Monday, February 9, 2026
22 C
Dhaka

আইসিসির সঙ্গে বৈঠকের পর সরকারের সঙ্গে আলোচনায় বসছে পিসিবি

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে পাকিস্তানকে খেলাতে আহ্বান জানাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ স্পষ্ট করে বলেছেন, তারা ম্যাচটি না খাওয়ার সিদ্ধান্তে দৃঢ় অবস্থানে রয়েছেন। এই অবস্থায় লাহোরে পিসিবি ও আইসিসির মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজার মধ্যে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এছাড়া বৈঠকে আরও বেশ কয়েকজন সংশ্লিষ্ট কর্মকর্তা অংশগ্রহণ করেন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের দাবির প্রতি ইতিবাচক সাড়া দিয়েছে। পাশাপাশি বিসিবির অভিযোগগুলো সমাধানের জন্য একটি সূত্র (ফর্মুলা) তৈরি করা হয়েছে। বৈঠক প্রায় পাঁচ ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকের শেষে নাকভি আশ্বাস দিয়েছেন, ভারতের বিপক্ষে ম্যাচটি খেলা সম্ভব কি না তা তারা পর্যালোচনা করবেন। আগামী দুই দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার কথা রয়েছে।

খবরে আরও বলা হয়, আজ বিকেলে পিসিবি, আইসিসি ও বিসিবি কর্মকর্তারা পুনরায় যোগাযোগ করবেন এবং পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন।

এর আগে, ১ ফেব্রুয়ারি পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দেয়। পুরো টুর্নামেন্ট বয়কটের পরিকল্পনা থাকলেও পাকিস্তান সরকার ৫ ফেব্রুয়ারি জানায়, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে তারা মাঠে নামবেন না। শেহবাজ শরিফ বলেন, বাংলাদেশকে বাদ দেওয়ার ঘটনা এবং খেলার মাঠে ভারতের রাজনৈতিক প্রভাবকে এ সিদ্ধান্তের কারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ...

বাংলাদেশের বর্তমান সংকটকে রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে দেখলে…..

এই সংকটের শুরু হয় আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ক্রমান্বয়ে ভেঙে...

দেশের বাজারে এলো লেনোভো আইডিয়া সেন্টার মিনি সিরিজ

দেশের বাজারে নতুন মডেলের ডেস্কটপ কম্পিউটার ‘লেনোভো আইডিয়া সেন্টার...

সিরাজগঞ্জে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে ধানের শীষে গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে বিএনপির...

ভোটকেন্দ্রের কাছে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা: চবিসাসের তীব্র প্রতিবাদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে...

লাহোরে আইসিসি-পিসিবির বৈঠকে কী পেতে পারে বাংলাদেশ

লাহোরে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা...

৭৮তম ডিজিএ অ্যাওয়ার্ড: অস্কারের দৌড়ে এগিয়ে গেলেন পল থমাস অ্যান্ডারসন

হলিউডের পরিচালক সংগঠন ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা (ডিজিএ) প্রতিবছর...

আন্দামান সাগরে বাংলাদেশগামী জাহাজডুবি, ছড়িয়ে পড়েছে তেল!

আন্দামান সাগরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ অভিমুখে আসার পথে পানামার...

বার্সেলোনার বিপক্ষে বছরের ‘প্রথম’ গোল করলেন মেসি

লিওনেল মেসি ও বার্সেলোনা যেন একে অপরের পরিপূরক। যদিও...

যুগ পেরিয়ে কোনালের কে-কম্পানি

২০০৯ সালে চ্যানেল আইয়ের সংগীত বিষয়ক রিয়েলিটি শো সেরাকণ্ঠ-এর...
spot_img

আরও পড়ুন

চাঁদপুর হবে আধুনিক ও বৈষম্যহীন জনপদ: অ্যাডভোকেট শাহজাহান মিয়া

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ১১ দলীয় জোট ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেছেন, "ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলন ও ত্যাগের বিনিময়ে...

এক সপ্তাহে ৪০০ বিলিয়ন ডলার কমল প্রযুক্তি কোম্পানির বাজারমূল্য, এআই–বাবদে চাপ

বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত উদ্বেগের কারণে এক সপ্তাহের মধ্যে প্রায় ৪০০ বিলিয়ন ডলার বাজারমূল্য হারিয়েছে। মার্কিন, ইউরোপ ও এশিয়ার শেয়ারবাজারে...

সেনাবাহিনীর ভুয়া মেজর গ্রেফতার, ব্যবসায়ীর টাকা হাতানোর সময় আটক

চাঁদপুরের হাইমচর উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলগী বাজারে সেনাবাহিনীর ‘মেজর’ পরিচয়ে চাঁদাবাজি করার সময় কামাল হোসেন গাজী (৪৮) নামের এক ধুরন্ধর প্রতারককে আটক করেছে...

প্রিয়জনের জন্য নিখুঁত উপহার বাছাইয়ের সহজ কৌশল

ভালোবাসা দিবসসহ বিশেষ কোনো দিনে প্রিয়জনকে উপহার দেওয়ার আনন্দ আলাদা। তবে উপহার দিয়ে সত্যিকারের সুখ দিতে চাইলে বাছাইয়ের সময় কিছু বিষয় মাথায় রাখা জরুরি।...
spot_img