Sunday, February 22, 2026
31.1 C
Dhaka

চীনের উপর নির্ভরতা কমাতে ব্রাজিলের সাথে খনিজ চুক্তি সই করল ভারত

ভারত গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহে চীনের উপর নির্ভরতা কমাতে ব্রাজিলের সঙ্গে একটি নতুন সহযোগিতা চুক্তি করেছে। কাতারভিত্তিক আল জাজিরা জানিয়েছে, নয়াদিল্লিতে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে দুই দেশের নেতারা এ চুক্তিতে স্বাক্ষর করেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে তারা বাণিজ্য, বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ খনিজসম্পদে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন।

মোদি এক বিবৃতিতে বলেন, গুরুত্বপূর্ণ খনিজ এবং বিরল মৃত্তিকা সহযোগিতায় স্বাক্ষরিত চুক্তিটি নতুন সাপ্লাই চেইন গঠনের দিকে একটি বড় পদক্ষেপ। বিশ্বের বেশিরভাগ বিরল খনিজ পদার্থের খনি ও প্রক্রিয়াকরণে চীনের আধিপত্য থাকায় এই খাতে বিকল্প উৎস তৈরি করাই ভারতের লক্ষ্য।

এদিকে লুলা বলেন, নবায়নযোগ্য জ্বালানি এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের ক্ষেত্রে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানোই এই চুক্তির প্রধান উদ্দেশ্য।

চুক্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ না হলেও ভারত দ্রুত শিল্পায়ন ও অবকাঠামো সম্প্রসারণের মধ্যে লৌহ আকরিকসহ বিভিন্ন খনিজের চাহিদা বাড়ছে। ব্রাজিল বর্তমানে অস্ট্রেলিয়ার পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লৌহ আকরিক উৎপাদক এবং রপ্তানিকারক দেশ।

তিন দিনের সফরে লুলা বুধবার নয়াদিল্লিতে পৌঁছান। ব্লুমবার্গের বিশ্লেষণে বলা হয়েছে, উচ্চমানের উৎপাদন ও প্রতিরক্ষা শিল্পে ব্যবহারযোগ্য গুরুত্বপূর্ণ খনিজের সরবরাহে চীনের নিয়ন্ত্রণ বিশ্বজুড়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে—বিশেষত ভারতের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য।

এর আগে গত জুলাইয়ে মোদি ব্রাজিল সফর করেছিলেন, যেখানে দুই দেশ প্রতিরক্ষা, জ্বালানি, খাদ্য নিরাপত্তা ও বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করার বিষয়ে সম্মত হয়।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে...

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই...

ডেস্কে গাছ রাখলে কেন কমে মানসিক চাপ

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময়...

রমজানের রোজা কেন আত্মশুদ্ধির মাধ্যম

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,...

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান...

৩০ হাজার টাকার বাজেটে নতুন চ্যালেঞ্জ ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Infinix নোট এজ।...

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ....

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা...

রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সময় ও যুগের...

শিল্পীর কোনো অবসর হয় না, বিদায় হয় না

চলচ্চিত্র ও অভিনয়ের জগতে দীর্ঘ সময় ধরে কিংবদন্তি হিসেবে...

বন্দরে দিনে-দুপুরে ছিনতাই আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ...

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে...
spot_img

আরও পড়ুন

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ে, তখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন...

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই উন্মোচিত হতে পারে। আইফোন ১৭ই নামের এই ডিভাইসটি অতি শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছেন প্রযুক্তি...

ডেস্কে গাছ রাখলে কেন কমে মানসিক চাপ

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করার পর মানসিক শান্তি বজায় রাখা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের...

রমজানের রোজা কেন আত্মশুদ্ধির মাধ্যম

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শেকলে বেঁধে রাখা হয়—এ মর্মে হাদিসে বর্ণনা...
spot_img