Tuesday, March 31, 2026
27 C
Dhaka

বঙ্গোপসাগরের মাছ সঠিকভাবে চেনা জরুরি, নীল অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ

কক্সবাজারে এক আন্তর্জাতিক বিজ্ঞান সেমিনারে বক্তারা জানিয়েছেন, বঙ্গোপসাগরের বিপুল মৎস্যসম্পদ টেকসইভাবে ব্যবহার করতে হলে আগে মাছের বৈজ্ঞানিক শ্রেণিবিন্যাস নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সমুদ্র সম্পর্কে সচেতনতা বা ‘সমুদ্র সাক্ষরতা’ বাড়ানো প্রয়োজন।

রেডিয়েন্ট ওশান রিসার্চ অ্যান্ড এডুকেশন সেন্টার (আরওআরইসি) আয়োজিত সেমিনারটি অনুষ্ঠিত হয় শহরের ঝাউতলার রেডিয়েন্ট ফিশওয়ার্ল্ডের সম্মেলনকক্ষে, শিরোনাম ছিল ‘বিজ্ঞান ও সমাজের মধ্যে সেতুবন্ধন: সামুদ্রিক মৎস্যের উন্নত শ্রেণিবিন্যাস ও সমুদ্র সাক্ষরতার মাধ্যমে বঙ্গোপসাগরকেন্দ্রিক টেকসই নীল অর্থনীতি’।

কক্সবাজার সামুদ্রিক মৎস্য গবেষণা কেন্দ্রের (বিএফআরআই) বৈজ্ঞানিক কর্মকর্তা আকতারুজ্জামান শাকিল বলেন, ভুল শ্রেণিবিন্যাস নীতিনির্ধারণে সমস্যা তৈরি করে। তাই সঠিক শনাক্তকরণে ঝুঁকি কমানো সম্ভব।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোসলেম উদ্দিন সমুদ্র সাক্ষরতা ব্যাখ্যা করে বলেন, “সমুদ্র মানুষের জীবন, অর্থনীতি ও পরিবেশকে কীভাবে প্রভাবিত করে, এ বিষয়ে সচেতনতা থাকলেই টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন সহজ হয়।”

ভারতের কেন্দ্রীয় সামুদ্রিক মৎস্য গবেষণা ইনস্টিটিউটের (সিএমএফআরআই) সিনিয়র বিজ্ঞানী ড. সুবল কুমার রাওল বলেন, এখন শুধু চোখে দেখে নয়, বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ শনাক্ত করা হচ্ছে। এর মধ্যে রয়েছে ডিএনএ বারকোডিং, মরফোমেট্রিকস ও মলিকিউলার ফাইলোজেনি। এই পদ্ধতিগুলো ব্যবহার করে বিলুপ্তপ্রায় প্রজাতি শনাক্ত, আক্রমণাত্মক প্রজাতি নিয়ন্ত্রণ এবং টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করা সম্ভব।

মৎস্য অধিদপ্তরের কাঁকড়া হ্যাচারির ব্যবস্থাপক মো. এনায়েত উল্লাহ বলেন, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ প্রজাতির সঠিক শ্রেণিবিন্যাস না হলে উৎপাদন ও রপ্তানিতে সমস্যা হয়। বেসরকারি খাতেও বিজ্ঞানভিত্তিক চাষাবাদ ও গবেষণার সুযোগ বৃদ্ধি প্রয়োজন।

আরওআরইসির এক্সিকিউটিভ ও রিসার্চ অফিসার মো. আবদুল কাইয়ুম জানান, কক্সবাজারে সামুদ্রিক শিক্ষা ও গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা এবং ‘বঙ্গোপসাগর মৎস্য ডেটাবেজ’ তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া স্কুল-কলেজ পর্যায়ে সমুদ্র সাক্ষরতা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে মৌয়ালদের শঙ্কা

সুন্দরবনে শুরু হচ্ছে বার্ষিক মধু আহরণ মৌসুম। গাছে গাছে...

তরুণদের ফ্যাশনে কোঁকড়া চুলের ট্রেন্ড

বর্তমান সময়ে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কোঁকড়া...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও ঝড়সহ...

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে...

চলন্ত ট্রেনে প্রথমবার স্টারলিংক ইন্টারনেট সেবা চালু

দেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে পরীক্ষামূলকভাবে স্যাটেলাইটভিত্তিক উচ্চগতির স্টারলিংক...

ঘরোয়া চিকিৎসায় আমপাতার ব্যবহার

আম একটি সুপরিচিত পুষ্টিকর ফল হলেও এর পাতার উপকারিতাও...

মোটরসাইকেলে তেল সাশ্রয়ে কার্যকর কিছু কৌশল

বর্তমান জ্বালানি পরিস্থিতিতে মোটরসাইকেল ব্যবহারে সচেতনতা বাড়ানো জরুরি হয়ে...

মহাসড়কে অবৈধ তেল বিক্রির অভিযোগ

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কে একটি পেট্রোলিয়াম ট্যাংক লরি থেকে খুচরা...

নারায়ণগঞ্জে হত্যার মামলায় সাবেক মেয়র আইভীর জামিন নামঞ্জুর

নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের...

চট্টগ্রামের এসপি বাসভবনের বাথরুমে পড়ে গুরুতর আহত, হেলিকপ্টারে ঢাকায় নেওয়া

চট্টগ্রামের জেলা পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান তাঁর...

ভোলার দৌলতখানে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের...

নেত্রকোনায় প্রতিবেশীর ঘর থেকে শিশুর গলাকাটা লাশ উদ্ধার

নেত্রকোনার মোহনগঞ্জে প্রতিবেশীর বাড়ি থেকে একটি শিশুর গলাকাটা লাশ...

অবৈধ মজুতের অভিযোগে ফিলিং স্টেশন ব্যবস্থাপকের সাজা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় একটি বন্ধ ফিলিং স্টেশনে অভিযান...

মাদারীপুরে জ্বালানি সংকটে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

জ্বালানি তেলের সংকটের কারণে মাদারীপুরে ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেলচালকদের দীর্ঘ...
spot_img

আরও পড়ুন

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে মৌয়ালদের শঙ্কা

সুন্দরবনে শুরু হচ্ছে বার্ষিক মধু আহরণ মৌসুম। গাছে গাছে খলিসা, গরান ও পশুরসহ বিভিন্ন প্রজাতির ফুল ফুটে ওঠায় মধু সংগ্রহের উপযোগী পরিবেশ তৈরি হয়েছে।...

তরুণদের ফ্যাশনে কোঁকড়া চুলের ট্রেন্ড

বর্তমান সময়ে তরুণদের ফ্যাশনে নতুন মাত্রা যোগ করেছে কোঁকড়া চুলের স্টাইল। বিশেষ করে আলফা ও জেন-জি প্রজন্মের মধ্যে সোজা চুলকে কৃত্রিমভাবে কোঁকড়া করার প্রবণতা...

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির আভাস, সতর্কতা জারি

দেশের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার মধ্যে দমকা হাওয়া ও ঝড়সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। একই সঙ্গে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার...

গ্যারেজ থেকে ট্রিলিয়ন ডলারের কোম্পানি অ্যাপল

আন্তর্জাতিক প্রযুক্তি বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান অ্যাপল পঞ্চাশ বছরে পা দিয়েছে। ১৯৭৬ সালের ১ এপ্রিল ক্যালিফোর্নিয়ার লস অল্টোসের একটি ছোট গ্যারেজে তিনজন উদ্যোক্তার হাতে...
spot_img