Tuesday, February 10, 2026
24 C
Dhaka

যুদ্ধবিরতির পরও মধ্যপ্রাচ্যে ইসরায়েলের হামলা অব্যাহত

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের সামরিক অভিযান থেমে নেই। পশ্চিম তীর, সিরিয়া ও লেবাননজুড়ে ইসরায়েলের হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতা বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের নীরবতার মধ্যেই এই পরিস্থিতি গড়ে উঠেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় যুদ্ধবিরতির ফলে কিছুটা চাপ কমলেও ইসরায়েলি হামলা চলমান। পশ্চিম তীরে দমন অভিযান ও গ্রেপ্তার বাড়ানো হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত এই এলাকায় ১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহে বাধা দিচ্ছে এবং গ্রেপ্তার করছে। পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা বাস্তবায়নের জন্যও দেশটির কর্মকর্তারা চাপ বাড়াচ্ছে।

সিরিয়াতেও ইসরায়েলি হামলা বেড়েছে। দক্ষিণ সীমান্তে প্রায় প্রতিদিনই সিরিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ ও সাময়িক চেকপোস্ট স্থাপনের খবর পাওয়া যাচ্ছে। স্থানীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, কিছু সময়ের জন্য রুটি সরবরাহকারীকে আটক করা হয়। জাতিসংঘে সিরিয়ার প্রতিনিধি ইব্রাহিম ওলাবি ইসরায়েলকে দেশটির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

লেবাননের দক্ষিণাঞ্চলেও ইসরায়েলের বিমান ও ড্রোন হামলা অব্যাহত। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউএনআইএফআইএল জানিয়েছে, তাদের টহল দলে গ্রেনেড নিক্ষেপ করা হলে ইসরায়েলি ড্রোন তা ধ্বংস করেছে। গত রোববার বালবাক ও নাকুরা এলাকায় দুইজন নিহত হয়েছেন। পুনর্গঠন কার্যক্রম ও বেসামরিক স্থাপনা ধ্বংস হচ্ছে। ইসরায়েল দাবি করছে, হামলার লক্ষ্য হিজবুল্লাহকে দুর্বল করা।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও মানবিক সংকট বাড়ছে। নুসেইরাত শরণার্থী শিবিরে ড্রোন হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছেন। গাজার অসুস্থদের রাফাহ সীমান্ত দিয়ে দেশত্যাগেও বাধা দেওয়া হচ্ছে, এমনকি তৃতীয় ধাপের ক্যান্সারে আক্রান্ত রোগীকেও চিকিৎসার জন্য বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বাণিজ্য চুক্তিতে রপ্তানি খাতে নতুন আশা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত...

হালিমা (রা.)-এর স্নেহে নবীজির শৈশব

নবী মুহাম্মদ (সা.)-এর শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুধমাতা...

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম।...

একই গাছে পিচ, চেরি ও অ্যাপ্রিকটের সহাবস্থান

একই গাছে একাধিক ধরনের ফল ধরার দৃশ্য দেখলে অনেকেরই...

চাঁদ দেখার ওপর নির্ভর করছে রমজানের শুরু

জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, এ বছর পবিত্র রমজান মাস শুরুর...

ওজন ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে তিসির বীজ

তিসির বীজ ওজন নিয়ন্ত্রণ, রক্তের কোলেস্টেরল ও সুগারের মাত্রা...

দীর্ঘস্থায়ী ব্যাটারিতে নজর কাড়ছে অনার এক্স৫সি

দেশে তৈরি নতুন স্মার্টফোন ‘অনার এক্স৫সি’ বাজারে এনেছে অনার...

হাদিসে উপমার মাধ্যমে চরিত্র গঠনের নির্দেশনা

মহানবী হজরত মুহাম্মদ (সা.) মানুষের কাছে আল্লাহর দাওয়াত পৌঁছে...

রক্তশূন্যতা কমাতে প্রাকৃতিক খাবারের গুরুত্ব

রক্তশূন্যতা বা অ্যানিমিয়া বর্তমানে একটি নীরব স্বাস্থ্যঝুঁকি হিসেবে দেখা...

আপডেটের পর ওয়াই–ফাই ও অ্যাপ সমস্যায় আইফোন

অ্যাপলের সর্বশেষ অপারেটিং সিস্টেম হালনাগাদ আইওএস ২৬.২.১ ইনস্টল করার...

ইসলামে জিহাদুন নফসের তাৎপর্য

নিজের কুপ্রবৃত্তি বা নফসকে নিয়ন্ত্রণ করা মানুষের জন্য এক...

চীনের টেক জায়ান্টদের সুপার এআই দৌড়ে শুরু নতুন প্রতিযোগিতা

চীনা নববর্ষ উদযাপনের সময়টিকেই কাজে লাগিয়ে নতুন এক প্রতিযোগিতায়...

শিশুর জ্বর ও খিঁচুনি, কখন বিপজ্জনক

শিশুর জ্বরের সঙ্গে হঠাৎ খিঁচুনি শুরু হলে অধিকাংশ অভিভাবকই...

দ্রুত কাজের জন্য আইটেলের নতুন স্মার্টফোন

বাংলাদেশের স্মার্টফোন বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর নতুন মডেল ‘আইটেল...
spot_img

আরও পড়ুন

বাণিজ্য চুক্তিতে রপ্তানি খাতে নতুন আশা

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বহুল আলোচিত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমে ১৯ শতাংশে নেমে এসেছে। পাশাপাশি...

হালিমা (রা.)-এর স্নেহে নবীজির শৈশব

নবী মুহাম্মদ (সা.)-এর শৈশবের এক গুরুত্বপূর্ণ অধ্যায় হলো দুধমাতা হালিমা (রা.)-এর স্নেহময় আশ্রয়ে বেড়ে ওঠা এবং পরবর্তীতে মায়ের কোলে ফিরে আসা। সিরাতের বর্ণনায় পাওয়া...

বয়স বাড়লে কেন খাদ্যাভ্যাস বদলানো দরকার

সুস্থ থাকার জন্য ভালো খাবারের গুরুত্ব সব বয়সেই অপরিসীম। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের চাহিদাও পরিবর্তিত হয়। পুষ্টিবিদদের মতে, ষাট, সত্তর ও আশির...

একই গাছে পিচ, চেরি ও অ্যাপ্রিকটের সহাবস্থান

একই গাছে একাধিক ধরনের ফল ধরার দৃশ্য দেখলে অনেকেরই মনে হতে পারে এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা ফটোশপে তৈরি ছবি। তবে বাস্তবে এমন একটি গাছের...
spot_img