Thursday, April 2, 2026
25 C
Dhaka

সুনামি কেন হয়, কেন এর ঢেউ এত প্রাণঘাতী

রাশিয়ার কামচাটকা উপদ্বীপের উপকূলে ৮ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ভূমিকম্পের চেয়ে বড় আশঙ্কার কারণ হয়ে ওঠে সুনামির সম্ভাবনা। কিন্তু কেন সুনামি হয়? এবং কেন এটি এতটা ধ্বংসাত্মক?

সুনামি কীভাবে সৃষ্টি হয়
সাধারণ সমুদ্রের ঢেউ সৃষ্টি হয় বাতাসের প্রভাবে, যেখানে কেবল পানির উপরিভাগে অস্থিরতা দেখা যায়। কিন্তু সুনামি তৈরি হয় সমুদ্রের গভীর তলদেশে, যেখানে ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত অথবা ভূমিধস হঠাৎ করে পানির বিশাল স্তম্ভকে স্থানচ্যুত করে। এর ফলে গভীর সমুদ্র থেকে শুরু হয় অত্যন্ত গতিশীল ও শক্তিশালী তরঙ্গের যাত্রা।

টেকটোনিক প্লেটের সংঘর্ষই মূল কারণ
পৃথিবীর ভূত্বকের নিচে থাকা টেকটোনিক প্লেটগুলো যখন একে অন্যের সঙ্গে ধাক্কা খায় বা একটির নিচে অন্যটি ঢুকে যায়, তখন সেখানে বিপুল পরিমাণ শক্তি জমা হতে থাকে। হঠাৎ এই শক্তি মুক্ত হয়ে গেলে সমুদ্রতলের বড় অংশ একসঙ্গে সরে যায়। এর ফলে সাগরের পানি উচ্চতা ও শক্তি নিয়ে বিশাল তরঙ্গের সৃষ্টি করে, যা পরে সুনামিতে রূপ নেয়।

গভীর সমুদ্রে গতি, উপকূলে ধ্বংস
গভীর সমুদ্রে সুনামির তরঙ্গ ঘণ্টায় ৭০০ থেকে ৮০০ কিলোমিটার গতিতে এগোয়। সে সময় তরঙ্গের উচ্চতা মাত্র ১-২ মিটার হলেও উপকূলের কাছে আসার সময়, সমুদ্রের তলদেশ ধীরে ধীরে উঁচু হওয়ায় তরঙ্গের গতি কমে যায় এবং উচ্চতা কয়েকগুণ বেড়ে যায়। এর ফলে সৃষ্ট জলরাশি উপকূলে আঘাত হানে এক ভয়াবহ জলপ্রাচীর হিসেবে।

ইতিহাসের ভয়াবহ সুনামিগুলো
২০০৪ সালের সুমাত্রা ভূমিকম্প ও সুনামি: প্রাণহানি প্রায় ২ লাখ ৮০ হাজার

২০১১ সালের জাপান: ৯ মাত্রার ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু প্রায় ২০ হাজার

১৮৮৩ সালের ক্রাকাতোয়া: আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ও সুনামিতে প্রাণহানি ৩৬ হাজার

১৯৭৬ সালের ফিলিপাইন: ভূমিকম্প-পরবর্তী সুনামিতে মৃত্যু প্রায় ৮ হাজার

কেন সুনামির ঢেউ এত ভয়ংকর
সুনামির তরঙ্গ সাধারণ ঢেউয়ের মতো শুধু উপরিভাগে সীমাবদ্ধ নয়। বরং এটি পুরো পানির স্তম্ভ একযোগে অগ্রসর হয়। ফলে এর ধাক্কা প্রচলিত ঢেউয়ের চেয়ে কয়েকগুণ বেশি ধ্বংসাত্মক হয়। অনেক সময় প্রথম ঢেউ তুলনামূলকভাবে দুর্বল হলেও পরবর্তী ঢেউ আরও বড় ও ভয়াবহ হতে পারে।

সতর্কতা এবং প্রস্তুতিই একমাত্র রক্ষাকবচ
বিশ্বজুড়ে প্রায় ৪০ কোটির বেশি মানুষ উপকূলীয় এলাকায় বসবাস করে, যারা সুনামির ঝুঁকিতে রয়েছেন। তাই আগাম সতর্কতা, দ্রুত আশ্রয় নেওয়ার প্রস্তুতি এবং জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তি—যেমন ভূকম্পন পর্যবেক্ষণ, বুয়ি সেন্সর এবং উপগ্রহ চিত্র—সতর্ক সংকেত দিতে পারলেও ব্যক্তি বা সামষ্টিক প্রস্তুতি ছাড়া ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব নয়।

বিশেষত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ‘রিং অব ফায়ার’ এলাকায়, যেখানে ভূমিকম্প ও আগ্নেয়গিরির সক্রিয়তা বেশি, সুনামির ঝুঁকি সবসময়ই বিদ্যমান।

spot_img

আরও পড়ুন

দিনাজপুরে জাল ওকালতনামা চক্রে দুই কর্মচারী বহিষ্কার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে...

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ...

ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের সংস্কার হবে: স্বাস্থ্যমন্ত্রীর আশ্বাস

ময়মনসিংহের ফুলবাড়িয়া পৌর এলাকায় অবস্থিত জীর্ণ ফুলবাড়িয়া উপস্বাস্থ্যকেন্দ্রের দুরবস্থা...

নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা পরিষদের প্রশাসক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসন থেকে বিএনপির প্রার্থী...

রাঙামাটিতে জ্বালানি তেলের জন্য গভীর রাত থেকে ভিড়, সকালেই সরবরাহ শুরু

রাঙামাটির কল্যাণপুর ও রিজার্ভ বাজারে জ্বালানি তেলের জন্য ফিলিং...

বগুড়ায় হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, হাসপাতালে ১০ শিশু চিকিৎসাধীন

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হামের...

ভোলায় বিসিক কারখানা থেকে ৬ হাজার লিটার ডিজেল জব্দ, জরিমানা

ভোলার বিসিকে দুটি কারখানা থেকে প্রায় ৫ হাজার ৯৭৪...

রামুতে অপহৃত কৃষক উদ্ধার, মুক্তিপণ দাবি

কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের জাউচপাড়ার কৃষক রিদুয়ানুল করিম...

দৌলতদিয়ায় দুর্ঘটনায় প্রাণ হারায় দুই শিশু

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির...

কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, বগি বিচ্ছিন্ন হয়ে আতঙ্ক

কুমিল্লার নাঙ্গলকোটে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী ট্রেনের বগি বিচ্ছিন্ন...

হামের ঝুঁকিতে টিকাবিহীন শিশুরা, সতর্কবার্তা চিকিৎসকদের

দেশের অন্যান্য জেলার মতো নেত্রকোনাতেও ধীরে ধীরে বাড়ছে হামের...

ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচণার মামলায় গ্রেপ্তার রুবেল

ময়মনসিংহের ফুলপুরে ধর্ষণের অভিযোগের পর এক কিশোরীর (১৩) বিষপানে...
spot_img

আরও পড়ুন

দিনাজপুরে জাল ওকালতনামা চক্রে দুই কর্মচারী বহিষ্কার

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই কর্মকর্তা দীর্ঘ সময় ধরে সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া ওকালতনামা তৈরি ও বিক্রি করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযোগ...

শরীয়তপুরে ৭ হাজার লিটার ডিজেল জব্দ, ব্যবসায়ীর জরিমানা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেশ্বর বাজারে এক ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে ৭ হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত...

রাজবাড়ী আইনজীবী সমিতিতে বিএনপি-জামায়াত জোটের ৯ পদে জয়

রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত সম্মিলিত জেলা আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুশ জয় অর্জন করেছে। ১১টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৯টি...

ময়মনসিংহ মেডিকেলে ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১ শিশু ভর্তি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ২১টি শিশু ভর্তি হয়েছে। হাসপাতালে তাদের আলাদা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে এবং চিকিৎসা দেওয়া...
spot_img