Wednesday, March 18, 2026
26 C
Dhaka

পাকিস্তানে সেনাবাহিনীর ওপর হামলার পর সাঁড়াশি অভিযান, ৩০ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় সেনাবাহিনীর ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাল্টা অভিযানে অন্তত ৩০ সন্ত্রাসী নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে সেনাবাহিনীর আন্তঃদপ্তর সংযোগ বিভাগ (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানিয়েছে, ৮ অক্টোবর সেনাবাহিনীর গাড়িবহরে টিটিপির (তেহরিক-ই তালিবান পাকিস্তান) হামলার পর গোপন তথ্যের ভিত্তিতে ৯ অক্টোবর ওরাকজাইয়ে ব্যাপক অভিযান চালানো হয়। এ অভিযানে সেনা-পুলিশ যৌথ বাহিনী কমপক্ষে ৩০ সন্ত্রাসীকে হত্যা করে।

গত ৮ অক্টোবর ওরাকজাই-কুররম সংযোগ সড়কে সেনাদের গাড়িবহরকে লক্ষ্য করে বন্দুক ও বোমা হামলা চালায় টিটিপি। এতে লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ তারিক, মেজর তায়াব রাহাতসহ ১১ সেনা নিহত হন। আহত হন আরও কয়েকজন। আইএসপিআর নিহত দুই কর্মকর্তার নাম-পরিচয় প্রকাশ করেছে।

পুলিশ ও সামরিক সূত্র জানায়, হামলার আগে ৭ ও ৮ অক্টোবর ওরাকজাইয়ে অভিযান চালিয়ে সেনারা ১৯ জন সন্ত্রাসীকে হত্যা করেছিল। ফেরার পথে সেনাদের গাড়িবহরের ওপর পূর্বপরিকল্পিত হামলা চালায় টিটিপি। বন্দুক হামলার পর সড়কে পুঁতে রাখা বোমা বিস্ফোরণ ঘটানো হয়। এতে সেনাদের দুটি গাড়ি উড়ে যায়।

এদিকে ৯ অক্টোবর খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলাতেও সেনা অভিযান চালানো হয়। সেখানে ৮ সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠার পর থেকেই পাকিস্তানের সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে। টিটিপি খাইবার পাখতুনখোয়াকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে বেলুচিস্তানে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ)।

ইসলামাবাদভিত্তিক থিংকট্যাংক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুন-আগস্ট তিন মাসে পাকিস্তানে সন্ত্রাসী সহিংসতার ঘটনা আগের যেকোনো সময়ের তুলনায় ৪৬ শতাংশ বেড়েছে। এ সময় ৩২৯টি ঘটনায় নিহত হয়েছেন অন্তত ৯০১ জন, আহত হয়েছেন ৫৯৯ জন।

সূত্র : জিও নিউজ

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে...

ঈদের আগে ও পরে জ্বালানি–সংকট এড়াতে সরকার সর্বোচ্চ সতর্ক: সেতুমন্ত্রী

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় রামনাবাদ নদীতে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন ও...

গাজীপুরের পোশাক কারখানায় বেতন-বোনাস বকেয়া, ঈদের ছুটি ধাপে ধাপে

পবিত্র ঈদুল ফিতরের আগে গাজীপুরের পোশাক শিল্পাঞ্চলে কিছু শ্রমিক...

এআই মডেল বাছাইয়ে নতুন পদ্ধতি

কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের এআই...

শ্রীপুরে ভাওয়াল বনের আগুন নিয়ন্ত্রণে বনকর্মীরা, অগ্নিসংযোগী ধরলে পুরস্কার ঘোষণা

গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাওয়াল বনাঞ্চলে লাগা আগুন নিয়ন্ত্রণে বন...

ঢাকা–বরিশাল মহাসড়ক সম্প্রসারণের আশ্বাস দিলেন সেতুমন্ত্রী

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রাঙ্গামাটিয়া নদীর ওপর নির্মিত গোমা সেতু...

বিএডিসির খালের পুনরায় খনন, পাউবো ব্যয় বাড়াচ্ছে

নাটোরের বড়াইগ্রাম উপজেলার মির্জা মামুদ খাল আবারও খনন করা...

সুন্দরবনে ১০ দিন ধরে আটক জেলেদের উদ্ধার করল কোস্টগার্ড

খুলনার সুন্দরবনে কোস্টগার্ড বনদস্যুদের হাত থেকে ছয় জেলেকে উদ্ধার...

চারতলা বাড়িতে চুরি, দুই কয়েল তামার তার নিয়ে গেছে চোর

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী...

গাজীপুরে ঘোড়া জবাই চক্র ধরা, ৫ আটক ও ৯ ঘোড়া উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গোপনে ঘোড়া জবাই করে মাংস বিক্রির...

রংপুর–কুড়িগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এমপি আহত

ঢাকা থেকে নিজ এলাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রাম-২...
spot_img

আরও পড়ুন

পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মের ফ্রিজ প্রযুক্তি

তীব্র গরমে ফ্রিজের ব্যবহার দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠলেও এর পরিবেশগত প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছেন বিজ্ঞানীরা। প্রচলিত রেফ্রিজারেটরগুলোতে ব্যবহৃত গ্যাস...

অন্তঃসত্ত্বাদের নিরাপদ ভ্রমণের উপায়

ঈদুল ফিতরকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত বাড়ে। অনেকেই পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে দীর্ঘ ভ্রমণে বের হন। তবে অন্তঃসত্ত্বা নারীদের জন্য এই ভ্রমণ কিছুটা...

পাঁচ কারণে ঈদযাত্রায় সাভারের মহাসড়কে যানজটের শঙ্কা

পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল ঘিরে মহাসড়কগুলোতে ঘরমুখী মানুষের চাপ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষজ্ঞ ও স্থানীয়রা পাঁচটি মূল কারণে...

ঝড়ের কবলে লঞ্চ, ডুবোচরে আটকা ৮০ যাত্রী

ঢাকার সদরঘাট থেকে নোয়াখালীর হাতিয়া যাওয়ার পথে ঝড়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী লঞ্চ এমবি সুগন্ধা নদীর ডুবোচরে (বগার চর) আটকা পড়েছে। লঞ্চে থাকা ৭০...
spot_img