Sunday, March 15, 2026
37 C
Dhaka

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে টেলিফোন আলাপের সময় তিনি এই আহ্বান জানান এবং চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ফোনালাপে ওয়াং ই বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলমান থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক হামলা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েল যখন ইরানের ওপর সামরিক হামলা চালায়, তখন তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছিল। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কোনো অনুমোদন ছাড়াই এই হামলা চালানো হয়েছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।’

তিনি আরও বলেন, ‘এই যুদ্ধ হওয়া উচিত ছিল না। এটি কারও স্বার্থরক্ষা করবে না। চীন সব সময় রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে।’ তার মতে, বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা বাড়ানোর পরিবর্তে সব পক্ষের সংযম দেখানো প্রয়োজন।

আলাপচারিতায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল-আহমদ আল-সাবাহ উপসাগরীয় অঞ্চলের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন। তিনি জানান, কুয়েত এই সংঘাতের কোনো পক্ষ না হলেও যুদ্ধের প্রভাব দেশটিকে সরাসরি ক্ষতিগ্রস্ত করছে।

তিনি বলেন, ‘কুয়েতসহ উপসাগরীয় দেশগুলো আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তারা তাদের আত্মরক্ষার বৈধ অধিকার ত্যাগ করবে না।’ একই সঙ্গে তিনি আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের ভূমিকার প্রশংসা করেন এবং বেইজিংয়ের সঙ্গে সমন্বয় আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জোর দিয়ে বলেন, উপসাগরীয় দেশগুলোর সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতাকে অবশ্যই সম্মান করতে হবে। একই সঙ্গে তিনি বেসামরিক নাগরিক এবং অসামরিক স্থাপনায় যেকোনো ধরনের হামলার নিন্দা জানান।

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যবিষয়ক চীনের বিশেষ দূত ইতোমধ্যে মধ্যস্থতার উদ্দেশ্যে ওই অঞ্চলের পথে রওনা হয়েছেন। পরিস্থিতি শান্ত করতে তিনি কুয়েতসহ সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখবেন।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের...

কালবৈশাখী ঝড়ে কুড়িগ্রামে নৌকা দুর্ঘটনা

কুড়িগ্রামের চিলমারী উপজেলার কড়াইবরিশাল ইউনিয়নের গাজীরপাড়া এলাকায় কালবৈশাখী ঝড়ের...

ডিএমপি জানিয়েছে ফাঁকা ঢাকায় নিরাপত্তা জোরদার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার ঈদুল...

প্রধানমন্ত্রীর নির্দেশে কৃষি খাতের উন্নয়ন পরিকল্পনা

বাংলাদেশ সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে কৃষক কার্ড...

তাঁত মেলায় মণিপুরি কম্বো ও জামদানির ফিউশন

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প মেলা ও প্রদর্শনীতে...

জাতীয় প্যারেডে স্বাধীনতা দিবস কুচকাওয়াজের প্রস্তুতি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে কুচকাওয়াজের...

বাংলাদেশ–তুরস্ক অংশীদারিত্ব জোরদারের আশাবাদ

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও...

সাদা বাঘের জন্মে চিড়িয়াখানার ইতিহাসে নতুন রেকর্ড

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি বেলি–টগর চারটি বাচ্চা...

বিমানবন্দরে সোনা চোরাচালান রোধে বড় সাফল্য

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক...

বিশেষ বাস সার্ভিসে শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ...

সংরক্ষিত আসনে নারীদের শক্ত ভূমিকা নিশ্চিত করার আহ্বান

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সংসদে কার্যকর প্রতিনিধিত্ব ও ডিজিটাল নিরাপত্তা’...
spot_img

আরও পড়ুন

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর শ্বশুর মোকছেদুল হক ও শাশুড়ি মর্জিনা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গোপন সংবাদের...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া বিস্ফোরণের ঘটনায় আবদুল মালেক (৪৬) নামে আরেকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত পৌনে আটটার দিকে...

আইনমন্ত্রী অধ্যাদেশ পাঠানোর প্রস্তাব করেন

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩টি অধ্যাদেশ জাতীয় সংসদের বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। কমিটি এই অধ্যাদেশগুলো পর্যালোচনা...
spot_img