Saturday, February 21, 2026
29.7 C
Dhaka

ইরানে বিক্ষোভে প্রাণহানি বাড়লে কঠোর জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের

ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন অভিযানের পর ইরানের চলমান পরিস্থিতি নিয়ে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে বিক্ষোভ চলাকালে যদি আরও প্রতিবাদকারী নিহত হন, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ‘খুব শক্ত আঘাত’ আসতে পারে বলে হুঁশিয়ারি দেন তিনি।

সোমবার (৫ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতির ওপর যুক্তরাষ্ট্র খুব ঘনিষ্ঠভাবে নজর রাখছে। তিনি জানান, যদি আগের মতো আবার মানুষ হত্যা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া হবে কঠোর ও শক্তিশালী।

এর আগে রোববার ট্রাম্প আরও বলেন, ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালায় এবং হত্যা করে, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তার এই মন্তব্য নতুন করে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় সোমবার সকালে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কট্টরপন্থি কর্মকর্তাদের মন্তব্য সন্ত্রাসবাদ ও সহিংসতা উসকে দেওয়ার শামিল। বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করে বলা হয়, এসব বক্তব্য আঞ্চলিক অস্থিতিশীলতা আরও বাড়াতে পারে।

ইরানের পক্ষ থেকে আরও বলা হয়, জায়নবাদী সত্তা দেশটির জাতীয় ঐক্যে আঘাত হানার যেকোনো সুযোগের অপেক্ষায় রয়েছে এবং এ ধরনের মন্তব্য সেই উদ্দেশ্যকেই এগিয়ে নিচ্ছে।

এরই মধ্যে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। পাশাপাশি দেশটির পশ্চিমাঞ্চলে সহিংস সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। রোববার (৪ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমের বরাতে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

প্রতিবেদনে বলা হয়, গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক সংকটের প্রতিবাদে দোকানদারদের ধর্মঘটের মাধ্যমে বিক্ষোভের সূচনা হয়। এক সপ্তাহের ব্যবধানে আন্দোলন বিস্তৃত হয়ে পড়ে এবং অর্থনৈতিক দাবির পাশাপাশি বিক্ষোভকারীরা রাজনৈতিক দাবিও তুলতে শুরু করেন।

আল জাজিরার তেহরান প্রতিনিধি তোহিদ আসাদি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বলেছেন, চলমান বিক্ষোভ এখনো দেশব্যাপী রূপ নেয়নি এবং দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে না বলে সরকারের ধারণা।

সূত্র: আল জাজিরা

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

ল্যানসেটের গবেষণায় ভয়াবহ চিত্র

ইসরাইল-গাজা সংঘাতের প্রথম ১৫ থেকে ১৬ মাসে নিহত ফিলিস্তিনিদের...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের...

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক...

কবরকে ঘিরে নিষিদ্ধ কাজগুলো

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে তা...

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড়...

নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন...

ভাষাশহীদদের স্মরণে প্রধান বিচারপতির পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা...

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত...

সবজি ও মসলার বাজারে আগুন

রমজান শুরু হতেই সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির...

ভাষা শহীদদের স্মরণে রাজনৈতিক দলগুলোর পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

এআইয়ের দখলে চাকরির বাজার, ভবিষ্যৎ কতটা প্রস্তুত

২০৩০ সাল কল্পনা করলে দেখা যেতে পারে এক ভিন্ন...

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...
spot_img

আরও পড়ুন

ল্যানসেটের গবেষণায় ভয়াবহ চিত্র

ইসরাইল-গাজা সংঘাতের প্রথম ১৫ থেকে ১৬ মাসে নিহত ফিলিস্তিনিদের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিশ্বখ্যাত চিকিৎসা...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার...

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি অনুভব করেন। পেটভর্তি খাবার খাওয়ার পর শক্তি ফিরে আসার বদলে শরীর অবসন্ন হয়ে পড়া রমজানে...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক টুকরো কাঁচে। তথ্য সংরক্ষণের এক বৈপ্লবিক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা, যা ভবিষ্যতে মানব সভ্যতার...
spot_img