Thursday, March 5, 2026
23.8 C
Dhaka

ইরানে হামলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল স্টারমার, ক্ষোভ ট্রাম্পের

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল অবস্থান নিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানকে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি। এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্যক্তিগত আলাপচারিতায় স্টারমারকে ‘লুজার’ বা পরাজিত ব্যক্তি হিসেবে অভিহিত করেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) চলমান সংকট নিয়ে উদ্বিগ্ন জনগণকে আশ্বস্ত করতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজের অবস্থান স্পষ্ট করেন স্টারমার। সেখানে তিনি বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেওয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।’

তার এই বক্তব্যকে অনেকেই যুক্তরাষ্ট্রের চাপের মুখে নতি স্বীকার না করার বার্তা হিসেবে দেখছেন। স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা এবং কূটনৈতিক পথে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধে কাজ করা।

তিনি আরও বলেন, ‘এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেওয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেওয়া হয়েছে এবং আমি এই সিদ্ধান্তে অটল।’

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের এক বিশেষ প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি বন্ধুদের সঙ্গে এক ব্যক্তিগত নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্টারমারের প্রতি চরম বিরক্তি প্রকাশ করেন। সেই আলোচনায় তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে ‘লুজার’ বলে উল্লেখ করেন।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্পের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, গত দুই সপ্তাহের মধ্যে আয়োজিত এক ডিনারে তিনি স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নেতিবাচক মন্তব্য করেন এবং মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ হয়ে গেছে।

তবে কয়েক মাস আগেও দুই নেতার সম্পর্ক তুলনামূলকভাবে উষ্ণ ছিল। গত জুলাই মাসে স্টারমারের পরিবার ও ব্যক্তিত্বের প্রশংসা করেছিলেন ট্রাম্প। সে সময় তাকে একজন ‘উইনার’ বা বিজয়ী হিসেবেও উল্লেখ করেছিলেন তিনি। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে দুই নেতার মধ্যে মতপার্থক্য বাড়তে শুরু করেছে।

সূত্র: দ্য টেলিগ্রাফ

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয়...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ...

শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে প্রাণ হারানো শিক্ষিকার স্বীকৃতি

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর...

ফটিকছড়িতে অফিসের ভেতরে হাতাহাতি, ঘটনাস্থলে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বেতনসংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে উপজেলা হিসাবরক্ষণ...

মধ্যপ্রাচ্যের যুদ্ধে ইরানে নিহত ১২৩০, ইসরায়েলেও প্রাণহানি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে শুরু হওয়া...

ইন্টারনেট বিচ্ছিন্ন, অনিশ্চয়তার মধ্যে ইরানের সাধারণ জীবন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে আতঙ্ক, অনিশ্চয়তা ও সীমিত যোগাযোগ...

নাখচিভানে ড্রোন হামলার অভিযোগ নাকচ করল তেহরান

আজারবাইজানের নাখচিভান অঞ্চলে ড্রোন আঘাত হানার ঘটনায় ইরানের সংশ্লিষ্টতার...

মধ্যপ্রাচ্যের যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতার জন্য নতুন...

খামেনির মৃত্যুর পাঁচ দিন পর শোক জানাল ভারত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পাঁচ দিন...

কুয়েতে যুক্তরাষ্ট্রের আরিফজান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে কুয়েতে অবস্থানরত মার্কিন বাহিনীর একটি...

পুরনো ১৮ সদস্যের নির্দেশনা বাতিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ যাত্রা এবং ফেরার সময় বিমানবন্দরে...

মির্জাপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলের মির্জাপুরে বেতন ও ঈদ বোনাস না দেওয়ার অভিযোগে...
spot_img

আরও পড়ুন

বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে অফিস ভাঙচুর

মাগুরায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা কার্যালয় খুলে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করার পর বিএনপির একটি অংশ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জেলা আওয়ামী...

অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার বাবা

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরে অসুস্থ সন্তানের ইচ্ছা পূরণ করতে গিয়ে জনতার হাতে মারধরের শিকার হয়েছেন এক বাবা ও তার স্বজনরা। বুধবার (৪ মার্চ) রাত সোয়া...

দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে নেতাদের প্রতিশ্রুতি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছে। তবে তিনি উল্লেখ...

শেরপুর-৩ আসনে পাঁচ প্রার্থীর বৈধ তালিকা প্রকাশ

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ পাঁচ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা...
spot_img