Tuesday, April 7, 2026
23 C
Dhaka

সন্তান প্রসবের সময় বন্ধুদের সহায়তা পায় মা তিমি: গবেষণা

সমুদ্রের গভীরে তিমির জন্মদানের এক বিরল ও বিস্ময়কর দৃশ্য তুলে ধরেছেন বিজ্ঞানীরা, যেখানে দেখা গেছে—মা তিমি সন্তান প্রসবের সময় একা থাকে না, বরং আশপাশের অন্যান্য স্ত্রী তিমিরা সম্মিলিতভাবে তাকে সহায়তা করে। গবেষণায় উঠে এসেছে, নবজাতককে নিরাপদ রাখতে এবং প্রথম শ্বাস নিতে সহায়তা করতে দলবদ্ধভাবে কাজ করে তিমিরা।

গবেষকদের তথ্য অনুযায়ী, জন্মদানের সময় মা তিমিটিকে ঘিরে রেখেছিল একাধিক পূর্ণবয়স্ক স্ত্রী তিমি। তারা পর্যায়ক্রমে নবজাতক বাচ্চাটিকে পানির উপরিভাগে তুলে ধরে, যাতে জন্মের পরপরই সে শ্বাস নিতে পারে। পুরো প্রক্রিয়ায় তিমিদের মধ্যে সমন্বিত আচরণ লক্ষ্য করা গেছে, যা তাদের উচ্চমাত্রার সামাজিকতা ও বুদ্ধিমত্তার প্রমাণ বহন করে।

ক্যারিবীয় সাগরের পূর্বদিকে ডমিনিকা উপকূলের কাছে এই ঘটনাটি ধারণ করা হয়। সামুদ্রিক জীববিজ্ঞানীরা জানিয়েছেন, বন্য পরিবেশে স্পার্ম হোয়েল বা অন্যান্য সিটাসিয়ান প্রাণীর জন্মদানের এত বিস্তারিত চিত্র এর আগে খুব কমই পাওয়া গেছে।

গবেষণায় দেখা যায়, ঘটনাস্থলে মোট ১১টি তিমি উপস্থিত ছিল। এর মধ্যে মা তিমিসহ ১০টি স্ত্রী তিমি এবং একটি কিশোর পুরুষ তিমি ছিল, যা পুরো প্রক্রিয়ায় পর্যবেক্ষকের ভূমিকা পালন করেছে। তারা সবাই মিলে নবজাতকের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয়ভাবে অংশ নেয়।

২০২৩ সালের ৮ জুলাই ‘প্রজেক্ট সিএটিআই’ নামের একটি গবেষণা দলের বিজ্ঞানীরা ড্রোন ভিডিও, পানির নিচের শব্দ রেকর্ড এবং জাহাজ থেকে তোলা ছবির মাধ্যমে পুরো ঘটনাটি ধারণ করেন। তিমির লেজ দেখা যাওয়ার পর থেকে জন্ম সম্পন্ন হওয়া পর্যন্ত সময় লেগেছে প্রায় ৩৪ মিনিট।

গবেষণার প্রধান লেখক আলা মাওলুফ বলেছেন, “বাচ্চাটি জন্ম নেওয়ার ঠিক পরেই আমরা সহযোগিতামূলক সেবার এক দৃশ্য দেখতে পাই। তিমিরা নবজাতকের আশপাশে খুব ঘন হয়ে এক জটলা তৈরি করেছিল এবং বারবার একে স্পর্শ করছিল। এরা নিজেদের শরীর দিয়ে বাচ্চাটিকে ধরে রাখছিল এবং পর্যায়ক্রমে ঠেলে পানির উপরিভাগের দিকে তুলে ধরছিল। এ প্রক্রিয়াটি বেশ কয়েক ঘণ্টা ধরে চলেছে।”

সহ-গবেষক ডেভিড গ্রুবার বলেন, “স্পার্ম হোয়েলদের জন্য জন্মমুহূর্তটি ঝুঁকিপূর্ণ। কারণ মানুষের বাচ্চার মতোই এরা জন্মের সময় নড়াচড়া করতে পারে না ও একেবারেই অসহায় থাকে। পানিতে ডুবে যাওয়া ঠেকাতে এবং প্রথমবার শ্বাস নেওয়ার জন্য এদের অন্যদের তাৎক্ষণিক সাহায্যের প্রয়োজন হয়।”

গবেষণার ফলাফল ‘সায়েন্স’ ও ‘সায়েন্টিফিক রিপোর্টস’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীদের মতে, তিমিদের এ ধরনের সহযোগিতামূলক আচরণ তাদের জটিল সামাজিক কাঠামো ও পারস্পরিক নির্ভরশীলতার ইঙ্গিত দেয়। বিশেষভাবে লক্ষণীয়, জন্মদানের সময় সহযোগিতা করা তিমিগুলো ভিন্ন পরিবারের হলেও তারা একত্রে কাজ করেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নবীজির প্রিয় উট ‘কাসওয়া’, ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী

মহানবী (সা.)-এর জীবনে একটি বিশেষ স্থান দখল করে ছিল...

হজের মাসে ওমরাহ আদায়, ইসলামে কী নির্দেশনা

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। পাশাপাশি...

একসঙ্গে দুজনকে ভালো লাগা কি অস্বাভাবিক

একই সময়ে দুজন মানুষের প্রতি আকর্ষণ বা ভালোবাসা অনুভব...

গরমে ঘি খাওয়া কি নিরাপদ

গরমকালে ঘি খাওয়া নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকলেও পুষ্টিবিদরা...

মহাকাশে ডিম্বাণুর খোঁজে দিশেহারা হয়ে পড়ে শুক্রাণু: গবেষণা

মহাকাশের শূন্য অভিকর্ষ পরিবেশে শুক্রাণুর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়...

মুমিনের মৃত্যুকষ্টের পেছনের কারণ কী

মৃত্যু মানবজীবনের অবশ্যম্ভাবী এক বাস্তবতা। তবে মুমিনদের ক্ষেত্রেও কেন...

বাক-শ্রবণপ্রতিবন্ধীদের জন্য ব্যতিক্রমী মাদ্রাসা, ইশারায় শেখানো হচ্ছে কুরআন

রাজধানীর দক্ষিণখানে গড়ে উঠেছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান ‘মাদ্রাসাতুর...

হামের পর যেসব জটিলতা হতে পারে প্রাণঘাতী

হামকে অনেকেই সাধারণ ভাইরাল রোগ হিসেবে দেখলেও বাস্তবে এটি...

বিশ্বের সবচেয়ে ক্ষুদ্র কিউআর কোড তৈরির দাবি বিজ্ঞানীদের

তথ্য সংরক্ষণ প্রযুক্তিতে নতুন দিগন্ত উন্মোচনের দাবি করেছেন বিজ্ঞানীরা।...

শত্রুর ক্ষতি থেকে বাঁচতে যে দোয়া ও আমল

মানুষের জীবনে শত্রুতা একটি স্বাভাবিক বিষয়। কেউ প্রকাশ্যে শত্রুতা...

গরমে শরীর ঠান্ডা রাখতে আখের রসের উপকারিতা

তীব্র গরমে শরীর থেকে অতিরিক্ত ঘামের মাধ্যমে জলীয় অংশ...

প্রযুক্তির ধারা বদলে দেওয়া অ্যাপলের ৫০ বছরের যাত্রা

গত অর্ধশতকে প্রযুক্তি জগতে বড় ধরনের পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ...

ফিট থাকতে কতটুকু প্রোটিন খাবেন

শরীরের সুস্থতা বজায় রাখতে প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পুষ্টি...

ভিপিএন বন্ধে রাশিয়ার নতুন কড়াকড়ি, বাড়ছে সেন্সরশিপ

ইন্টারনেট সেন্সরশিপ আরও জোরদার করতে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা...
spot_img

আরও পড়ুন

নবীজির প্রিয় উট ‘কাসওয়া’, ইতিহাসের গুরুত্বপূর্ণ সাক্ষী

মহানবী (সা.)-এর জীবনে একটি বিশেষ স্থান দখল করে ছিল তাঁর প্রিয় উট ‘কাসওয়া’। এটি শুধু একটি বাহনই ছিল না, বরং ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ...

হজের মাসে ওমরাহ আদায়, ইসলামে কী নির্দেশনা

ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হলো হজ। পাশাপাশি ওমরাহও একটি ফজিলতপূর্ণ ইবাদত, যা নির্দিষ্ট বিধান অনুযায়ী পালন করতে হয়। পবিত্র কোরআনে হজের জন্য নির্ধারিত...

একসঙ্গে দুজনকে ভালো লাগা কি অস্বাভাবিক

একই সময়ে দুজন মানুষের প্রতি আকর্ষণ বা ভালোবাসা অনুভব করা সম্ভব কি না—এই প্রশ্ন অনেকের মনেই আসে। মনোবিজ্ঞানের দৃষ্টিতে বিষয়টি পুরোপুরি অস্বাভাবিক নয় বলে...

গরমে ঘি খাওয়া কি নিরাপদ

গরমকালে ঘি খাওয়া নিয়ে অনেকের মধ্যে দ্বিধা থাকলেও পুষ্টিবিদরা বলছেন, সঠিক পরিমাণে ঘি গ্রহণ শরীরের জন্য উপকারী হতে পারে। শুধু স্বাদ বাড়ানোই নয়, ঘি...
spot_img