Tuesday, March 10, 2026
32.7 C
Dhaka

গোয়েন্দাগিরির অভিযোগে ইউক্রেনে যুক্তরাজ্যের সামরিক প্রশিক্ষক গ্রেপ্তার

রাশিয়ার হয়ে গোয়েন্দাগিরি ও নিশানাভিত্তিক গুপ্তহত্যার পরিকল্পনার অভিযোগে যুক্তরাজ্যের এক সামরিক প্রশিক্ষককে গ্রেপ্তার করেছে ইউক্রেন কর্তৃপক্ষ। গ্রেপ্তার হওয়া ৪০ বছর বয়সী রস ডেভিড কাটমোর স্কটল্যান্ডের ডানফার্মলাইন শহরের বাসিন্দা।

ইউক্রেনের অভিযোগ, রুশ গোয়েন্দা সংস্থা এফএসবি ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে ইউক্রেনের ভেতরে ‘টার্গেটেড কিলিং’ পরিচালনার জন্য কাটমোরকে নিয়োগ করেছিল। কিয়েভ প্রসিকিউটর দপ্তরের দাবি, ২০২৪ সালের মে মাসে তিনি ইউক্রেনীয় সামরিক ইউনিটের অবস্থান, প্রশিক্ষণকেন্দ্রের ছবি এবং সেনা সদস্যদের শনাক্ত করা যায়—এমন সংবেদনশীল তথ্য রাশিয়ার কাছে পাচার করেন।

প্রসিকিউটর দপ্তর জানায়, কাটমোরের যোগাযোগের বিশ্লেষণে প্রমাণ মিলেছে যে তিনি রুশ বিশেষ গোয়েন্দা সংস্থার স্বার্থে আরও বিভিন্ন কাজ করেছেন।

কাটমোর পূর্বে ব্রিটিশ সেনাবাহিনীতে মধ্যপ্রাচ্যে দায়িত্ব পালন করেন। গত বছরের শুরুতে তিনি ইউক্রেনের সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনীকে প্রশিক্ষণে সহায়তা দিতে সেখানে যান।

যুক্তরাজ্যের দৈনিক দ্য টাইমস জানিয়েছে, ইউক্রেনীয় তদন্তে কাটমোরকে ‘প্রধান সন্দেহভাজন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, দক্ষিণ ইউক্রেনের ওডেসায় রুশ গোয়েন্দারা তাঁকে নিয়োগ দেয় এবং ইউক্রেনীয় সামরিক ইউনিটের গোপন তথ্য সরবরাহের বিনিময়ে ছয় হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ছিল। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড হতে পারে।

ইউক্রেনের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা আরও জানিয়েছে, কাটমোর বিভিন্ন রুশপন্থী সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে ‘সেবা দেওয়ার প্রস্তাব’ দিয়ে পোস্ট করার পর এফএসবি তাঁর সঙ্গে যোগাযোগ করে। তাঁকে বিস্ফোরক তৈরির নির্দেশনা পাঠানো হয় এবং একটি গোপন স্থানের ঠিকানা দেওয়া হয়, যেখান থেকে তিনি একটি পিস্তল সংগ্রহ করেন।

ইউক্রেনীয় গণমাধ্যম দাবি করেছে, ইউক্রেনীয় কর্মী দেমিয়ান হানুল, ইরিনা ফারিওন এবং সংসদ সদস্য আন্দ্রি পারুবিইকে হত্যার জন্য অস্ত্র সরবরাহকারীদের তালিকায়ও কাটমোরের নাম রয়েছে। এই তিনজনই সম্প্রতি আততায়ীদের হাতে নিহত হয়েছেন।

২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর থেকে হাজারো মানুষ ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে যোগ দেন। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আহ্বানে বিদেশি অভিজ্ঞ সেনারাও সহায়তা করতে এগিয়ে আসেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র জানিয়েছেন, ইউক্রেনে আটক ব্রিটিশ নাগরিককে কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে এবং ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

spot_img

আরও পড়ুন

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে...

আজিমপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাবি কর্মীর

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে...

দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বড়লেখার প্রবাসী সালেহ আহমদের দাফন সম্পন্ন

দুবাইয়ে ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত মৌলভীবাজারের বড়লেখার প্রবাসী সালেহ আহমদের...

১৫ বছরের গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে তদন্ত দাবি

রাজধানীর বনানীতে একটি আবাসিক ভবন থেকে পড়ে ১৫ বছর...

ফিলিং স্টেশনে তেল বিতর্ক: সাংবাদিক অস্ত্র দেখালেন

রাজধানীর আসাদ গেট এলাকায় একটি ফিলিং স্টেশনে তেল নিতে...

ফ্যামিলি কার্ড: ডিজিটাল মাধ্যমে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে

সরকারের নবঘোষিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি দেশের সামাজিক সুরক্ষাব্যবস্থা সংস্কারের...

ফল ঘোষণার আগেই নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে: গোলাম পরওয়ার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি...
spot_img

আরও পড়ুন

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে একজনকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ সময় বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪ হাজার সাব-ইন্সপেক্টর (এসআই) পদ সৃষ্টির প্রস্তাব নিয়ে আজ বৈঠকে বসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় থেকে ৮ মার্চ...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে অন্য জায়গার তুলনায় কালচে দাগ দেখা যায়। অনেকেই এটিকে অপরিষ্কার থাকা বা ত্বকের যত্নের ঘাটতির...

আজিমপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাবি কর্মীর

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ফোনে স্ত্রীর সঙ্গে বাগ্‌বিতণ্ডার...
spot_img