Wednesday, March 11, 2026
35.9 C
Dhaka

নিউক্যাসলের চাপ সামলাতেই কাসেমিরোকে বদলি

নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের ম্যাচে কাসেমিরোকে বদলি করায় সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে আলোচনা তৈরি হয়। সেই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রোবেন আমোরিম। তিনি জানিয়েছেন, দ্বিতীয়ার্ধে নিউক্যাসলের বাড়তি চাপ সামলাতে কাসেমিরোর জন্য কঠিন হয়ে উঠতে পারে—এই বিবেচনাতেই তাকে তুলে নেওয়া হয়।

বক্সিং ডে উপলক্ষে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের ম্যাচে নিউক্যাসলকে ১-০ গোলে হারায় ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের ২৪তম মিনিটে প্যাট্রিক ডরগুর দুর্দান্ত ভলিতে আসে একমাত্র গোল। এই জয়ে লিগ টেবিলে পঞ্চম স্থানে উঠে যায় ইউনাইটেড।

হ্যামস্ট্রিং চোটের কারণে ব্রুনো ফার্নান্দেজ না থাকায় মিডফিল্ডে কাসেমিরোর সঙ্গে খেলেন মানুয়েল উগার্তে। তবে ম্যাচের ৬১ মিনিটে কাসেমিরোর বদলে লেনি ইয়োরোকে নামান আমোরিম। হঠাৎ এই বদল দেখে বিস্মিত হন কাসেমিরো নিজেও, তার প্রতিক্রিয়া ক্যামেরায় ধরা পড়ে।

ম্যাচ শেষে রোবেন আমোরিম বলেন, ‘ওই সময় আমি কুনহাকে তুলতে চাইনি, কারণ সে-ই আমাদের আক্রমণে কিছুটা স্বস্তি এনে দিচ্ছিল। জ্যাক ফ্লেচার ছিল একদম ফ্রেশ, উগার্তেও কাসেমিরোর চেয়ে বেশি সতেজ ছিল। নিউক্যাসল তখন দ্রুত কর্নার ও গভীর দৌড় দিচ্ছিল। আমার মনে হয়েছে, সেই তীব্রতার সঙ্গে তাল মেলাতে কাসেমিরোর কষ্ট হতো।’

দ্বিতীয়ার্ধে নিউক্যাসল একের পর এক আক্রমণ শানালেও ইউনাইটেডের সংগঠিত রক্ষণভাগ এবং গোলরক্ষক সেন্নে লামেন্সের দৃঢ়তায় গোল হজম করতে হয়নি দলটিকে।

তবে এই বদলি সিদ্ধান্ত নিয়ে অবাক হন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার গ্যারি নেভিল। স্কাই স্পোর্টসে ধারাভাষ্য দিতে গিয়ে তিনি বলেন, ‘কাসেমিরো বিশ্বাসই করতে পারছে না। আমি সত্যিই অবাক। আমার ধারণা ছিল উগার্তের বদলে জির্কজে নামবে। দলের গঠন তখন খারাপ ছিল না। নিউক্যাসল অবশ্য চাপ দিচ্ছিল, কিন্তু এই বদলগুলো নিয়ে আমি নিশ্চিত ছিলাম না।’

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে...

বহুমুখী উৎসে ডিজেল, কমেছে সরবরাহঝুঁকি

বাংলাদেশে একসময় ডিজেলের প্রায় পুরোটা আমদানি হতো মধ্যপ্রাচ্য থেকে,...

শত বছরের ঐতিহ্যে ইফতারের টেবিলে আমিত্তি

রমজান মাসে ইফতারের টেবিলে নানা খাবারের সঙ্গে শেরপুরে বিশেষ...

বইমেলায় নতুন বইয়ের ঢল, সংখ্যা ছাড়াল হাজার

অমর একুশে বইমেলায় প্রতিদিনই নতুন বইয়ের সংযোজন হচ্ছে। মেলায়...

চন্দ্রা ত্রিমোড় ও যমুনা সেতুতে বাড়তি চাপের আশঙ্কা

রাজধানী ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের ঈদযাত্রা সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল-রংপুর...

জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর টহল জোরদার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকায় যৌথ...

ঈশ্বরগঞ্জে ধানখেত থেকে সদ্যোজাত শিশু উদ্ধার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সড়কের পাশের একটি ধানখেত থেকে কাঁদতে...

বগুড়ায় ভেজাল মসলা তৈরির কারখানায় অভিযান, জরিমানা

বগুড়াকে ঘিরে গড়ে ওঠা দেশের অন্যতম বড় মসলার বাজারে...

নাথিং আনছে নতুন স্মার্টফোন সিরিজ

প্রযুক্তি দুনিয়ায় নতুন চমক নিয়ে আবারও হাজির হতে যাচ্ছে...

ইফতারের পর চা খাওয়ার সঠিক সময় জানুন

রমজান মাসে সারাদিন রোজা রাখার পর ইফতার অনেকের জন্য...

ভোলায় আধুনিক স্থাপত্যে নির্মিত নিজাম-হাসিনা জামে মসজিদ

বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একমাত্র দ্বীপজেলা ভোলা। এই জেলার ভোলা শহরের...
spot_img

আরও পড়ুন

শাকিবের ‘প্রিন্স’ দিয়ে আবারও খুলছে বগুড়ার ‘মধুবন সিনেপ্লেক্স’

বগুড়ার মধুবন সিনেপ্লেক্স বন্ধ থাকার সাড়ে পাঁচ মাসের পর ঈদুল ফিতরের দিন থেকে আবারো সিনেমা প্রদর্শন শুরু করবে। প্রথম প্রদর্শন হবে শাকিব খান অভিনীত...

নলতা মিশনে প্রতিদিন একসঙ্গে ইফতার করে ছয় হাজার রোজাদার

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের চত্বরে প্রতিদিন কয়েক হাজার রোজাদার একসঙ্গে ইফতার করেন। মাঠজুড়ে বিশাল শামিয়ানা টাঙানো থাকে এবং কাতারে কাতারে বসে...

মৌলভীবাজারে বসন্তে ফুটেছে রুদ্রপলাশ

বসন্তের শুরুতে মৌলভীবাজার শহরের সবুজের ভিড়ে দৃষ্টি কেড়ে নিচ্ছে রুদ্রপলাশগাছ। ডালজুড়ে ফুটে থাকা উজ্জ্বল লাল ফুল যেন প্রকৃতিকে সাজিয়েছে নতুন রঙে। পথচারীদের চোখে পড়ে...

জামিনের জন্য কোটি টাকা দাবি, ট্রাইব্যুনালে তদন্ত কমিটি

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন করিয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি তথ্যানুসন্ধান কমিটি...
spot_img