Sunday, March 15, 2026
34.8 C
Dhaka

গাজায় ‘ফ্রেন্ডলি ফায়ারে’ ৩১ ইসরায়েলি সেনার মৃত্যু

গাজায় নিজেদের গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত: ইসরায়েলি সেনাবাহিনীর স্বীকারোক্তি

গাজায় চলমান সামরিক অভিযানে ‘ফ্রেন্ডলি ফায়ার’ বা নিজেদের মধ্যে ভুলবশত ছোড়া গুলিতে অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। গতকাল শুক্রবার ইসরায়েলি আর্মি রেডিওর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের অক্টোবরে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর ৪৪০ সদস্য নিহত হয়েছেন। এর মধ্যে ৭২ জন অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, যা মোট সেনা মৃত্যুর প্রায় ১৬ শতাংশ।

ফ্রেন্ডলি ফায়ারে নিহতের সংখ্যা ৩১, গোলাবারুদ-সম্পর্কিত দুর্ঘটনায় নিহত ২৩, সাঁজোয়া যানে পিষ্ট হয়ে নিহত ৭ এবং অজ্ঞাত উৎস থেকে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ৬ জন।

প্রতিবেদনে আরও জানানো হয়, চলতি বছরের ১৮ মার্চ ইসরায়েল গাজায় নতুন করে অভিযান শুরু করার পর আরও ৩২ সেনা নিহত হয়েছেন। এর মধ্যে দুজনের মৃত্যু ‘অভিযান সংশ্লিষ্ট দুর্ঘটনা’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আরও পাঁচ সেনার মৃত্যু হয়েছে, যাদের মধ্যে কেউ কেউ উঁচু স্থান থেকে পড়ে কিংবা প্রকৌশল সরঞ্জাম ব্যবহারে অসাবধানতার কারণে প্রাণ হারিয়েছেন। সর্বশেষ এমন একটি দুর্ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার রাতে, তবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

ইসরায়েলি সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর মোট ৮৮২ জন সদস্য নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৬ হাজার ৩২ জন।

অন্যদিকে, আন্তর্জাতিক চাপ ও যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজায় ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, এ পর্যন্ত এই যুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ হাজার ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) তাঁর বিরুদ্ধে গণহত্যার মামলা চলছে।

spot_img

আরও পড়ুন

তাঁত মেলায় মণিপুরি কম্বো ও জামদানির ফিউশন

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প মেলা ও প্রদর্শনীতে...

জাতীয় প্যারেডে স্বাধীনতা দিবস কুচকাওয়াজের প্রস্তুতি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে কুচকাওয়াজের...

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান...

বাংলাদেশ–তুরস্ক অংশীদারিত্ব জোরদারের আশাবাদ

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও...

সাদা বাঘের জন্মে চিড়িয়াখানার ইতিহাসে নতুন রেকর্ড

রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় বাঘ দম্পতি বেলি–টগর চারটি বাচ্চা...

বিমানবন্দরে সোনা চোরাচালান রোধে বড় সাফল্য

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকারসহ এক...

বিশেষ বাস সার্ভিসে শিক্ষার্থীদের ঈদযাত্রা নির্বিঘ্ন

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাড়ি ফিরতে শুরু করেছেন জগন্নাথ...

সংরক্ষিত আসনে নারীদের শক্ত ভূমিকা নিশ্চিত করার আহ্বান

‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন: সংসদে কার্যকর প্রতিনিধিত্ব ও ডিজিটাল নিরাপত্তা’...

ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টির সম্ভাবনা

কালবৈশাখীর সময় এসেছে। ইতিমধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে এর...

তদন্তে প্রমাণ থাকা সত্ত্বেও বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ

বিমান বাংলাদেশ এয়ারলাইনসে মহাব্যবস্থাপক মো. মিজানুর রশীদকে গুরুত্বপূর্ণ একাধিক...

চিত্তরঞ্জন সাহা, মুনীর চৌধুরীসহ পাঁচটি স্মৃতি পুরস্কার বিতরণ

অমর একুশে বইমেলার সমাপনী দিন আজ রোববার (১৫ মার্চ)।...

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।...

উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত অবস্থায় কারাগারেই মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দি উপজেলার শাহনূর আলম (৬০) কারা হেফাজতে মারা...

সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করা হয়েছে। দেশটির...
spot_img

আরও পড়ুন

তাঁত মেলায় মণিপুরি কম্বো ও জামদানির ফিউশন

ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প মেলা ও প্রদর্শনীতে মণিপুরি শাড়ি থেকে শুরু করে ম্যাচিং ব্যাগ, জুতা, গয়না—সবই একত্রে পাওয়া যাচ্ছে। বস্ত্র ও পাট...

জাতীয় প্যারেডে স্বাধীনতা দিবস কুচকাওয়াজের প্রস্তুতি

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্যারেড স্কয়ার গ্রাউন্ডে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে। ঢাকার তেজগাঁওয়ে পুরাতন বিমানবন্দরের প্যারেড গ্রাউন্ডে বিভিন্ন সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যরা...

উপসাগরীয় অঞ্চলে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী জারাহ জাবের আল-আহমদ আল-সাবাহর সঙ্গে টেলিফোন আলাপের সময়...

বাংলাদেশ–তুরস্ক অংশীদারিত্ব জোরদারের আশাবাদ

বাংলাদেশ ও তুরস্ক দ্বিপক্ষীয় সহযোগিতা ও কৌশলগত অংশীদারিত্ব আরও গভীর করার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। আজ শনিবার আঙ্কারায় অনুষ্ঠিত দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে...
spot_img