Monday, April 6, 2026
30 C
Dhaka

ভারত-বাংলাদেশ ক্রীড়া সম্পর্কে নতুন উত্তেজনা

ক্রীড়াঙ্গনে ভারত ও বাংলাদেশের সম্পর্ক বর্তমানে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই দুই প্রতিবেশী দেশের ক্রীড়া সম্পর্ক নতুন করে আলোচনায় এসেছে। এই প্রেক্ষাপটে ভারতের মাটিতে বিভিন্ন আন্তর্জাতিক ও পেশাদার টুর্নামেন্টে বাংলাদেশের অংশগ্রহণ নিয়েও প্রশ্ন উঠছে।

এরই মধ্যে আসন্ন প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে বাংলাদেশের গলফারদের অংশ নেওয়ার কথা রয়েছে। তবে বর্তমান কূটনৈতিক ও ক্রীড়া পরিস্থিতির কারণে ভারতীয় আয়োজনে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে ভারতের সাবেক বিশ্বকাপজয়ী অধিনায়ক ও প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়া (পিজিটিআই)-এর সভাপতি কপিল দেবের কাছে প্রশ্ন করা হয়।

বাংলাদেশের গলফারদের পিজিটিআইতে অংশগ্রহণ প্রসঙ্গে কপিল দেব বলেন, বাংলাদেশের গলফারদের প্রফেশনাল গলফ ট্যুর অব ইন্ডিয়াতে খেলার অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, ‘আমরা বসে সাম্প্রতিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

পিজিটিআইয়ে বাংলাদেশের সম্ভাব্য অংশগ্রহণকারী গলফারদের মধ্যে উল্লেখযোগ্য নাম হিসেবে রয়েছেন জামাল হোসেন, মো. সিদ্দিকুর রহমান ও মো. আকবর হোসেন। পরিস্থিতি পর্যবেক্ষণ ও আলোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (৬ ডিসেম্বর) বিষয়টি ঘিরে ক্রীড়াঙ্গনে আলোচনা আরও জোরালো হয়।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বিয়েতে দেরি হলে কী করবেন, ইসলামের নির্দেশনা

জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বিয়ে অন্যতম। তবে অনেকের ক্ষেত্রে...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার...

কিশোরী বয়সে মাতৃত্ব, স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা

বাংলাদেশসহ বিশ্বের অনেক অঞ্চলে এখনো কিশোরী বয়সে বিয়ে ও...

মহাকাশে স্যাটেলাইটের চাপ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি

মানব ইতিহাসের দীর্ঘ সময়জুড়ে মহাকাশ ছিল মানুষের নাগালের বাইরে...

জ্বালানি সংকটে সিলেটের শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ

দেশে জ্বালানি সংকটের আশঙ্কার মধ্যে গ্যাস সরবরাহে রেশনিং চালুর...

সংরক্ষিত নারী আসনের তফসিল চূড়ান্তে নির্বাচন কমিশনের সভা আজ

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন আয়োজনের লক্ষ্যে...

অতিথি আপ্যায়নে যে সওয়াব পাওয়া যায়

অতিথি আপ্যায়ন ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা, যা মানুষের মধ্যে...

চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন পার্বত্য জেলায় ১৩ এপ্রিল সাধারণ ছুটি

চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল দেশের তিন পার্বত্য...

লিভারের রং বদল মানেই কি রোগের সংকেত

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ লিভার শরীরের নানা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা...

গাইবান্ধায় চাকু দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, বাঁশঝাড় থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার...

দুপুরের মধ্যে ঝড়ের শঙ্কা, সতর্কবার্তা কয়েক অঞ্চলে

দেশের কয়েকটি অঞ্চলে সোমবার দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া বয়ে...

নতুন হ্যাকিং টুলে ঝুঁকিতে পুরোনো আইফোন

পুরোনো আইফোন ব্যবহারকারীদের জন্য বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি...

সভ্যতার বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান

বিশ্বসভ্যতার বিকাশে মুসলমানদের অবদান এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাস্তবতা। তবে...

কৌশলগত নেতৃত্ব গঠনে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব

বর্তমান বিশ্বব্যবস্থায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও কৌশলগত অবস্থানের গুরুত্ব বাড়ছে।...
spot_img

আরও পড়ুন

বিয়েতে দেরি হলে কী করবেন, ইসলামের নির্দেশনা

জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে বিয়ে অন্যতম। তবে অনেকের ক্ষেত্রে নানা কারণে বিয়েতে বিলম্ব ঘটে, যা মানসিক চাপ ও হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এ পরিস্থিতিতে...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ন কবির জানিয়েছেন, বৈঠকে ভারতের সঙ্গে পাইপলাইনে...

কিশোরী বয়সে মাতৃত্ব, স্বাস্থ্যঝুঁকির সতর্কবার্তা

বাংলাদেশসহ বিশ্বের অনেক অঞ্চলে এখনো কিশোরী বয়সে বিয়ে ও মাতৃত্ব একটি বাস্তবতা হিসেবে রয়ে গেছে। সামাজিক ও পারিবারিক চাপের কারণে অল্প বয়সেই অনেক মেয়েকে...

মহাকাশে স্যাটেলাইটের চাপ, বাড়ছে সংঘর্ষের ঝুঁকি

মানব ইতিহাসের দীর্ঘ সময়জুড়ে মহাকাশ ছিল মানুষের নাগালের বাইরে এক বিস্তৃত শূন্যতা। তবে সাম্প্রতিক এক প্রজন্মের ব্যবধানে পৃথিবীর কক্ষপথে স্যাটেলাইটের সংখ্যা দ্রুত বাড়তে বাড়তে...
spot_img