Sunday, March 15, 2026
26.8 C
Dhaka

হাদি হত্যা মামলার সূত্রে পশ্চিমবঙ্গে গ্রেফতার আরেক বাংলাদেশি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে নতুন তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গ থেকে ফিলিপ সাংমা নামে এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। নদীয়া জেলার ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসটিএফ সূত্রে জানা গেছে, এর আগে গ্রেফতার হওয়া মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে জিজ্ঞাসাবাদের সময় ফিলিপ সাংমার নাম সামনে আসে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট অভিযানে নেমে শান্তিপুর বাইপাস সংলগ্ন এলাকা থেকে শনিবার (১৪ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে তদন্তের স্বার্থে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

তদন্তকারীদের দাবি, ফিলিপ সাংমা সীমান্তে সক্রিয় একটি দালালচক্রের সঙ্গে যুক্ত ছিলেন এবং অর্থের বিনিময়ে অবৈধভাবে মানুষ পারাপারের কাজে জড়িত ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন যে বাংলাদেশের হালুয়াঘাট এলাকা থেকে ভারতের মেঘালয়ের ডালুপাড়া সীমান্ত ব্যবহার করে অনুপ্রবেশে সহায়তা করতেন।

এসটিএফের কর্মকর্তারা বলছেন, ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম ও আলমগীরকে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন ফিলিপ সাংমা। তদন্তে আরও জানা গেছে, পুলিশের চাপ বাড়তে থাকলে তিনি নিজেও একই সীমান্তপথ ব্যবহার করে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকেন। এমনকি বাংলাদেশে ফেরার চেষ্টার সময়েও তার সঙ্গে ফয়সাল ও আলমগীরের যোগাযোগ ছিল বলে দাবি গোয়েন্দাদের।

এর আগে গত ৮ মার্চ পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ ওসমান হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্ত ফয়সাল ও আলমগীরকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের সূত্র ধরেই এবার ফিলিপ সাংমাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে তদন্তকারী সংস্থা। গোয়েন্দাদের ধারণা, এই গ্রেফতারের মাধ্যমে সীমান্তপারের পালানোর রুট, দালালচক্র এবং পুরো নেটওয়ার্ক সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে। সে সময় তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা জানান, গুলি তার মাথার ডান দিক দিয়ে ঢুকে বাম পাশ দিয়ে বের হয়ে গেছে। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

অবশেষে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হলেও সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নে ৫ স্বাস্থ্যকর শরবত

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেন।...

ইরানের সঙ্গে যুদ্ধ নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত...

মিল্কিওয়ের কেন্দ্রের অদ্ভুত সংকেতের ব্যাখ্যা পেলেন গবেষকরা

মহাকাশের গভীর থেকে আসা অদ্ভুত সংকেতের উৎস নিয়ে দীর্ঘদিন...

ঋণ ও মোহরানা থাকলে জাকাতের হিসাব কীভাবে

ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদতগুলোর মধ্যে জাকাত অন্যতম। নির্দিষ্ট পরিমাণ...

হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয় জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান: রাষ্ট্রদূত

পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী দিয়ে কয়েকটি ভারতীয়...

গ্যাস সংকটে মেস ও হোটেলের রান্নায় নতুন চ্যালেঞ্জ

এলপিজি বা রান্নার গ্যাসের সংকট দেখা দেওয়ায় ভারতের কয়েকটি...

ছয় মাস পর মুক্তি পেলেন লাদাখের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

ভারতের লাদাখের পরিচিত অধিকারকর্মী ও পরিবেশ আন্দোলনের মুখ সোনম...

গারানের চোখে মহাকাশ থেকে দেখা পৃথিবীর বাস্তবতা

মহাকাশে দীর্ঘ সময় কাটানোর অভিজ্ঞতা মানুষের চিন্তাভাবনায় গভীর পরিবর্তন...

জাকাত আদায়ে সমাজে ন্যায় ও সমতা প্রতিষ্ঠা

ইসলামে জাকাত একটি ফরজ ইবাদত এবং এটি গরিব মানুষের...

ফোন সার্ভিসে দেওয়ার আগে ডেটা সুরক্ষার সহজ উপায়

স্মার্টফোন এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং ব্যক্তিগত জীবনের...

৪৯ হাজার টাকা থেকে শুরু ই-বাইকের দাম

জ্বালানি তেলের বাড়তি খরচ ও পরিবেশবান্ধব যানবাহনের চাহিদা বৃদ্ধির...

ধনী-গরিবের ব্যবধান কমাতে জাকাতের ভূমিকা

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা যেখানে ব্যক্তিগত ইবাদতের পাশাপাশি সমাজের...

কিডনি সুস্থ রাখতে কোন অভ্যাসগুলো জরুরি

কিডনির রোগ অনেক সময় শুরুতে তেমন কোনো লক্ষণ দেখায়...

দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখের সুরক্ষায় কী করবেন

দীর্ঘ সময় স্মার্টফোনের পর্দার দিকে তাকিয়ে থাকলে অনেকের চোখে...
spot_img

আরও পড়ুন

প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্নে ৫ স্বাস্থ্যকর শরবত

ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে অনেকেই দামি প্রসাধনী ব্যবহার করেন। তবে বিশেষজ্ঞদের মতে, ত্বকের আসল সুস্থতা নির্ভর করে শরীরের ভেতরের স্বাস্থ্যের ওপর। শরীর পর্যাপ্ত পুষ্টি...

ইরানের সঙ্গে যুদ্ধ নির্ণায়ক পর্যায়ে প্রবেশ করেছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত এখন একটি নির্ণায়ক পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে তিনি ইরানের খার্গ দ্বীপে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জন্য...

মিল্কিওয়ের কেন্দ্রের অদ্ভুত সংকেতের ব্যাখ্যা পেলেন গবেষকরা

মহাকাশের গভীর থেকে আসা অদ্ভুত সংকেতের উৎস নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করে আসছেন বিজ্ঞানীরা। সম্প্রতি মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্র থেকে আসা তিনটি রহস্যময় সংকেতের শক্তির...

ঋণ ও মোহরানা থাকলে জাকাতের হিসাব কীভাবে

ইসলামের গুরুত্বপূর্ণ আর্থিক ইবাদতগুলোর মধ্যে জাকাত অন্যতম। নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক মুসলমানদের জন্য এটি আদায় করা ফরজ। বিশেষ করে পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগির পাশাপাশি...
spot_img