Friday, February 27, 2026
27 C
Dhaka

১০০ টাকার ঘুষের অভিযোগে ৩৯ বছর আদালতের দ্বারে

মাত্র ১০০ টাকা ঘুষ নেওয়ার মিথ্যা অভিযোগে ৩৯ বছর ধরে সমাজের লাঞ্ছনা, অপমান ও আদালতের হয়রানির শিকার হয়েছেন ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরের প্রবীণ নাগরিক জগেশ্বর প্রসাদ আওয়াধিয়া (৮৩)। জীবনের সায়াহ্নে এসে আদালতে নিজের নির্দোষ প্রমাণ করতে সক্ষম হলেও, তিনি এখন শুধু শান্তিতে মৃত্যুর কামনা করছেন।

ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, জগেশ্বর প্রসাদ ছিলেন মধ্যপ্রদেশ রাজ্য সড়ক পরিবহন কর্পোরেশনের বিলিং সহকারী। সৎ, পরিশ্রমী ও একনিষ্ঠ কর্মচারী হিসেবে পরিচিত ছিলেন তিনি। কিন্তু ১৯৮৬ সালের এক ষড়যন্ত্র তার জীবন পুরোপুরি ওলটপালট করে দেয়।

ঘটনার সূত্রপাত ১৯৮৬ সালে, তখন জগেশ্বরের বয়স ছিল ৪৪ বছর। একই প্রতিষ্ঠানের কর্মী অশোক কুমার বর্মা নিজের বকেয়া বিল দ্রুত পরিশোধ করাতে চাপ দিতে থাকেন। নিয়মবহির্ভূতভাবে বিল পরিশোধে অস্বীকৃতি জানালে অশোক ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং প্রতিশোধ নিতে পরিকল্পনা করেন।

প্রতিবেদন অনুযায়ী, অশোক প্রথমে জগেশ্বরকে ২০ টাকা ঘুষ দিতে চেয়েছিলেন, যা তিনি সঙ্গে সঙ্গে প্রত্যাখ্যান করেন। এরপর ২৪ অক্টোবর জোর করে ১০০ টাকা তার হাতে গুঁজে দেন। ঠিক তখনই নজরদারি দলের কর্মকর্তারা উপস্থিত হয়ে কোনো যাচাই-বাছাই ছাড়াই জগেশ্বরকে ‘ঘুষ নেওয়ার অপরাধে’ হাতেনাতে গ্রেপ্তার করেন।

এরপর শুরু হয় এক নিষ্ঠুর যাত্রা। ১৯৮৮ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে অর্ধেক বেতনে কাজে ফিরতে হলেও পদোন্নতি, সুবিধা ও পেনশন সবই বন্ধ হয়ে যায়। সমাজে ‘ঘুষখোর’ তকমা লাগায় তিনি হয়ে পড়েন একঘরে। জীবনের শেষভাগে এসে সংসার চালাতে বাধ্য হন নিরাপত্তারক্ষীর কাজ করতে।

দীর্ঘ ৩৯ বছরের অবিরাম আইনি লড়াইয়ের পর অবশেষে আদালত সত্যকে স্বীকৃতি দেয়। বিচারক স্পষ্টভাবে রায়ে বলেন, জগেশ্বর প্রসাদ নির্দোষ; তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক।

তবে এই ন্যায়বিচার জগেশ্বরের জীবনে শান্তি আনলেও আনন্দ আনতে পারেনি। তিনি বলেন, ‘এত বছর ধরে আদালতে ঘুরে বেড়িয়েছি। জীবনের সেরা সময় কেটে গেছে অপমানে। এখন শুধু শান্তিতে মরতে চাই।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা
সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

ডায়েটের জন্য আদর্শ ছোলার সালাদ

স্বাস্থ্যকর ও হালকা খাবার হিসেবে ছোলার সালাদ এখন অনেকেরই...

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে...

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা...

অর্থনৈতিক সংকট মোকাবিলায় রাজস্ব বাড়ানোর তাগিদ

দেশের অর্থনীতির বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলায় ট্যাক্স বাড়ানোর ওপর...

চাঁদার দাবিতে বিয়েবাড়িতে ভাঙচুর ও মারধর

চাঁদপুরের মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নে চাঁদার টাকা কম দেওয়াকে...

অপরাধ দমনে সরকারের সদিচ্ছা চান জামায়াত আমির

মন্ত্রিপর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিদের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে...

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ বাড়াচ্ছেন ক্রিপ্টো উদ্যোক্তারা

ডোমেইন নামের ইতিহাসে নতুন রেকর্ড তৈরি করে ৭০ মিলিয়ন...

ফরজ গোসল ও রোজা নিয়ে ইসলামি ব্যাখ্যা

রমজান মাসে রোজা পালনের সময় অনেকের মনে বিভিন্ন ফিকহি...

তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে আদালতে ইনস্টাগ্রামের ব্যাখ্যা

তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্যের ক্ষতির অভিযোগে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের...

সাতক্ষীরায় ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আতঙ্কে ঘর ও মসজিদ ছেড়ে রাস্তায় মানুষ

সাতক্ষীরা শহর ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার...

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভয়াবহ অগ্নিকাণ্ড

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর একটি যাত্রীবাহী বাসে আগুন...

কক্সবাজারের বড় সুপারিকে আপেলের সঙ্গে তুলনা করার কারণ

কক্সবাজারের ৭১টি ইউনিয়নে ছোট-বড় মিলিয়ে ৩১,৫৯০টি সুপারির বাগান রয়েছে।...

নরসিংদীতে কিশোরী অপহরণ ও হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ ৫ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি: ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের...
spot_img

আরও পড়ুন

ডায়েটের জন্য আদর্শ ছোলার সালাদ

স্বাস্থ্যকর ও হালকা খাবার হিসেবে ছোলার সালাদ এখন অনেকেরই পছন্দের তালিকায়। সঠিক ড্রেসিং ব্যবহার করলে এই সালাদ আরও সুস্বাদু ও পুষ্টিকর হয়ে ওঠে। দিল...

এআই প্রতিযোগিতায় চীনের দ্রুত উত্থান

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রভাবে বিশ্বজুড়ে কর্মসংস্থান থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা মৌলিক খাতে বড় ধরনের পরিবর্তন এসেছে। শুরুতে এআই বাজারে যুক্তরাষ্ট্রের...

জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা কার্যক্রমে সংসদ সদস্য

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির রুহুল আমিন। শুক্রবার সকালে তিনি নিজেই ঝাড়ু...

ছুটির দিনে শিশুর সৃজনশীল বিকাশে পরিবারের ভূমিকা

রমজান মাস উপলক্ষে দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় লম্বা ছুটি শুরু হওয়ায় অনেক শিশু দীর্ঘ সময় ঘরে অবস্থান করছে। এই সময়ে শিশুরা সহজেই একঘেয়েমিতে...
spot_img