Tuesday, March 31, 2026
26 C
Dhaka

আর্জেন্টিনাসহ চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন দক্ষিণ ও মধ্য আমেরিকার চার দেশের ওপর থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। এই দেশগুলো হলো আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা এবং এল সালভাদর।

এ বিষয়ে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এই চার দেশের সঙ্গে কৃষি ও খাদ্যপণ্য বাণিজ্য সংক্রান্ত সম্প্রতি চুক্তি হয়েছে ট্রাম্প প্রশাসনের। চুক্তির আলোকে এই দেশগুলোর পণ্যের মার্কিন বাজারে প্রবেশাধিকার আরও সহজ হবে।

প্রসঙ্গত, ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ গ্রহণের আড়াই মাস পর ২ এপ্রিল বিশ্বের ১০০টিরও বেশি দেশের ওপর অতিরিক্ত রপ্তানি শুল্ক আরোপ করেন তিনি। সেই সময় তিনি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়ার কথা জানান। এই শুল্কের ফলে বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য জটিল হয়ে যায় এবং খাদ্য ও কৃষিপণ্যসহ বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায়।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও কৃষি বাজারে পণ্যের সরবরাহ মূলত এশিয়া, লাতিন আমেরিকা ও আফ্রিকার দেশগুলো থেকে আসত। ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপের ফলে এই দেশগুলোর পণ্যের মার্কিন বাজারে উপস্থিতি কমে গেছে।

সম্প্রতি হওয়া চুক্তি অনুযায়ী আর্জেন্টিনা, ইকুয়েডর, গুয়েতেমালা ও এল সালভাদরের খাদ্যপণ্য মার্কিন বাজারে অবাধ প্রবেশাধিকার পাবে। মার্কিন কর্মকর্তারা আশা করছেন, এর ফলে কফি, কলা এবং অন্যান্য খাদ্যপণ্যের দাম কমবে।

যুক্তরাষ্ট্রের ট্রেজারিমন্ত্রী স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, ট্রাম্প প্রশাসন মার্কিন নাগরিকের জীবনযাত্রার ব্যয় হ্রাসে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই চুক্তি সেই প্রতিশ্রুতির অংশ। এছাড়া সামনের দিনগুলোতে আরও কিছু দেশের সঙ্গে অনুরূপ চুক্তি করার পরিকল্পনা রয়েছে।

মার্কিন প্রশাসন সূত্রে জানা গেছে, দক্ষিণ আমেরিকার অপর দেশ ব্রাজিলের সঙ্গে পণ্য আমদানি সংক্রান্ত একটি চুক্তি হতে যাচ্ছে। চলতি সপ্তাহে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরিয়ার সঙ্গে বৈঠক করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ব্রাজিল বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক ও রপ্তানিকারী দেশ। গত এপ্রিলে ব্রাজিলের ওপর ৫০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ হয়েছিল, তবে চুক্তি হলে তা হ্রাস পেতে পারে।

সূত্র: এএফপি
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন...

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫...

হাম আক্রান্ত শিশুদের জটিলতা বাড়ার কারণ কী

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা শিশুদের রোগ...

রাজশাহী মেডিকেলে সাত মাসে প্রতিদিন গড়ে ১০ শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত সাত মাসে শিশু মৃত্যুর...

মার্চে রাজনৈতিক সহিংসতায় নিহত ১৪, ১০ জনই বিএনপির: এমএসএফ

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) জানিয়েছে, মার্চ মাসে দেশে রাজনৈতিক...

আইডিআরএর সাবেক চেয়ারম্যান মোশাররফ ও স্ত্রীর আয়কর নথি জব্দের নির্দেশ

আদালত বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সাবেক চেয়ারম্যান...

গাজীপুরে হামের উপসর্গ নিয়ে ২৭ শিশু হাসপাতালে ভর্তি

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের লক্ষণ...

নাটোরে প্রবাসীর স্ত্রীর হারানো স্বর্ণালংকার ও টাকা ফিরে পেলেন পুলিশ হস্তক্ষেপে

নাটোরের গুরুদাসপুর উপজেলায় পুলিশের দ্রুত হস্তক্ষেপে এক প্রবাসীর স্ত্রী...

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু

চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার...

রান্নাঘরের ব্লেন্ডার থেকেই জীবনের গোপন রহস্য উন্মোচন

নিউইয়র্কের কোল্ড স্প্রিং হারবার ল্যাবরেটরির এক নিস্তব্ধ সন্ধ্যায় শুরু...

শিশুদের মৃত্যু নিয়ে দুঃখ প্রকাশ, স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতার কথা জানালেন সচিব

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুদের আইসিইউর জন্য অপেক্ষাকালে মৃত্যুর...

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় ৭ জন উদ্ধার

কক্সবাজারের টেকনাফে দক্ষিণ লম্বরী এলাকার একটি বসতঘর থেকে নারী...
spot_img

আরও পড়ুন

রাসুলের (সা.) মানবিকতা ও সংবেদনশীলতার অনন্য দৃষ্টান্ত

রাসুল (সা.)-এর জীবন মানবিকতা, সহমর্মিতা ও সংবেদনশীলতার এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত। মানুষের সুবিধা-অসুবিধা এবং মানসিক অবস্থার প্রতি তাঁর গভীর মনোযোগ ইসলামী ইতিহাসে বিশেষভাবে...

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন

পিরোজপুরে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় তিন আসামিকে বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে প্রধান আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার...

ইসলামাবাদে চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের পর বেইজিংয়ে ইসহাক দার

ইরান পরিস্থিতি নিয়ে সৌদি আরব, তুরস্ক ও মিসরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইসলামাবাদে বৈঠক করার পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার আজ মঙ্গলবার বেইজিং...

আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

বরিশালের আগৈলঝাড়া উপজেলা ছাত্রদল ও জাসাসের দুই নেতাকে ২০১৫ সালে বিচারবহির্ভূতভাবে হত্যা করার অভিযোগে সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...
spot_img