Friday, March 20, 2026
24 C
Dhaka

সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে: পুতিন

ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণে কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, ন্যাটো আক্রমণের নামে রাশিয়াকে নিয়ে যে প্রচারণা চালাচ্ছে, তা আসলে ‘অর্থহীন হিস্টেরিয়া’। একই সঙ্গে তার দাবি, সব ন্যাটো দেশই এখন রাশিয়ার সঙ্গে যুদ্ধ করছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগরপাড়ের শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে পুতিন বলেন, “তারা (ন্যাটো) নিজেরাই বিশ্বাস করে না যে রাশিয়া ন্যাটোতে হামলা চালাবে। যদি বিশ্বাস করে, তাহলে তারা অবিশ্বাস্যভাবে অযোগ্য। আর যদি না বিশ্বাস করে, তাহলে তারা কেবল অসৎ।”

ইউরোপের সামরিক সক্ষমতা বাড়ানোর প্রবণতায় ক্ষোভ প্রকাশ করে পুতিন জানান, রাশিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং দ্রুতই কঠোর জবাব দেবে। তিনি উদাহরণ টেনে বলেন, “জার্মানিতে বলা হচ্ছে তাদের সেনাবাহিনী ইউরোপের সবচেয়ে শক্তিশালী বাহিনী হবে। খুব ভালো। আমরা সেটা শুনেছি এবং দেখছি এর মানে আসলে কী।”

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে মস্কো ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক তলানিতে নেমেছে। এ সময় ইউরোপ প্রতিরক্ষা জোরদার করছে এবং সীমান্তবর্তী দেশগুলো আকাশসীমা লঙ্ঘনের অভিযোগ তুলছে। তবে রাশিয়া তা অস্বীকার করে বলছে, ইউরোপ ভিত্তিহীন অভিযোগ তুলে সামরিক ব্যয় বাড়াতে চাইছে।

পুতিন অভিযোগ করেন, ইউরোপ ‘নিরন্তর উত্তেজনা বাড়াচ্ছে’, যার কারণে ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা ব্যর্থ হচ্ছে। তিনি বলেন, “সব ন্যাটো দেশই এখন আমাদের সঙ্গে যুদ্ধ করছে এবং তারা আর তা লুকাচ্ছে না। গোয়েন্দা তথ্য সরবরাহ ও অস্ত্র পাঠানোর মাধ্যমে তারা বাস্তবে যুদ্ধে অংশ নিচ্ছে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসা করে পুতিন জানান, সম্প্রতি আলাস্কায় বৈঠকে ইউক্রেন যুদ্ধের সমাধান ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায়, “ট্রাম্প এমন একজন মানুষ, যিনি কথা শুনতে পারেন।”

তবে মস্কোর অবস্থান এখনও কঠোর— কিয়েভকে অবশ্যই ন্যাটো সদস্যপদ পাওয়ার আশা ত্যাগ করতে হবে এবং কিছু ভূখণ্ড ছাড়তে হবে। এদিকে পুতিন সতর্ক করে বলেন, রাশিয়ার দখলে থাকা জাপোরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে ইউক্রেন বিপজ্জনক খেলা খেলছে। তার ইঙ্গিত, এর জবাবে রাশিয়া ইউক্রেনের নিয়ন্ত্রণাধীন পারমাণবিক স্থাপনাতেও পাল্টা হামলা চালাতে পারে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

বিদায়ী মাসে আত্মমূল্যায়নের গুরুত্ব

দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর পবিত্র...

শৈশবের ঈদ স্মৃতিতে মায়ের ছোঁয়া

ঈদ উৎসব ঘিরে ব্যক্তিগত স্মৃতিচারণায় লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব...

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের...

ঘরে তৈরি স্বাস্থ্যকর ওটস কাটলেট

পুষ্টিকর ও সুস্বাদু নাশতা হিসেবে ওটস ও সবজি দিয়ে...

চাঁদে কৃষির সম্ভাবনা, ছোলা উৎপাদনে বিজ্ঞানীদের সাফল্য

চাঁদে মানুষের স্থায়ী বসতি গড়ার স্বপ্নে নতুন মাত্রা যোগ...

সময়ের মূল্যায়নে রমজানের শিক্ষা

রমজান মাসের শেষ সময়কে ইবাদতের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরা...

রমজানে মা-বাবার খেদমতে বাড়তি গুরুত্ব

পবিত্র রমজান মাসকে আত্মশুদ্ধি ও নেক আমলের মাস হিসেবে...

ঘরেই তৈরি করুন রেস্টুরেন্ট স্টাইল হালিম

ঘরোয়া উপায়ে পুষ্টিকর ও সুস্বাদু হালিম তৈরি করা যায়...

জামায়াতের রাজশাহী মহানগর কমিটি চাঁদাবাজি অস্বীকার

রাজশাহীতে মোটরসাইকেল বেচাকেনাকে কেন্দ্র করে জামায়াতের নেতা ও তাঁর...

মুরাদনগরে ঝড়ে ঘরের ওপর গাছ পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার মুরাদনগর উপজেলায় কালবৈশাখীর সময় ঘরের ওপর গাছ ভেঙে...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক স্থবির, যাত্রীরা ঘণ্টার পর ঘণ্টা আটকে

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পূর্ব পেন্নাই থেকে গৌরীপুর বাসস্ট্যান্ড হয়ে...

পদ্মা নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রী আহত

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ তেলবাহী জাহাজের সঙ্গে যাত্রীবাহী...

শরীয়তপুরে শতবর্ষ ধরে মসজিদে ইফতারের আয়োজন

শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট জামে মসজিদে ১১৯ বছর ধরে...
spot_img

আরও পড়ুন

বিদায়ী মাসে আত্মমূল্যায়নের গুরুত্ব

দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর পবিত্র রমজান মাস বিদায়ের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। এ সময়টিতে মুসলমানদের জীবনে নতুন করে আত্মসমালোচনা ও মূল্যায়নের...

শৈশবের ঈদ স্মৃতিতে মায়ের ছোঁয়া

ঈদ উৎসব ঘিরে ব্যক্তিগত স্মৃতিচারণায় লেখক ও গণমাধ্যম ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর জানিয়েছেন, পবিত্র এই উৎসব এলেই তার মনে ভেসে ওঠে মা রাবেয়া খাতুনের...

সীমিত উৎপাদনের ফোনে আগ্রহ, কিন্তু টেকেনি বাজারে

বাজারে আসার অল্প সময়ের মধ্যেই ট্রাইফোল্ড প্রযুক্তির স্মার্টফোন বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিশেষ এই মডেলটি...

দরিদ্রের মুখে হাসি ফোটাতে ফিতরার ভূমিকা

ইসলামে ফিতরা একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা রমজান শেষে ঈদের আনন্দকে সবার জন্য সমানভাবে উপভোগ্য করে তোলে। এটি ধনী-গরিবের ব্যবধান কমিয়ে সমাজে সাম্য প্রতিষ্ঠায় ভূমিকা...
spot_img