Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাস মাঠের বাইরে বার্সার পেদ্রি

হ্যামস্ট্রিংয়ের চোটে এক মাসের জন্য মাঠের বাইরে থাকবেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার পেদ্রি। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে লা লিগার শীর্ষে থাকা কাতালান ক্লাবটি। ফলে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত তাকে পাচ্ছে না বার্সা।

২৩ বছর বয়সী পেদ্রি বুধবার চ্যাম্পিয়নস লিগে স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৪-২ গোলে জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামেন। ম্যাচ শেষে চোটের কারণে আরও পরীক্ষা করানোর জন্য তিনি বার্সেলোনায় ফিরে যান। পরবর্তী সময়ে তার হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে, যার কারণে অন্তত এক মাস বিশ্রামে থাকতে হবে তাকে।

পেদ্রির অনুপস্থিতিতে বার্সেলোনার সামনে রয়েছে ব্যস্ত সূচি। আগামী এক মাসে তারা খেলবে মোট সাতটি ম্যাচ। রোববার লা লিগায় রিয়াল ওভিয়েদোর বিপক্ষে ঘরের মাঠের ম্যাচ দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর আগামী বুধবার চ্যাম্পিয়নস লিগে নিজেদের মাঠে কোপেনহেগেনের মুখোমুখি হবে হান্সি ফ্লিকের দল। এরপর লিগে এলচে, জিরোনা, মায়োরকা ও লেভান্তের বিপক্ষে ম্যাচ রয়েছে। পাশাপাশি ৩ ফেব্রুয়ারি কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে আলবাসেতের বিপক্ষে খেলবে বার্সেলোনা।

চ্যাম্পিয়নস লিগে গ্রুপ পর্বে শীর্ষ আটে জায়গা না পেলে বার্সাকে আরও দুটি ম্যাচ খেলতে হতে পারে। তবে বর্তমানে গ্রুপে নবম স্থানে থাকলেও, কোপেনহেগেনকে হারালে নকআউট পর্বের প্লে-অফ এড়িয়ে যাওয়ার ভালো সুযোগ রয়েছে তাদের।

পেদ্রির পাশাপাশি কোপেনহেগেনের বিপক্ষে ম্যাচে ফ্রেঙ্কি ডি ইয়ংকেও খেলতে পারবেন না। স্লাভিয়া প্রাগের ম্যাচে এই ডাচ মিডফিল্ডারকে তৃতীয় হলুদ কার্ড দেখায় নিষিদ্ধ করা হয়েছে।

পেদ্রির অনুপস্থিতিতে মিডফিল্ডে এরিক গার্সিয়া খেলতে পারেন। এছাড়া বিকল্প হিসেবে রয়েছেন ফারমিন লোপেস, দানি ওলমো, মার্ক কাসাদো ও মার্ক বেরনাল।

ক্যারিয়ারের শুরুর দিকে ইনজুরিতে ভুগলেও, ২০২৪ সালে হান্সি ফ্লিক দায়িত্ব নেওয়ার পর থেকে বেশির ভাগ সময়ই ফিট ছিলেন পেদ্রি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি খেলেছেন ৫৯টি ম্যাচ। চলতি মৌসুমেও আগে একবার হ্যামস্ট্রিংয়ের সমস্যায় পাঁচটি ম্যাচ মিস করেছিলেন, আর ডিসেম্বর মাসে কাফের চোটে একটি ম্যাচ খেলতে পারেননি।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫ ম্যাচে খেলেছেন পেদ্রি। করেছেন দুটি গোল, সঙ্গে আটটি অ্যাসিস্ট।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...
spot_img

আরও পড়ুন

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি...
spot_img