Tuesday, February 10, 2026
24 C
Dhaka

নেতানিয়াহুকে ‘কঠোর বার্তা’, পশ্চিমতীর দখল নিয়ে ওয়াশিংটনের সতর্কবার্তা

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি কার্যকর রাখার আহ্বান জানাতে এবং দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘কঠোর বার্তা’ দিতে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। তার এই সফরের পর ইসরায়েল-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উত্তেজনার মুখে পড়েছে।

শুক্রবার (২৪ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এক প্রতিবেদনে জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থানের বার্তা নেতানিয়াহুর কাছে পৌঁছে দিয়েছেন ভান্স। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও গত রোববার গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত ৪০ জন নিরীহ ফিলিস্তিনি নাগরিক নিহত হন। এই হামলায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রশাসনের একাধিক কর্মকর্তা বলেছেন, ইসরায়েল সাম্প্রতিক হামলায় “নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে” এবং এটি যুদ্ধবিরতির চুক্তির সরাসরি লঙ্ঘন।

এছাড়া পশ্চিমতীরের আরও এলাকা দখল করার উদ্দেশ্যে ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে যে প্রাথমিক আইন পাস হয়েছে, তা নিয়েও গভীর অসন্তোষ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ট্রাম্প বিষয়টি নিয়ে মন্তব্য করে বলেছেন, “ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণ করতে পারে না এবং এই ধরনের পদক্ষেপ অঞ্চলটিকে আরও অস্থিতিশীল করে তুলবে।”

বিশ্লেষকদের মতে, দখলদার ইসরায়েলের প্রায় সব নীতিতে দীর্ঘদিন ধরে মার্কিন প্রশাসনের সমর্থন থাকলেও ট্রাম্প সরকারের এই অবস্থান একটি বড় নীতিগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

ইসরায়েল সফরের শেষ দিনে জেডি ভান্স সাংবাদিকদের বলেন, “পশ্চিমতীর দখলের আইন পাস করা আমার জন্য অপমানজনক। শান্তির পথে এগোনোর পরিবর্তে ইসরায়েল সংঘাতকে আরও তীব্র করছে।”

ওয়াশিংটন সূত্র জানায়, ভান্সের সফর শেষে যুক্তরাষ্ট্র এখন মধ্যপ্রাচ্যে একটি নতুন কূটনৈতিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে, যার মূল লক্ষ্য ইসরায়েলকে যুদ্ধবিরতি রক্ষা ও ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাণিজ্য চুক্তিতে রপ্তানি খাতে নতুন আশা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত...

হালিমা (রা.)-এর স্নেহে নবীজির শৈশব

নবী মুহাম্মদ (সা.)-এর শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুধমাতা...

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম।...

একই গাছে পিচ, চেরি ও অ্যাপ্রিকটের সহাবস্থান

একই গাছে একাধিক ধরনের ফল ধরার দৃশ্য দেখলে অনেকেরই...

চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজানের শুরু

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান মাস শুরুর...

ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিসির বীজ

তিসির বীজ ওজন নিয়ন্ত্রণ, রক্তের কোলেস্টেরল ও সুগারের মাত্রা...

দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে অনার এক্স৫সি

দেশে তৈরি নতুন স্মার্টফোন ‘অনার এক্স৫সি’ বাজারে এনেছে অনার...

হাদিসে উপমার মাধ্যমে চরিত্র গঠনের নির্দেশনা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে...

রক্তশূন্যতা কমাতে প্রাকৃতিক খাবারের গুরুত্ব

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বর্তমানে একটি নীরব স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা...

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার...

ইসলামে জিহাদুন নফসের তাৎপর্য

নিজের কুপ্রবৃত্তি বা নফসকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য এক...

চীনের টেক জায়ান্টদের সুপার এআই দৌড়ে শুরু নতুন প্রতিযোগিতা

চীনা নববর্ষ উদযাপনের সময়টিকেই কাজে লাগিয়ে নতুন এক প্রতিযোগিতায়...

শিশুর জ্বর ও খিঁচুনি, কখন বিপজ্জনক

শিশুর জ্বরের সঙ্গে হঠাৎ খিঁচুনি শুরু হলে অধিকাংশ অভিভাবকই...

দ্রুত কাজের জন্য আইটেলের নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন মডেল ‘আইটেল...
spot_img

আরও পড়ুন

বাণিজ্য চুক্তিতে রপ্তানি খাতে নতুন আশা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমে ১৯ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি...

হালিমা (রা.)-এর স্নেহে নবীজির শৈশব

নবী মুহাম্মদ (সা.)-এর শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুধমাতা হালিমা (রা.)-এর স্নেহময় আশ্রয়ে বেড়ে ওঠা এবং পরবর্তীতে মায়ের কোলে ফিরে আসা। সিরাতের বর্ণনায় পাওয়া...

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদাও পরিবর্তিত হয়। পুষ্টিবিদদের মতে, ষাট, সত্তর ও আশির...

একই গাছে পিচ, চেরি ও অ্যাপ্রিকটের সহাবস্থান

একই গাছে একাধিক ধরনের ফল ধরার দৃশ্য দেখলে অনেকেরই মনে হতে পারে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফটোশপে তৈরি ছবি। তবে বাস্তবে এমন একটি গাছের...
spot_img