Sunday, February 8, 2026
26 C
Dhaka

ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারতের সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি জানিয়েছেন, ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার ‘মাস্টারমাইন্ড’ এখন পাকিস্তানের হেফাজতে আছে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নিষিদ্ধ জঙ্গি সংগঠন দায়েশের সঙ্গে যুক্ত এই ব্যক্তির পাশাপাশি হামলার সহায়তাকারীদেরও গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, হামলার মূল পরিকল্পনাকারীর সঙ্গে ভারতের যোগাযোগ রয়েছে।

জিও নিউজের খবরে বলা হয়েছে, নকভি ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, হামলার পরপরই খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ার ও নওশেরা এলাকায় অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করা হয়। শুক্রবার ইসলামাবাদের তারলাই এলাকার একটি ইমামবাড়ায় নামাজ চলাকালে ভয়াবহ এই হামলা ঘটে। প্রথমে হামলাকারী প্রবেশপথে গুলি চালায়, এরপর আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৩৩ জন শহীদ হন এবং আরও বহুজন আহত হন।

সংবাদ সম্মেলনে নকভি দাবি করেন, বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর অর্থায়ন ভারত থেকে করা হচ্ছে এবং তাদের লক্ষ্যও ভারত থেকেই নির্ধারিত হচ্ছে। তিনি বলেন, খাইবার পাখতুনখাওয়া কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) হামলার সঙ্গে জড়িত সব ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং অভিযানে সিটিডি ও অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করেছে। এ অভিযানে খাইবার পাখতুনখাওয়া পুলিশের একজন সদস্য নিহত হন এবং কয়েকজন আহত হন।

তিনি আরও বলেন, হামলাকারীকে কীভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং কীভাবে পাকিস্তানে আনা হয়েছে, সে বিষয়ে তাঁদের কাছে প্রমাণ রয়েছে। পরিকল্পনা এবং প্রশিক্ষণ আফগানিস্তানে সম্পন্ন হয় বলে দাবি করেন তিনি। অভিযানের বিবরণ দিতে গিয়ে নকভি বলেন, দায়িত্বশীল গোষ্ঠীগুলোকে অর্থায়নের পরিমাণও বৃদ্ধি করা হয়েছে—আগে একজন জঙ্গিকে ৫০০ ডলার দেওয়া হলেও বর্তমানে তা ১ হাজার ৫০০ ডলার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। তাঁর অভিযোগ, মে মাসে পরাজয়ের মুখে পড়ার পর ভারত তাদের সন্ত্রাসী বাজেট তিন গুণ বাড়িয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সন্ত্রাসীরা বাজেট যতই বাড়াক না কেন, পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে দৃঢ় থাকবে। তিনি বলেন, পাকিস্তানের প্রতি যিনি শত্রু, তাঁকে আলাদা করে দেখার সুযোগ নেই। আন্তর্জাতিক সম্প্রদায় এখনই আওয়াজ না তুললে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা যেসব সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করছে, সেগুলো বন্ধ করতে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলোকে জানানো হয়েছে। ব্যবস্থা না নিলে বিকল্প পদক্ষেপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি...

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের...

কুড়িগ্রামে ৩দিন ব্যাপী সাংবাদিকতা কর্মশালা প্রশিক্ষণ শুরু হয়েছে

তরুণ প্রজন্মকে বস্তুনিষ্ঠ গণমাধ্যম চর্চায় দক্ষ করে গড়ে তুলতে...

৭০ পেরোনো নারী প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনজন নারী প্রার্থী বয়সে...

সন্দ্বীপে নির্বাচনী প্রচারে অটোরিকশার আগুন, যুবককে ভ্রাম্যমাণ আদালতের দণ্ড

চট্টগ্রামের সন্দ্বীপে নির্বাচনী প্রচারে ব্যবহৃত একটি অটোরিকশার সামনে আগুন...

মানিকগঞ্জে নেতা-কর্মীদের কড়া সতর্কবার্তা বিএনপি প্রার্থী আফরোজার

মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসনে বিএনপির প্রার্থী আফরোজা খানম...

ময়মনসিংহে নিজের ঘরে নারী হত্যা, তদন্ত চলছে

ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিজ বাড়িতে রাহিমা খাতুন (৩৫) নামের...

চবিতে শিক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন চালু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা ও জরুরি সেবা আরও সহজ...

ঢাকা-১১ আসনে রাজনৈতিক দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক...

কমিশনে দায়িত্ব নিলেও সরকারের সঙ্গে সম্পৃক্ততা নেই: বদিউল আলম

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন,...

রাজশাহীর বস্তির নারীরা নির্বাচনী মিছিলে, দৈনিক ভাড়া ৫০ টাকা

রাজশাহী নগরের বস্তিবাসী নারীদের নির্বাচনী মিছিলে অংশ নেওয়া এবার...

শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৫ দিন ছুটি, কবে থেকে জানুন

চলতি মাসের শুরু থেকেই বিভিন্ন উপলক্ষে একের পর এক...
spot_img

আরও পড়ুন

কর্মী ছাঁটাইয়ের ‘কঠিন সিদ্ধান্তে’ পদ ছাড়ছেন ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী

ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী ঘোষণা দিয়েছেন যে তিনি তাঁর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন। যুক্তরাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যমটিতে সম্প্রতি কর্মী ছাঁটাইসহ বেশ কিছু কঠিন সিদ্ধান্ত...

ডিআইইউর শিক্ষার্থীদের বাস্তবমুখী শিক্ষা অর্জন

শুধু বইভিত্তিক পাঠ নয়—শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জন নিশ্চিত করতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) সমাজবিজ্ঞান বিভাগ আয়োজন করেছে দিনব্যাপী শিল্প পরিদর্শন কর্মসূচি। তাত্ত্বিক শিক্ষা বাস্তবে...

মার্কিন হামলা হলে ইরানকে সহায়তায় প্রস্তুত হাজার হাজার ইরাকি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা তৈরি হলে দেশটিকে রক্ষায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে ইরাকের হাজার হাজার নাগরিক। লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের...

জনগণের রায় পেলে ইনসাফভিত্তিক সরকার গঠনের অঙ্গীকার

ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে জনগণের রায় অর্জিত হলে ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ...
spot_img