Tuesday, February 10, 2026
24 C
Dhaka

ইসরায়েলি অবরোধে ক্ষুধা ও শীতে বিপর্যস্ত গাজার ফিলিস্তিনিরা

যুদ্ধবিরতি কার্যকর হলেও গাজায় ফিলিস্তিনিদের দুর্ভোগ থামেনি। ক্ষুধা, ঠান্ডা, চিকিৎসা সংকট আর অব্যাহত হামলার আতঙ্কে গাজা এখন এক গভীর মানবিক বিপর্যয়ের মুখে।

সোমবার (৩ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এক মাসে অন্তত ২৩৬ জন নিহত এবং ৬০০ জনের বেশি আহত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আরও তিনজন নিহত এবং ধসে পড়া ভবন থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৫০০ মরদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই ইসরায়েলের বোমাবর্ষণ ও ধ্বংসযজ্ঞের শিকার।

এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, রেডক্রসের মাধ্যমে তিনজন ইসরায়েলি বন্দির মরদেহ ফেরত আনা হয়েছে। যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী, প্রতিটি ইসরায়েলি বন্দির মরদেহের বিনিময়ে ১৫ জন করে ফিলিস্তিনি বন্দির মরদেহ ফেরত দেওয়ার কথা রয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড সম্প্রতি অভিযোগ করে, হামাস দক্ষিণ গাজার খান ইউনিসে ত্রাণবাহী ট্রাক লুট করেছে। তবে গাজার সরকারি গণমাধ্যম এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও সাজানো বলে প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে সহায়তা সরবরাহে বাধা দিচ্ছে, যাতে ক্ষুধা ও মানবিক বিপর্যয় তৈরি হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) হিসাবে, বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন এমন ১৬ হাজার ৫০০-এর বেশি রোগী এখনো গাজায় আটকা রয়েছেন। জাতিসংঘের তথ্যমতে, মিসর, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত সীমিতসংখ্যক আহত ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য গ্রহণ করেছে, তবে এখনো হাজারো মানুষ চিকিৎসার অপেক্ষায় আছেন।

শীত ঘনিয়ে আসায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা কাদামাটির ঘর বানিয়ে টিকে থাকার চেষ্টা করছেন। নির্মাণসামগ্রী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে অনেকেই ধ্বংসস্তূপের ইট ও কাদা দিয়ে অস্থায়ী আশ্রয় তৈরি করছেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি আলেসান্দ্রো ম্রাকিচ জানিয়েছেন, নির্মাণসামগ্রীর অভাবে মানুষ প্রাচীন পদ্ধতিতে আশ্রয় গড়ছে— এটি এখন বেঁচে থাকার একমাত্র উপায়।

সহায়তা সংস্থাগুলোর আশঙ্কা, শীতের তীব্রতা বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। যুদ্ধবিরতি টিকে থাকলেও ক্ষুধা, ঠান্ডা আর অনিশ্চয়তায় গাজার মানুষ আজও মৃত্যুভয়ে দিন কাটাচ্ছেন।

সূত্র: আল জাজিরা
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বাণিজ্য চুক্তিতে রপ্তানি খাতে নতুন আশা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত...

হালিমা (রা.)-এর স্নেহে নবীজির শৈশব

নবী মুহাম্মদ (সা.)-এর শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুধমাতা...

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম।...

একই গাছে পিচ, চেরি ও অ্যাপ্রিকটের সহাবস্থান

একই গাছে একাধিক ধরনের ফল ধরার দৃশ্য দেখলে অনেকেরই...

চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজানের শুরু

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান মাস শুরুর...

ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিসির বীজ

তিসির বীজ ওজন নিয়ন্ত্রণ, রক্তের কোলেস্টেরল ও সুগারের মাত্রা...

দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে অনার এক্স৫সি

দেশে তৈরি নতুন স্মার্টফোন ‘অনার এক্স৫সি’ বাজারে এনেছে অনার...

হাদিসে উপমার মাধ্যমে চরিত্র গঠনের নির্দেশনা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে...

রক্তশূন্যতা কমাতে প্রাকৃতিক খাবারের গুরুত্ব

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বর্তমানে একটি নীরব স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা...

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার...

ইসলামে জিহাদুন নফসের তাৎপর্য

নিজের কুপ্রবৃত্তি বা নফসকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য এক...

চীনের টেক জায়ান্টদের সুপার এআই দৌড়ে শুরু নতুন প্রতিযোগিতা

চীনা নববর্ষ উদযাপনের সময়টিকেই কাজে লাগিয়ে নতুন এক প্রতিযোগিতায়...

শিশুর জ্বর ও খিঁচুনি, কখন বিপজ্জনক

শিশুর জ্বরের সঙ্গে হঠাৎ খিঁচুনি শুরু হলে অধিকাংশ অভিভাবকই...

দ্রুত কাজের জন্য আইটেলের নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন মডেল ‘আইটেল...
spot_img

আরও পড়ুন

বাণিজ্য চুক্তিতে রপ্তানি খাতে নতুন আশা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমে ১৯ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি...

হালিমা (রা.)-এর স্নেহে নবীজির শৈশব

নবী মুহাম্মদ (সা.)-এর শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুধমাতা হালিমা (রা.)-এর স্নেহময় আশ্রয়ে বেড়ে ওঠা এবং পরবর্তীতে মায়ের কোলে ফিরে আসা। সিরাতের বর্ণনায় পাওয়া...

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদাও পরিবর্তিত হয়। পুষ্টিবিদদের মতে, ষাট, সত্তর ও আশির...

একই গাছে পিচ, চেরি ও অ্যাপ্রিকটের সহাবস্থান

একই গাছে একাধিক ধরনের ফল ধরার দৃশ্য দেখলে অনেকেরই মনে হতে পারে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফটোশপে তৈরি ছবি। তবে বাস্তবে এমন একটি গাছের...
spot_img