Friday, February 27, 2026
22.9 C
Dhaka

জাহানারার অভিযোগের স্বাধীন তদন্ত চাইলেন তামিম

জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার জাহানারা আলমের যৌন হেনস্থা ও অন্যান্য গুরুতর অভিযোগকে কেন্দ্র করে ক্রীড়াঙ্গনে তোলপাড় চলছেই। এবার এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি বিষয়টিকে ‘অত্যন্ত গুরুতর’ আখ্যা দিয়ে দাবি জানিয়েছেন—সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হোক।

নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে তামিম লিখেছেন, জাহানারা যে অভিযোগগুলো তুলেছেন, সবই গুরুতর এবং তা সত্য হলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। শুধু একজন জাতীয় ক্রিকেটার নয়, যে কোনো নারী বা ক্রীড়াবিদও এমন আচরণের শিকার হলে এটি অগ্রহণযোগ্য।

তিনি উল্লেখ করেছেন, শুধু বিসিবির অভ্যন্তরীণ তদন্ত যথেষ্ট নয়। তিনি বলেন, ‘বিসিবি তদন্ত কমিটি গঠন করেছে, তবে আমি মনে করি জাতীয় ক্রীড়া পরিষদ বা সরকারি পর্যায়ে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা উচিত, যেখানে বিসিবির কোনো কর্মকর্তা থাকবে না। এতে পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না।’

তামিম আরও যোগ করেছেন, ‘তদন্ত দ্রুত শেষ করে দোষীকে যথাযথ ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিতে হবে।’ তিনি বিসিবির আগের দ্রুত সিদ্ধান্তকে নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন। তার মতে, ‘একজন ক্রিকেটার যখন এত গুরুতর অভিযোগ করেন, সেগুলো খতিয়ে দেখা উচিত। যাচাই না করেই দ্রুত উড়িয়ে দেওয়া কখনোই কাম্য নয়।’

নারী ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেছেন, যারা হেনস্তার শিকার হয়েছেন, তারা সাহসের সঙ্গে মুখ খুলুন। দেশের ক্রিকেট ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে এটি অপরিহার্য। তামিম প্রতিশ্রুতি দিয়েছেন, ‘আমাদের পাশে পাবেন। ন্যায়বিচার না হলে কোনো মেয়ে ভবিষ্যতে খেলাকে পেশা হিসেবে নিতে ভয় পাবে। আমরা সেটা হতে দিতে পারি না।’

জাহানারার অভিযোগের পর বিসিবি ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তবে তামিমের আহ্বান তদন্ত প্রক্রিয়ায় নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ...

ফিলিস্তিনি ভূমি দখলের ইসরায়েলি আইনের নিন্দা জানালো বাংলাদেশ

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড অবৈধভাবে দখল করতে ইসরায়েল সরকারের ভূমি...

দুই দিনে মোহাম্মদপুরে গ্রেপ্তার ১৩৩

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে চার ঘণ্টাব্যাপী বিশেষ অভিযানে বিভিন্ন...

কার্যক্রম নিষিদ্ধ থাকলেও টঙ্গীতে আ.লীগের ব্যানার

দীর্ঘ ১৮ মাস পর গাজীপুরের টঙ্গীতে আওয়ামী লীগের কার্যক্রম...

গাজীপুরে নারী শ্রমিক হত্যাকাণ্ডে সাবেক স্বামী আটক

গাজীপুরে পোশাক শ্রমিক রিশমা খাতুন হত্যার ঘটনায় তার সাবেক...

আগামী বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানে জোর

দেশের চলমান অর্থনৈতিক সংকট উত্তরণে কর আদায় বৃদ্ধি ও...

ওমানে রমজান ২৯ দিনে শেষ হওয়ার সম্ভাবনা

পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ...

নারায়ণগঞ্জে সাবেক মেয়রের বিরুদ্ধে তদন্ত জোরদার

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে সিদ্ধিরগঞ্জে...

দিঘলিয়ায় ধারালো অস্ত্রের হামলায় যুবদল নেতা নিহত

খুলনার দিঘলিয়া উপজেলায় পূর্ব বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র...

ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে রাজপথে ডাকসু

নরসিংদীতে এক কিশোরীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ পর হত্যার অভিযোগ এবং...

নলডাঙ্গায় যুবদলের দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ

নাটোরের নলডাঙ্গা উপজেলায় যুবদলের দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায়...
spot_img

আরও পড়ুন

সিলেটে বালুবাহী ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বালুবাহী ট্রাকের ধাক্কায় আতিকুর রহমান নামের পুলিশের এক উপ-সহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সোহেল রানা নামের আরেক...

এআই কি বদলে দিচ্ছে ছবির বাস্তবতা

একসময় স্মার্টফোনে ছবি সম্পাদনা বলতে বোঝাত আলো বা রঙে সামান্য পরিবর্তন। কিন্তু এখন সেই জায়গা দখল করেছে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। বর্তমান প্রযুক্তিতে...

লাকসাম থানা পুলিশের অভিযানে আটক ট্রাকচালক

কুমিল্লার লাকসাম থানা পুলিশ ঢাকা থেকে লুট হওয়া একটি ট্রাকভর্তি ৯টি নতুন ইয়ামাহা এফ জেড এস মোটরসাইকেল উদ্ধার করেছে। এ সময় ট্রাক চালক শাহপরান...

১০ হাজার শূন্য পদে ৮০ হাজার প্রার্থী আবেদন করেছে

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা আগামী ১৭ ও ১৮ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল...
spot_img