Sunday, March 15, 2026
37 C
Dhaka

সংসদে জুলাই প্রসঙ্গ তুলতে চাইলে স্পিকারের হস্তক্ষেপ

জাতীয় সংসদের অধিবেশনে জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ উত্থাপন করতে চাইলে বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে থামিয়ে দেন স্পিকার। তিনি জানান, প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর এ বিষয়ে কথা বলার সুযোগ দেওয়া হবে।

রোববার সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পর্যায়ক্রমে এই সংসদ গঠিত হয়েছে। একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হয়েছে— একটি সংসদ নির্বাচন, আরেকটি গণভোট।’

এ সময় স্পিকার তাকে থামিয়ে দিয়ে দিনের কার্যসূচি অনুযায়ী তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে বলেন এবং অন্য প্রসঙ্গ না তোলার অনুরোধ জানান।

এরপর বিরোধীদলীয় নেতা বলেন, বিষয়টি আজকে উত্থাপন করা জরুরি। আমি আজকে সময় পাব তো বিষয়টি নিয়ে কথা বলার?

স্পিকার জবাবে জানান, এখন এটি উত্থাপন করা যাবে না এবং প্রশ্নোত্তর পর্ব শেষ হওয়ার পর তাকে কথা বলার সময় দেওয়া হবে।

সংসদ সচিবালয়ের প্রকাশিত দিনের কার্যসূচি অনুযায়ী, অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করা হবে। পাশাপাশি প্রশ্নোত্তর পর্ব, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশ নিষ্পত্তি এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা হওয়ার কথা রয়েছে।

কার্যসূচি অনুযায়ী বৈঠকের শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত প্রশ্ন ও উত্তর পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড়...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ...

বাংলাদেশি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে ব্যর্থ

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের কারণে বাংলাদেশ শিপিং...

ত্রয়োদশ সংসদের দ্বিতীয় দিনের অধিবেশন শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক আজ...

লালপুর থানার তল্লাশি অভিযান চলছে

নাটোরের লালপুর উপজেলায় এক প্রসূতি মায়ের এক মাসের শিশুসন্তান...

ঈদযাত্রায় চলবে স্পিডবোট সার্ভিস, সীমিত অকটেনের ব্যবস্থা

জ্বালানিসংকতের কারণে আট দিন বন্ধ থাকার পর চট্টগ্রামের সীতাকুণ্ডের...

অবশেষে মুক্তি পাচ্ছেন বাস্তবে

ভারতের লাদাখের পরিবেশকর্মী ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে ছয়...

ভরাট ও আবর্জনায় খাল দখল হচ্ছে

গত পাঁচ অর্থবছরে খাল খনন, রক্ষণাবেক্ষণ, পরিষ্কার, উন্নয়ন ও...

মির্জা আব্বাস উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা–৮ আসনের সংসদ...

আইসিইউতে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারো

ব্রাজিলের কারাবন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারো নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে...

ধন আত্মসাতের উদ্দেশ্যে হত্যার অভিযোগ

দিনাজপুরের পার্বতীপুরে জামাতা তোজাম্মেল হোসেন (৩২) হত্যা মামলায় তাঁর...

বোমা তৈরির ঘটনায় নতুন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় হাতবোমা তৈরির সময় ঘটে যাওয়া...
spot_img

আরও পড়ুন

হাজার মাসের চেয়েও উত্তম রাত শবে কদর

পবিত্র মাহে রমজান শেষের পথে। এই মাহে বরকতের শেষ দশকের একটি বিশেষ রাত মুসলমানদের জন্য অশেষ রহমত ও ক্ষমার বার্তা নিয়ে আসে, যা লাইলাতুল...

ঈদকে ঘিরে জমজমাট ঘড়ির বাজার

রমজানের শেষ প্রান্তে এসে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে শুরু হয়েছে কেনাকাটার ব্যস্ততা। নতুন পোশাক, জুতা ও গহনার পাশাপাশি এখন অনেকেই...

এআই বিনিয়োগ বাড়াতে কর্মী কমানোর ভাবনায় মেটা

বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তাসংস্থা রয়টার্স তিনটি সূত্রের...

সরকার ঘোষণা করলো, আজ থেকে জ্বালানি তেলের রেশনিং থাকবে না

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত আজ সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেছেন, আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকবে না।...
spot_img