Sunday, February 22, 2026
29.5 C
Dhaka

মার্কিন চাপের মুখেও ইরান দৃঢ় অবস্থানে

ওয়াশিংটনের কূটনৈতিক চাপ এবং সামরিক তৎপরতার মুখে তেহরান নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

স্থানীয় সময় শনিবার (২১ ফেব্রুয়ারি) ইরানের প্যারালিম্পিক্স দলের সম্মাননা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভাষণে পেজেশকিয়ান বলেন, ‘বিশ্বশক্তিগুলো আমাদের মাথা নত করাতে ঐক্যবদ্ধ হচ্ছে। কিন্তু তারা আমাদের জন্য যত সমস্যাই সৃষ্টি করুক না কেন, আমরা নতি স্বীকার করব না।’

এদিকে, সাম্প্রতিক দেশব্যাপী বিক্ষোভে হাজারো মৃত্যুর জন্য ইরান সরকার আবারও ‘সন্ত্রাসীদের’ দায়ী করেছে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, ৩ হাজারের বেশি নিহতের তালিকা প্রকাশ করা হয়েছে, যার মধ্যে প্রায় ২০০ জন নিরাপত্তা সদস্য। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় ৩২ হাজার। এ অবস্থায় নিজের দাবির পক্ষে যথাযথ প্রমাণ দেখাতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন।

কূটনীতির সীমা ছাড়িয়ে ওয়াশিংটন-তেহরান উত্তেজনা সামরিক প্রস্তুতিতে রূপ নিচ্ছে। পর্তুগালের আজোরেসের লাজেস বিমান ঘাঁটিতে মার্কিন সামরিক বিমান মোতায়েনের তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, প্রয়োজনে ইরানে সীমিত পরিসরে সামরিক হামলা বিবেচনা করছে। এর মধ্যেই কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে পেন্টাগন। ইরানের পাল্টা হামলা থেকে বাঁচতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অপরদিকে, যুক্তরাষ্ট্রের যেকোনো সামরিক হামলা ঠেকাতে তৎপর হচ্ছে ইরানও। দেশটির স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি জাহানশাহী বলেছেন, সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ সতর্কতা শত্রুর যেকোনো অভিযান বা ভুল হিসেব ঠেকানোর প্রধান হাতিয়ার। তিনি আরও বলেন, যেকোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত তেহরান। পাল্টা হুঁশিয়ারিতে ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাঈদ ইরাভানি জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা স্মরণ করিয়েছেন।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা।...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা...

সড়ক দুর্ঘটনায় বাড়ছে প্রাণহানি

গত জানুয়ারি মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৫৪৬ জন...

মেমোরিয়াল কলিসিয়ামে হাজারো দর্শকের উপস্থিতিতে ম্যাচ

মেজর লিগ সকারের (এমএলএস) নতুন মৌসুমের শুরুতেই বৈশ্বিক দুই...

ইরানের বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী ছাত্র আন্দোলন

ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারবিরোধী বিক্ষোভে নেমেছেন। গত মাসে...

রাজধানীতে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য

রাজধানীর বসিলা, আদাবর ও বেড়িবাঁধ এলাকায় আবারও বেপরোয়া হয়ে...

কৃষি কার্ডের মাধ্যমে কৃষকের হাতে সরাসরি সহায়তা

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন,...

সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

২৬ ফেব্রুয়ারি একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার...

রমজানে মিশরের ইফতারে ঐতিহ্য ও স্বাদের মেলবন্ধন

পবিত্র রমজান মাসে বিশ্বজুড়ে মুসলিমরা সিয়াম সাধনায় ব্যস্ত থাকেন।...

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

ফকিরহাটে দোকান ও পানের বরজে আগুনে ব্যাপক ক্ষতি

বাগেরহাটের ফকিরহাট উপজেলার মানসা বাজারে তানভীর টেলিকম এন্ড ইলেকট্রিক্স...
spot_img

আরও পড়ুন

ইনস্টাগ্রামের সঙ্গে থ্রেডসের সংযোগ আরও জোরালো

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডসে যুক্ত হয়েছে নতুন একটি সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা থ্রেডস অ্যাপ থেকেই নিজেদের পোস্ট সরাসরি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে পারবেন। সম্প্রতি...

ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

বাংলাদেশের তৈরি পোশাকের দাম ইউরোপীয় ইউনিয়নের বাজারে ক্রমশ কমছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের তথ্য অনুযায়ী, বছর ব্যবধানে গড় ইউনিট মূল্য কমেছে প্রায় ৪ শতাংশ।...

চালক-শ্রমিক হয়রানি বন্ধের দাবি এনসিপির

সড়ক পরিবহণমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে এবং সড়কে অনৈতিক অর্থ আদায় বন্ধের দাবিতে রাজধানীর সাত রাস্তার মোড়ে মানববন্ধন কর্মসূচির ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।...

উত্তম ভাষা ব্যবহারের দ্বীনি গুরুত্ব

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের অন্যতম বিশেষ বৈশিষ্ট্য হলো ভাষা বা কথা বলার সক্ষমতা। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টির নেয়ামতের পরপরই ভাষা দানের কথা উল্লেখ করেছেন।...
spot_img