Tuesday, March 10, 2026
29.9 C
Dhaka

সেই সাঁওতাল পাড়ার গর্ব এখন রাফায়েল

ইস্পাহানি-প্রথম আলো তৃতীয় আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে সেরা খেলোয়াড়—এই পরিচয়ই রাফায়েল টুডুকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রে। রানার্সআপ গণ বিশ্ববিদ্যালয়ের জার্সিতে পাঁচ ম্যাচে আট গোল করেছেন তিনি। গ্রুপ পর্বের ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে করেছেন হ্যাটট্রিক, সেমিফাইনালে জোড়া গোল। পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি জিতেছেন সেরা খেলোয়াড়ের পুরস্কারও। ২৫ বছর বয়সী এই স্ট্রাইকার বর্তমানে খেলছেন ঢাকা মোহামেডানের হয়ে। তাঁর আগুনঝরা নৈপুণ্য দেশের ফুটবলে যেন নতুন সম্ভাবনার আলো জ্বালিয়েছে।

এই আলো রাফায়েলকে ফিরিয়ে নেয় তাঁর শুরুর দিনে, রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ছোট্ট গ্রাম আমতলীপাড়ায়। সাঁওতাল সম্প্রদায়ের এই গ্রামে অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত। সেখানেই জন্ম রাফায়েল টুডুর। বাবা মানিক টুডু ছিলেন কৃষক। চার ভাই ও দুই বোন নিয়ে আট সদস্যের পরিবারে জীবন চলত সীমাহীন সংগ্রামের ভেতর দিয়ে। সেই পরিবেশে ফুটবল খেলা অনেকের চোখে ছিল বিলাসিতা।

তবু ছোটবেলাতেই বাবার হাত ধরেই ফুটবলের সঙ্গে পরিচয় রাফায়েলের। একদিন অসুস্থ বাবাকে বাড়িতে রেখে অনুশীলনে গিয়েছিলেন তিনি। সাইকেলে ফিরে এসে দেখেন, বাবা আর নেই। ২০১৭ সালে বাবার শেষ বিদায়ে পাশে থাকতে না পারার বেদনা আজও তাড়া করে বেড়ায় তাঁকে।

২০১৯ সালে রাজশাহীর কিশোর ফুটবল একাডেমিতে ভর্তি হন রাফায়েল। শারীরিক গড়ন দেখে কোচ প্রথমে তাঁকে গোলকিপার হিসেবে ভাবেন। শুরুটাও হয় সেই অবস্থানেই। সে বছরই মাত্র ৭০০ টাকা নিয়ে একরাতে ট্রেনে চেপে ঢাকায় আসেন তিনি, চোখে পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন। লক্ষ্য ছিল বিসিএল, দেশের ফুটবলের দ্বিতীয় স্তর।

গণ বিশ্ববিদ্যালয়ের জার্সিতে পাঁচ ম্যাচে আট গোল, গ্রুপ ফাইনাল ও কোয়ার্টারে হ্যাটট্রিক করেছেন রাফায়েল। ছবিঃ সংগৃহীত

২০২০-২১ মৌসুমে বিসিএলে ভিক্টোরিয়া স্পোর্টিংয়ের হয়ে গোলকিপার হিসেবে তিনটি ম্যাচ খেলেন রাফায়েল। ফলাফল ছিল দুই হার ও এক ড্র। নিয়মিত সুযোগ না পেয়ে ২০২২ সালে রাজশাহীতে ফিরে গিয়ে আবার খেলতে শুরু করেন স্ট্রাইকার হিসেবে। তাঁর মনে হয়েছিল, গোলকিপার হিসেবে এগোনো কঠিন হবে। লিওনেল মেসিকে দেখে অনুপ্রাণিত হয়ে আক্রমণভাগে নিজেকে নতুনভাবে গড়ে তোলেন তিনি।

এ বছর মার্চে খেলোয়াড় কোটায় বাংলাদেশ নৌবাহিনীতে চাকরি পান রাফায়েল। এরপর সুযোগ আসে বাংলাদেশ লিগের ক্লাব ফকিরেরপুল ইয়াংমেনসে। শুরুতে ইয়াংমেনসের জার্সিতে প্রথম পাঁচ ম্যাচে এক মিনিটও মাঠে নামতে পারেননি। তবে ষষ্ঠ ম্যাচে উত্তরা এফসির বিপক্ষে কোচ তাঁকে নামানোর পরই বদলে যায় দৃশ্যপট। সেই ম্যাচে চার গোল করে জানান দেন নিজের সামর্থ্যের। এরপর ৯ ম্যাচে ১২ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হন এবং জেতেন লিগের সেরা খেলোয়াড়ের পুরস্কার।

ইস্পাহানি-প্রথম আলোর আন্তবিশ্ববিদ্যালয় টুর্নামেন্ট রাফায়েলের পরিচিতি আরও বাড়িয়ে দিয়েছে। নিজেই বলেছেন, ‘এই টুর্নামেন্ট আমাকে পরিচিতি দিয়েছে, প্রচার দিয়েছে। অনেকে আমাকে চিনেছে। এত প্রচার বিসিএলেও পাইনি।’ সেমিফাইনাল ও ফাইনালে টেলিভিশনের পর্দায় গ্রামের মানুষ তাঁর খেলা দেখেছেন, দেখেছে পরিবারও। এ নিয়ে উচ্ছ্বসিত রাফায়েল বলেন, ‘প্রথম আলোয় ছাপা হওয়া আমার ছবি কেউ কেউ আমাকে পাঠান। সবাই খুব খুশি আমাকে নিয়ে।’

মা মাকলু হেমব্রম এখনো থাকেন মাটির ঘরে। বাড়িতে নেই টেলিভিশন। পাড়ার মানুষের কাছ থেকে এখন তিনি পাচ্ছেন অভিনন্দন। রাফায়েলের ইচ্ছা, শিগগিরই একটি টিভি কিনবেন মায়ের জন্য। বড়দিনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, টুর্নামেন্টে পাওয়া ২০ হাজার টাকার অর্থ পুরস্কার তিনি মা ও পরিবারের সদস্যদের বড়দিনের উপহার কেনার জন্য পাঠাবেন। ক্লাবের খেলা থাকায় নিজে বাড়িতে যেতে পারবেন না।

২০২১ সালে উচ্চমাধ্যমিক পাস করার পর পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন রাফায়েল। পরে এলাকার এক বড় ভাইয়ের পরামর্শে গত বছর গণ বিশ্ববিদ্যালয়ে খেলোয়াড় কোটায় ভর্তি হন, সমাজবিজ্ঞান বিভাগে। সেখানে ফুটবলার হিসেবে তিনি এখন উজ্জ্বল মুখ। একসময় গ্রামে শোনা যেত, ‘ফুটবল খেললে কী হবে, শেষে কৃষিকাজই করতে হবে।’ আজ সেই সাঁওতাল সম্প্রদায়ই তাঁকে নিয়ে গর্বিত।

রাফায়েলের পথচলায় একা নন তিনি। পাশের পাথরঘাটা গ্রামের শান্ত টুডু ও টেমা গ্রামের শিবলাল টুডুও উঠে এসেছেন দেশের শীর্ষ ফুটবলে। তিনজনই গত মৌসুমে ফকিরেরপুল ইয়াংমেনসের হয়ে দেশের শীর্ষ লিগে খেলেছেন। শান্ত ও শিবলালও কৃষক পরিবারের সন্তান।

ধানখেত থেকে ঢাকা মোহামেডান পর্যন্ত রাফায়েলের এই যাত্রা পরিশ্রম ও ভাগ্যের মিশেলে গড়া। সামনে তাঁর স্বপ্ন আরও বড়। তিনি বলেন, ‘জাতীয় দলে খেলার সুযোগের অপেক্ষায় আছি। বাংলাদেশ জাতীয় দলে অনেক দিন ধরে নাম্বার নাইন নেই। আমি চাই, সেই অভাব পূরণ করতে।’

সিএ/বিই

spot_img

আরও পড়ুন

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা...

এআই প্রযুক্তিতে বদলে যেতে পারে স্মার্টফোন অ্যাপ ব্যবহারের ধরণ

স্মার্টফোন এখন কেবল যোগাযোগের মাধ্যম নয়, বরং মানুষের দৈনন্দিন...

আইফোনের লোভে বন্ধুর হাতে কলেজছাত্র খুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় আইফোন ও নগদ টাকার লোভে এক...

চিফ হুইপের সঙ্গে বিরোধী দলের বৈঠক

বিরোধী দলের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করে জাতীয় সংসদের কার্যক্রমকে...

ফেসবুক পোস্ট নিয়ে শাবিপ্রবির নতুন নীতিমালা

সামাজিক যোগাযোগমাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়—এমন কোনো পোস্ট করলে...

নয়াপাড়ায় পারিবারিক দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বাবাকে পিটিয়ে...

এক বছরে তিন ঈদ, ২০৩৯ সালে ঘটতে যাচ্ছে বিরল ঘটনা

মহাজাগতিক ও চন্দ্র ক্যালেন্ডারের বিশেষ বিন্যাসের কারণে ২০৩৯ সালে...

ফিলিং স্টেশনে ভিড়ের প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী

দেশে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলিং স্টেশনে...

নাটোরে কলাবাগান কেটে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় এক স্বতন্ত্র প্রার্থীর কর্মীর কলাবাগানের ১৫২টি...

ঈদযাত্রায় দুর্ঘটনা রোধে ৯ দফা প্রস্তাব

ঈদকে কেন্দ্র করে প্রতিবছর দেশের মহাসড়কগুলোতে যানবাহনের চাপ বেড়ে...

কুড়িগ্রামে বিনা লাভের বাজারে ক্রেতাগণের স্বস্তি

বিনা লাভের বাজারে পণ্য ক্রয় করে মো. রওশন বলেন,...
spot_img

আরও পড়ুন

পুরোনো স্মার্টফোন ঘরে রেখে দিচ্ছেন? হতে পারে বড় ঝুঁকি

বর্তমানে প্রায় সবার হাতেই স্মার্টফোন। নতুন ফোন কেনার পর অনেকেই পুরোনো ফোনটি আলমারির ড্রয়ারে কিংবা ঘরের কোনো কোণে ফেলে রাখেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন...

ইফতারের শরবতে চিনি না গুড়—কোনটি স্বাস্থ্যকর

রমজান মাসে ইফতারের সময় খেজুরের পাশাপাশি শরবত পান করা অনেকেরই নিয়মিত অভ্যাস। সাধারণত এসব শরবত তৈরিতে সাদা চিনি ব্যবহার করা হয়। এছাড়া মিষ্টিজাতীয় বিভিন্ন...

চার শতকের পুরোনো মোগল স্থাপত্যের নিদর্শন

কুমিল্লা মহানগরীর মোগলটুলী এলাকায় অবস্থিত ঐতিহাসিক শাহ সুজা মসজিদ মোগল আমলের স্থাপত্য ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে পরিচিত। ভারতীয় উপমহাদেশের শাসক সম্রাট আওরঙ্গজেবের ভাই...

সুনামগঞ্জে এক জমিতে ৫১ জাতের ধান

সুনামগঞ্জের হাওর অঞ্চলে কৃষকদের ধানের বৈচিত্র্যময় জাত সম্পর্কে ধারণা দিতে এক জমিতে ৫১ জাতের ধানের আবাদ করা হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) এই...
spot_img