Wednesday, March 11, 2026
33.6 C
Dhaka

কাসেমিরো চলতি মৌসুম শেষে ছাড়ছেন ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো চলতি মৌসুম শেষে ক্লাব ছাড়বেন। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে প্রিমিয়ার লিগের ক্লাবটি।

৩৩ বছর বয়সী এই তারকার চুক্তিতে এক বছরের এক্সটেনশন অপশন থাকলেও ক্লাব কর্তৃপক্ষ সেটি কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে। দীর্ঘমেয়াদি স্কোয়াড পুনর্গঠনের অংশ হিসেবেই অনেক আগেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে ক্লাব সংশ্লিষ্ট সূত্র জানায়।

২০২২ সালের আগস্টে প্রায় ৬০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদ থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন কাসেমিরো। পাঁচবারের চ্যাম্পিয়নস লিগজয়ী এই মিডফিল্ডার ওল্ড ট্র্যাফোর্ডে ১৪৬ ম্যাচে ২১ গোল করে দ্রুতই দলের মিডফিল্ডের মূল ভরসা হয়ে ওঠেন।

ইউনাইটেডের হয়ে ২০২৩ সালের লিগ কাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কাসেমিরো। নিউক্যাসলের বিপক্ষে ফাইনালে তার হেডার গোলে ২-০ ব্যবধানে জয় পায় দলটি। এছাড়া ২০২৪ সালে এফএ কাপ জয়ের দলে ছিলেন তিনি।

বিদায় প্রসঙ্গে কাসেমিরো বলেন, ‘আমি সারাজীবন ম্যানচেস্টার ইউনাইটেডকে নিজের সঙ্গে বহন করব। ওল্ড ট্র্যাফোর্ডে প্রথম পা রাখার দিন থেকেই এই ক্লাব ও সমর্থকদের প্রতি এক বিশেষ টান অনুভব করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় তিনি আরও বলেন, ‘আমি সিদ্ধান্ত নিয়েছি, ওল্ড ট্র্যাফোর্ডে এটাই হবে আমার শেষ চার মাস। চিরকৃতজ্ঞ। চিরকাল রেড ডেভিল।’

বর্তমানে প্রিমিয়ার লিগে পঞ্চম স্থানে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। লিগ লিডার আর্সেনালের থেকে তারা ১৫ পয়েন্ট পিছিয়ে রয়েছে।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...

কপোতাক্ষ নদের তীরে ঐতিহাসিক মসজিদকুঁড় মসজিদ

খুলনার দক্ষিণাঞ্চল একসময় ঘন বন ও বিভিন্ন গাছপালায় পরিপূর্ণ...

গ্যাস রিফিলের আগে যেসব বিষয় যাচাই জরুরি

গরমের মৌসুম শুরু হলেই বাড়তে থাকে এসির ব্যবহার। এর...

ওয়াই-ফাই ধীরগতির কারণ ও সমাধান জানুন

ইন্টারনেটনির্ভর এই সময়ে ওয়াই-ফাই সংযোগ আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ...

সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে জামালপুরের ঐতিহাসিক মসজিদ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের রঘুনাথপুর বড়ভিটা এলাকায় দাঁড়িয়ে...

ইফতারের পর চা পান নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় খাবারের...

শিশুর গলায় খাবার আটকে গেলে কীভাবে প্রাথমিক চিকিৎসা দেবেন

খেলারত বা হাসিখুশি একটি শিশু হঠাৎ খাবার খাওয়ার সময়...

সামাজিক মাধ্যমে ‘থাম্বস ডাউন’ ইমোজির অর্থ কী

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন মানুষ শুধু শব্দ দিয়ে নয়, বিভিন্ন...

প্রতিদিন ভেজানো কিশমিশ খেলে মিলতে পারে নানা স্বাস্থ্য উপকারিতা

প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তনও শরীরের ওপর বড় প্রভাব ফেলতে...

অতিরিক্ত এআই নির্ভরতায় বাড়ছে মানসিক চাপ

বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্রমেই মানুষের...

৬৯০ ফুট উচ্চ মিনার ও স্থাপত্যশৈলীর অনন্য সংমিশ্রণ

উত্তর আফ্রিকার মরক্কোর সমুদ্র তীরবর্তী শহর কাসাব্লাঙ্কায় রাজা দ্বিতীয়...
spot_img

আরও পড়ুন

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে দীর্ঘদিন ধরে ভেজাল মসলার কারবার চলছেই। বিভিন্ন দেশ থেকে আমদানি করা মসলা স্থানীয় গুদাম বা...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে যুক্তরাজ্যভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান নাথিং। শিগগিরই একটি বিশেষ লঞ্চ ইভেন্ট আয়োজনের প্রস্তুতি নিচ্ছে কোম্পানিটি, যেখানে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য বিশেষ আনন্দের মুহূর্ত। ইফতার শেষ হতেই অনেকের মনে এক কাপ চা খাওয়ার ইচ্ছা জাগে। কারও...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের উকিল পাড়ায় নির্মিত হয়েছে আধুনিক স্থাপত্যশৈলীতে তৈরি একটি দৃষ্টিনন্দন মসজিদ, যার নাম নিজাম-হাসিনা জামে মসজিদ।...
spot_img