Saturday, February 21, 2026
29.7 C
Dhaka

ট্রাম্পের বক্তব্যের জবাবে কঠোর প্রতিক্রিয়া তেহরানের

ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের প্রতিশ্রুতিকে ‘বেপরোয়া ও বিপজ্জনক’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। একই সঙ্গে তিনি মার্কিন প্রেসিডেন্টকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে ইরানের কর্তৃপক্ষকে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা না করার সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ওয়াশিংটন তাদের উদ্ধার করতে আসবে।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘আমরা লকড অ্যান্ড লোডেড, যেতে প্রস্তুত।’

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানান, কোনো হামলার ঘটনা ঘটলে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং ‘ঠিক কোথায় আঘাত হানতে হবে তা ভালোভাবেই জানে।’

ইরানে এক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভে শনিবার (৩ জানুয়ারি) সকাল পর্যন্ত অন্তত দশজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। পরিস্থিতি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

এর আগে শুক্রবার ট্রাম্প লিখেছিলেন, ‘ইরান যদি চিরাচরিত অভ্যাসের বশবর্তী হয়ে গুলি চালায় এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করে, তবে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধার করতে এগিয়ে আসবে।’ তবে ওয়াশিংটন কী ধরনের পদক্ষেপ নিতে পারে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট কিছু বলেননি।

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছিল। এর জবাবে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালায় ইরান।

এক্সে (টুইটার) দেওয়া এক বিবৃতিতে আব্বাস আরাগচি বলেন, ‘যুক্তরাষ্ট্রের ভেতরে ন্যাশনাল গার্ড মোতায়েন করার আগে প্রেসিডেন্ট ট্রাম্পেরই জানা উচিত যে জনসম্পত্তিতে অপরাধমূলক হামলা সহ্য করা যায় না।’ তিনি আরও বলেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যেকোনো ধরনের হস্তক্ষেপ দেশটি ‘দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করবে’।

সূত্র: বিবিসি

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

ল্যানসেটের গবেষণায় ভয়াবহ চিত্র

ইসরাইল-গাজা সংঘাতের প্রথম ১৫ থেকে ১৬ মাসে নিহত ফিলিস্তিনিদের...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের...

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক...

কবরকে ঘিরে নিষিদ্ধ কাজগুলো

ইসলামের প্রথম যুগে কবর জিয়ারত নিষিদ্ধ থাকলেও পরবর্তীতে তা...

নতুন সরকারের সামনে অর্থনীতি ও আইনশৃঙ্খলার চ্যালেঞ্জ

নতুন সরকারের সামনে অর্থনীতি, আইনশৃঙ্খলা ও শিক্ষা খাতে বড়...

নতুন বেতন কাঠামো নিয়ে অপেক্ষায় সরকারি কর্মচারীরা

নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী নতুন পে-স্কেল বাস্তবায়ন...

ভাষাশহীদদের স্মরণে প্রধান বিচারপতির পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা...

সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মৃত্যু

ঝিনাইদহে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতাসহ দুই যুবক নিহত...

সবজি ও মসলার বাজারে আগুন

রমজান শুরু হতেই সারা দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার অস্থির...

ভাষা শহীদদের স্মরণে রাজনৈতিক দলগুলোর পুষ্পস্তবক

অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা...

এআইয়ের দখলে চাকরির বাজার, ভবিষ্যৎ কতটা প্রস্তুত

২০৩০ সাল কল্পনা করলে দেখা যেতে পারে এক ভিন্ন...

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...
spot_img

আরও পড়ুন

ল্যানসেটের গবেষণায় ভয়াবহ চিত্র

ইসরাইল-গাজা সংঘাতের প্রথম ১৫ থেকে ১৬ মাসে নিহত ফিলিস্তিনিদের প্রকৃত সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি বলে নতুন এক গবেষণায় উঠে এসেছে। বিশ্বখ্যাত চিকিৎসা...

বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বিশ্বজুড়ে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনকভাবে বাড়ছে। এরই ধারাবাহিকতায় দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার...

রমজানে ইফতারের পর কেন আসে অবসাদ

সারাদিন রোজা রাখার পর ইফতার শেষে অনেকেই হঠাৎ ক্লান্তি অনুভব করেন। পেটভর্তি খাবার খাওয়ার পর শক্তি ফিরে আসার বদলে শরীর অবসন্ন হয়ে পড়া রমজানে...

ভবিষ্যতের আর্কাইভ হতে পারে কাঁচ

হাজার বছরের ইতিহাস সংরক্ষণ সম্ভব হতে যাচ্ছে মাত্র এক টুকরো কাঁচে। তথ্য সংরক্ষণের এক বৈপ্লবিক প্রযুক্তি উদ্ভাবনের দাবি করেছেন বিজ্ঞানীরা, যা ভবিষ্যতে মানব সভ্যতার...
spot_img