Tuesday, March 10, 2026
27.6 C
Dhaka

জয়ের অলিগলি খুঁজছে দিশাহারা মোহামেডান

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পারফরম্যান্সে কি তবে জয়ের পথ হারানোর ইঙ্গিত স্পষ্ট হচ্ছে? মাঠের সাম্প্রতিক চিত্র সে কথাই বলছে। বাংলাদেশ ফুটবল লিগে টানা তিন ম্যাচ ধরে জয়হীন বর্তমান চ্যাম্পিয়নরা। অষ্টম রাউন্ডে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটির বিপক্ষে ১–১ গোলে ড্র করেছে সাদা–কালোরা। এতে টানা দ্বিতীয় ম্যাচেও পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে দলটিকে।

ম্যাচের শুরু থেকেই মোহামেডানকে চাপে রাখে রহমতগঞ্জ। আক্রমণাত্মক ফুটবলে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে দলটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১৯ মিনিটে নেপালি ডিফেন্ডার অভিষেক লিম্বুর গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। পিছিয়ে পড়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে মোহামেডান। বেশ কিছু আক্রমণ শানালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় দ্বিতীয়ার্ধ পর্যন্ত। ৬৩ মিনিটে ঘানার স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং গোল করলে স্বস্তির নিঃশ্বাস ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা।

পঞ্চম রাউন্ডে পিডব্লিউডির বিপক্ষে ৪–০ গোলের বড় জয়ের পর থেকেই যেন ছন্দ হারাতে শুরু করে মোহামেডান। ষষ্ঠ রাউন্ডে বসুন্ধরা কিংসের কাছে ২–০ গোলে হার, সপ্তম রাউন্ডে আরামবাগের সঙ্গে ১–১ ড্র এবং অষ্টম রাউন্ডে রহমতগঞ্জের বিপক্ষেও একই ফল—শেষ তিন ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি।

এই তিন ম্যাচ থেকে মোহামেডানের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট। সপ্তম রাউন্ড শেষে লিগ টেবিলের চার নম্বরে থাকা দলটি অষ্টম রাউন্ড শেষে ৯ পয়েন্ট নিয়ে নেমে গেছে ষষ্ঠ স্থানে। চ্যাম্পিয়নদের এমন নড়বড়ে পারফরম্যান্স ক্লাবটির সমর্থকদের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিচ্ছে।

রহমতগঞ্জের বিপক্ষে মোহামেডানের একাদশ।ছবি: সংগৃহীত

দিনের অন্য ম্যাচে ফর্টিস এফসি ও ব্রাদার্স ইউনিয়নের লড়াইও ১–১ গোলে ড্র হয়েছে। দ্বিতীয়ার্ধে পা ওমরের পেনাল্টি গোলে ফর্টিস এগিয়ে গেলেও সেই লিড টিকেছিল মাত্র দুই মিনিট। পাল্টা গোল করে দ্রুত সমতা ফেরায় ব্রাদার্স ইউনিয়ন। এই ড্রয়ের পর ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ফর্টিস।

অন্যদিকে টেবিলের তলানির দুই দলের লড়াইয়ে পিডব্লিউডিকে ২–১ গোলে হারিয়েছে ফকিরেরপুল ইয়ংমেনস ক্লাব। সন্ধ্যার হাইভোল্টেজ ম্যাচে কিংস অ্যারেনায় মুখোমুখি হয়েছে বসুন্ধরা কিংস ও আবাহনী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ম্যাচে ২–১ গোলে এগিয়ে ছিল বসুন্ধরা কিংস।

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে।...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে।...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি...

শেরপুরে আড়াইশ বছরের ঐতিহ্য মাইসাহেবা মসজিদ

বাংলাদেশের উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী জনপদ ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলা। এই...

সকালে নাকি রাতে গোসল করা ভালো

অনেক মানুষের দিনের শুরু হয় গোসল দিয়ে। সকালে গোসল...

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা...

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...
spot_img

আরও পড়ুন

এআই প্রযুক্তিতে স্বাস্থ্য টিপস দিচ্ছে ফল-সবজি

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক ধরনের ভিডিও দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। এসব ভিডিওতে দেখা যায় লেবু, আদা, রসুন, মধু এবং অন্যান্য ফল-সবজি মানুষের মতো কথা বলছে...

৫শ বছরের ইতিহাসে দাঁড়িয়ে ইতিহাসের সাক্ষী

যশোরের অভয়নগর উপজেলার ভৈরব নদের তীরে দাঁড়িয়ে আছে হযরত খানজাহান আলী (রহ.) জামে মসজিদ। প্রায় সাড়ে পাঁচশ বছর ধরে এটি স্থাপত্য ও ইতিহাসের অনন্য...

সেহরির পর কত ঘন্টা ঘুম স্বাস্থ্যকর

রমজান মাসে মুসলমানদের দৈনন্দিন জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আসে। সেহরির জন্য গভীর রাতে ঘুম থেকে ওঠা, দিনভর রোজা রাখা এবং রাতে তারাবি নামাজ—সব মিলিয়ে...

জেটোর টি২: ১ লিটার পেট্রোলে ১২৫ কিলোমিটার

ভারতের জনপ্রিয় গাড়ি নির্মাতা জেএসডব্লিউ মোটরস তাদের নতুন গাড়ি জেটোর টি২ বাজারে আনছে। এটি প্লাগ-ইন হাইব্রিড সংস্করণে লঞ্চ করা হবে। গাড়িটি আই-ডিএম প্রযুক্তি বা...
spot_img