Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

মোহাম্মদ আমির: ভারত শেষ চারে উঠবে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আটটি দল চূড়ান্ত হয়েছে। গ্রুপ ‘১’-এ ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে রয়েছে। পাকিস্তানের জনপ্রিয় টক শো ‘হার না-মানা হ্যায়’-এ সাবেক পেসার মোহাম্মদ আমিরকে প্রশ্ন করা হয়, এই গ্রুপ থেকে কোন দুটি দল সেমিফাইনালে উঠবে। আমিরের বিশ্বাস, ভারত সেমিফাইনালে উঠতে পারবে না।

সাবেক উইকেটকিপার রশিদ লতিফ এবং সাবেক ওপেনার আহমেদ শেহজাদ মনে করেন, ভারতের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে উঠবে। রশিদ লতিফ আরও মনে করেন, ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজও শেষ চারে উঠতে পারে। কিন্তু মোহাম্মদ আমির ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, ‘দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যেভাবে খেলছে, তারা যেকোনো দলকে হারাতে পারে। ভারত সুপার এইটের ম্যাচে চাপ সামলাতে পারবে না।’

আমির ব্যাখ্যা করেন, ‘ভারতের ম্যাচগুলো দেখুন, পাকিস্তানের সঙ্গে ম্যাচটি ছাড়া সব ম্যাচেই ব্যাটিংয়ে ধস নেমেছে। ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা খুব ভালো, মোতি ও আকিল আছে। হোল্ডার এবং শামার জোসেফও ভালো বোলিং করছে। ওদের ব্যাটিংও শক্তিশালী—রাদারফোর্ড, রোভম্যান পাওয়েল কিংবা অন্য কেউ যেকোনো সময়ে ৩০ বলে ৭০-৮০ রান করতে পারে। দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলিং, স্পিন এবং ব্যাটিংও খুব ভালো। তাই আমার মনে হয়, দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে উঠবে।’

গ্রুপ ‘২’-এ শ্রীলঙ্কা, পাকিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আছে। শেহজাদ মনে করেন পাকিস্তান এবং নিউজিল্যান্ড শেষ চারে উঠবে। রশিদ লতিফ বলছেন, তার মন চাইলে পাকিস্তান ও শ্রীলঙ্কা উঠবে, তবে বিশ্লেষণ অনুযায়ী তিনি পাকিস্তান এবং নিউজিল্যান্ডকে সেমিফাইনালে দেখছেন। আমিরও একমত, এই গ্রুপ থেকে নিউজিল্যান্ড এবং পাকিস্তানই শেষ চারে উঠবে।

আমিরের যুক্তি, ‘ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আমাদের স্পিনারদের ভালোভাবে সামলাতে পারবে না। পাকিস্তানের তাই সুযোগ রয়েছে। নিউজিল্যান্ড ধারাবাহিকভাবে ভালো ক্রিকেট খেলছে।’

সুপার এইটের খেলা আগামীকাল শুরু হবে। কলম্বোয় নিউজিল্যান্ড মুখোমুখি হবে পাকিস্তানের সঙ্গে। পরদিন আহমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত।

সিএ/এমই

spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ...

প্রাথমিক শিক্ষা থেকে ভাষাদক্ষতার ঘাটতি, উচ্চশিক্ষা ও চাকরিতেও প্রভাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে ভাষার...

অস্ট্রেলিয়া কোচের ব্যাখ্যা, টি-টুয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বহীন বলা ভিত্তিহীন

বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এমন অসহায় অবস্থার চিত্র খুব কম...

ফাহিমার ঝড়, পাকিস্তান নারী ‘এ’ দল ৫৪ রানে অলআউট

পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ নারী ‘এ’ দল সংগ্রহ...

মধু ও রসুনের মজার বৈজ্ঞানিক রহস্য

খাবারের সঙ্গে জড়িয়ে থাকে অনেক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। রাতের...

রহস্যময় ঘুমের মহামারি ১৯১৬-১৯২৭

১৯১৬ সালের শীতকালে, ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের মাঝেই মানুষের জীবন...

২০৩০ বিশ্বকাপ প্রস্তুতিতে কি ৩০ লাখ কুকুর হত্যা করবে মরক্কো

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মরক্কোর বিরুদ্ধে...

এএফএ সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার...

২২ বছর বয়সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য বেনেট

জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আপাতত...

অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের জয়, হতাশা নেইও কমছে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে সহজে...

বাংলাদেশের জন্য পাকিস্তান সিরিজে ওয়ানডে চ্যালেঞ্জ

তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি...
spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে পারে গ্লু গান। স্কুলের প্রজেক্ট বা ক্র্যাফটের কাজে ব্যবহৃত এই সাধারণ যন্ত্রই চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক চেয়ার-ছাতা, অথচ সৈকতে পর্যটকের সংখ্যা মাত্র পাঁচ। ঢেউ ভাঙছে, বাতাস বইছে, কিন্তু পানিতে নামার কেউ...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর কাজা করা ওয়াজিব নয়; বরং নির্ধারিত সময়ে ও সুযোগ অনুযায়ী তা আদায় করা যায়। কাফফারাও...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ উপস্থিত ছিলেন। খালি পায়ে ফুল হাতে সারিবদ্ধভাবে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনেকেই পরেছেন...
spot_img