুই শিক্ষার্থী বহিষ্কার

জামালপুরে চলমান এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার...

কীভাবে তৈরি হলো আধুনিক থার্মোমিটার

বর্তমানে তাপমাত্রা মাপার জন্য থার্মোমিটার একটি অপরিহার্য যন্ত্র হলেও...

কালবৈশাখীর শঙ্কা: ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আশঙ্কা প্রকাশ করেছে...
spot_img

আরও পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মকে ‘দীন’ বলা যাবে কি, বিশ্লেষণে যা জানা যায়

ইসলামি পরিভাষায় ‘দীন’ শব্দটি কেবল ইসলামের জন্য প্রযোজ্য কি না—এ প্রশ্ন নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত বিশ্লেষণ করে আলেমরা বলছেন,...

নবজাতকের সঠিক যত্নে সচেতনতা জরুরি, বলছেন বিশেষজ্ঞরা

নবজাতকের সুস্থ বৃদ্ধি ও নিরাপত্তা নিশ্চিত করতে জন্মের পর থেকেই ধারাবাহিক সঠিক পরিচর্যা প্রয়োজন বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তাপমাত্রা নিয়ন্ত্রণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, সঠিক খাদ্যাভ্যাস এবং নিয়মিত...

শব্দ শুনে স্বাদ অনুভব, রহস্যময় স্নায়বিক বৈশিষ্ট্যের ব্যাখ্যা

কখনো কি এমন হয়েছে, কোনো শব্দ শুনে আপনার মনে হয়েছে যেন মুখে কোনো খাবারের স্বাদ অনুভব করছেন, কিংবা চোখের সামনে ভেসে উঠছে রঙের ঝলক?...

মানবকল্যাণে সম্পদ ব্যয়ের গুরুত্ব

মানবজীবনে সম্পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সঠিক ব্যবহার না হলে ব্যক্তি ও সমাজে নেতিবাচক প্রভাব পড়তে পারে। পবিত্র কোরআনে সম্পদের উপার্জন ও ব্যয়ের ক্ষেত্রে...
spot_img