Monday, March 23, 2026
28 C
Dhaka

এমবাপ্পেকে নিয়েও অনিশ্চয়তা, বেঞ্চেই থাকতে পারেন ফরাসি তারকা

রিয়াল মাদ্রিদের সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ আট ম্যাচে মাত্র দুটি জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। বাজে এই পারফরম্যান্সের জেরে কোচ জাবি আলোনসোর ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যর্থতার দায়ে যেকোনো মুহূর্তে চাকরি হারানোর আশঙ্কায় আছেন তিনি। এমন পরিস্থিতিতে দলের চোটসংক্রান্ত খবর রিয়াল সমর্থকদের জন্য আরও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

রিয়ালের পরবর্তী ম্যাচ আগামীকাল আলাভেজের বিপক্ষে লা লিগায়। ওই ম্যাচে স্কোয়াডের ১২ জন খেলোয়াড়কে না পাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন। এই তালিকায় রয়েছেন তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও।

গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচে হাঁটুতে অস্বস্তি অনুভব করেন এমবাপ্পে। এর পর বুধবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে পুরো সময়ই তাঁকে বেঞ্চে বসে থাকতে দেখা যায়। পাশাপাশি ফরাসি ফরোয়ার্ডের একটি আঙুল ভাঙা অবস্থায় রয়েছে বলেও জানা গেছে।

চোটের কারণে একই ম্যাচে খেলতে পারেননি দানি কারভাহাল, ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড ও এদের মিলিতাওয়ের মতো নিয়মিত একাদশের একাধিক সদস্য। ইএসপিএনকে দেওয়া তথ্যে একটি সূত্র জানিয়েছে, আলাভেজ ম্যাচে ট্রেন্ট আলেক্সান্ডার-আর্নল্ড, ডেভিড আলাবা, দানি কারভাহাল, ফেরলান্দ মেন্দি ও এদের মিলিতাওকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।

এ ছাড়া কার্ড নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না আইভারো কারেরাস ও ফ্রান গার্সিয়া। অন্যদিকে চোট নিয়ে অনিশ্চয়তায় আছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ফেদে ভালভের্দে, আন্তোনিও রুদিগার ও ডিন হুইসেন। এমবাপ্পে শুক্রবার দলের অনুশীলনে ফিরলেও আলাভেজ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা খুবই কম। সূত্রের মতে, হাঁটুর চোটে উন্নতি হলেই কেবল তাঁকে ম্যাচ স্কোয়াডে রাখা হতে পারে।

সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে আলাভেজের বিপক্ষে ম্যাচে আলোনসোর হাতে কোনো পরীক্ষিত ফুলব্যাক নেই। ফলে একাডেমি থেকে ১৯ বছর বয়সী ভিক্টর ভালদেপেনাসকে দলে ডাকার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লা লিগে এখন পর্যন্ত ১৬ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ৪০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

এআই ব্যবহারে বাড়ছে ঝুঁকি, কী বলছেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি দ্রুত মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে...

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের...

ভোলায় পুকুরে মিলল আগ্নেয়াস্ত্র

ভোলার Bhola Sadar Upazila এলাকায় একটি পুকুর থেকে গুলিসহ...

ইসলামে সুস্থ থাকার নির্দেশনা কী

সুস্থ শরীর ও প্রফুল্ল মন গঠনে নিয়মিত শরীরচর্চার বিকল্প...

সিঁড়ি উঠলেই হাঁপিয়ে ওঠেন কেন

সিঁড়ি বেয়ে কয়েক তলা উঠতেই অনেকের শ্বাস নিতে কষ্ট...

মাদারীপুরে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার

মাদারীপুরের Kalkini Upazila এলাকায় নিখোঁজের ১০ দিন পর রুহুল...

ইনস্টাগ্রাম ডিএমে নিরাপত্তা কমছে, ব্যবহারকারীদের শঙ্কা

ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম Instagram–এর ডিরেক্ট মেসেজ বা...

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

দিনাজপুরের Bochaganj Upazila উপজেলায় সেচপাম্পের বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...

হিংসা কেন মানুষের জন্য ক্ষতিকর

ইসলামে পরশ্রীকাতরতাকে অত্যন্ত ক্ষতিকর ও নিষিদ্ধ হিসেবে বিবেচনা করা...

নীরব রোগ কিডনি, আগে থেকেই সতর্ক হোন

মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে কিডনি অন্যতম, যা প্রতিদিন বিপুল...

অনলাইন প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

ডিজিটাল প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রতারণার কৌশলও দিন দিন...

খাবার সংরক্ষণে সঠিক কাগজ বাছাই কেন জরুরি

খাবার সংরক্ষণে বিভিন্ন ধরনের কাগজের ব্যবহার এখন ঘরে-বাইরে সাধারণ...

ইসলামের দৃষ্টিতে পরিবেশ রক্ষা কেন জরুরি

ইসলামে ইবাদতের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা...

মার্চের আকাশে জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়

মার্চ মাসের শেষভাগে বাংলাদেশের আকাশ যেন এক অনন্য জ্যোতির্বৈজ্ঞানিক...
spot_img

আরও পড়ুন

এআই ব্যবহারে বাড়ছে ঝুঁকি, কী বলছেন বিশেষজ্ঞরা

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি দ্রুত মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। লেখালেখি, পড়াশোনা, গবেষণা ও প্রযুক্তিগত সমস্যার সমাধানে এখন ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে ChatGPT, যা তৈরি...

কিশোরগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৩০

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকালে কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ এলাকায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান...

ভোলায় পুকুরে মিলল আগ্নেয়াস্ত্র

ভোলার Bhola Sadar Upazila এলাকায় একটি পুকুর থেকে গুলিসহ একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর ১২টার দিকে আলীনগর ইউনিয়নের চৌমুহনী এলাকায় এ ঘটনা...

ইসলামে সুস্থ থাকার নির্দেশনা কী

সুস্থ শরীর ও প্রফুল্ল মন গঠনে নিয়মিত শরীরচর্চার বিকল্প নেই—এ কথা যেমন চিকিৎসা বিজ্ঞান বলছে, তেমনি ইসলামও এ বিষয়ে গুরুত্বারোপ করেছে। শৈশব থেকে বার্ধক্য...
spot_img