Monday, April 6, 2026
28 C
Dhaka

‘জেমা ফোর’ মডেলে অফলাইন কোডিং সুবিধা

প্রযুক্তি বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে গুগল। নিজেদের উন্নত এআই প্রযুক্তি ‘জেমিনাই থ্রি’-এর ওপর ভিত্তি করে নতুন ওপেন সোর্স মডেল সিরিজ ‘জেমা ফোর’ উন্মোচন করেছে প্রতিষ্ঠানটি। এই মডেলগুলো স্মার্টফোন থেকে শুরু করে শক্তিশালী কম্পিউটার—সব ধরনের ডিভাইসে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হয়েছে।

এর আগে গত বছরের শেষদিকে ‘জেমিনাই থ্রি প্রো’ চালু করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে বড় অগ্রগতি দেখিয়েছিল গুগল। সেই গবেষণা ও প্রযুক্তির ধারাবাহিকতায় এবার ওপেন সোর্স কমিউনিটির জন্য উন্মুক্ত করা হয়েছে ‘জেমা ফোর’।

নতুন এই সিরিজে চারটি ভিন্ন সংস্করণ রয়েছে, যেগুলোকে তাদের প্যারামিটার সংখ্যার ভিত্তিতে আলাদা করা হয়েছে। ছোট ডিভাইসের জন্য ২০০ কোটি ও ৪০০ কোটি প্যারামিটারের মডেল থাকছে, আর উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রের জন্য রয়েছে ২৬০০ কোটি ‘মিক্সচার অফ এক্সপার্টস’ এবং ৩১০০ কোটি ‘ডেন্স’ মডেল।

প্যারামিটার মূলত এআই মডেলের সেই উপাদান, যা দিয়ে এটি উত্তর তৈরি করে। প্যারামিটার যত বেশি, মডেলের কার্যকারিতা তত উন্নত হয়। তবে এর জন্য প্রয়োজন শক্তিশালী হার্ডওয়্যার। গুগল দাবি করেছে, ‘জেমা ফোর’-এ প্রতিটি প্যারামিটারকে আরও দক্ষভাবে ব্যবহার করা হয়েছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ‘অ্যারেনা এআই’-এর টেক্সট লিডারবোর্ডে তাদের ৩১০০ কোটি ও ২৬০০ কোটি প্যারামিটারের মডেল যথাক্রমে তৃতীয় ও ষষ্ঠ স্থানে রয়েছে, যা অনেক বড় মডেলকেও পেছনে ফেলেছে।

এই সিরিজের সব মডেলই ছবি ও ভিডিও বিশ্লেষণ করতে সক্ষম এবং অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন বা ওসিআরের মতো কাজে ব্যবহারযোগ্য। ছোট সংস্করণগুলো অডিও ইনপুটও বুঝতে পারে। পাশাপাশি, অফলাইন অবস্থায় কোড তৈরি করার সুবিধাও থাকছে, ফলে ইন্টারনেট ছাড়াই কোডিং করা সম্ভব।

গুগল জানিয়েছে, ১৪০টিরও বেশি ভাষায় প্রশিক্ষিত এই মডেলগুলো ‘অ্যাপাচি ২.০’ লাইসেন্সের অধীনে উন্মুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী মডেল পরিবর্তন ও উন্নয়ন করতে পারবেন।

প্রতিষ্ঠানটি বলেছে, “এ ওপেন সোর্স লাইসেন্স ডেভেলপারদের পূর্ণ স্বাধীনতা ও ডিজিটাল সার্বভৌমত্বের ভিত্তি তৈরি করে দেবে, যা আপনার ডেটা, অবকাঠামো ও মডেলের ওপর আপনার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিশ্চিত করবে।”

ডেভেলপারদের জন্য ‘জেমা ফোর’-এর মডেল ওয়েটস ইতোমধ্যে বিভিন্ন প্ল্যাটফর্মে উন্মুক্ত করা হয়েছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সভ্যতার বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান

বিশ্বসভ্যতার বিকাশে মুসলমানদের অবদান এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাস্তবতা। তবে...

কৌশলগত নেতৃত্ব গঠনে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব

বর্তমান বিশ্বব্যবস্থায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও কৌশলগত অবস্থানের গুরুত্ব বাড়ছে।...

ভিত্তিহীন সমালোচনায় ভেঙে না পড়ে কীভাবে থাকবেন দৃঢ়

অহেতুক সমালোচনা এমন এক ধরনের মন্তব্য, যার পেছনে স্পষ্ট...

কাঁচা টমেটোর ভাজি: স্বাদ ও পুষ্টিতে ভরপুর সহজ রেসিপি

প্রতিদিনের খাবারে একঘেয়েমি কাটাতে অনেকেই খোঁজেন ভিন্ন স্বাদের কোনো...

সার্ফিংয়ে নতুন সম্ভাবনা, এশিয়ান গেমসে মান্নান-ফাতেমা

কক্সবাজার সমুদ্রসৈকতে অনুষ্ঠিত ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্ট শেষ হয়েছে...

‘কানো-বিএসটিকিউএম কোয়ালিটি অ্যাওয়ার্ড’ পেল হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস

দেশে প্রথমবারের মতো গুণগত মান ও ব্যবস্থাপনায় উৎকর্ষতার আন্তর্জাতিক...

কারপ্লেতে ভয়েস মোড, গাড়িতেই চ্যাটজিপিটির ব্যবহার

গাড়ি চালানোর অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সহজ করতে অ্যাপল...

ইসলামি সমাজ বিশ্লেষণে ঈমান ও নৈতিকতার গুরুত্ব

সমাজ বিশ্লেষণে আধুনিক সমাজবিজ্ঞান যেখানে বস্তুগত উপাদান ও ঐতিহাসিক...

শিশু সুরক্ষায় গুড টাচ-ব্যাড টাচ শেখানো কেন জরুরি

শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে ‘গুড টাচ’ ও ‘ব্যাড টাচ’...

এআই বাজারে নতুন তিন মডেল নিয়ে মাইক্রোসফটের চ্যালেঞ্জ

ওপেনএআইয়ের সঙ্গে অংশীদারিত্ব থাকা সত্ত্বেও নিজস্ব সক্ষমতা জোরদার করে...

তাকওয়ার গুরুত্ব ও মর্যাদা

তাকওয়া বা আল্লাহভীতি মানুষের দুনিয়া ও আখেরাতের সফলতার অন্যতম...

গরমে হালকা খাবার চিংড়ি-লাউ শাকের ঝোল

গরমের দিনে হালকা ও সহজপাচ্য খাবারের চাহিদা বাড়ে। এমন...

অ্যানথ্রপিকে বড় বিনিয়োগ অ্যামাজনের, তবুও স্বাধীন প্রতিষ্ঠান

প্রযুক্তি বিশ্বে জেনারেটিভ এআই টুলের দ্রুত বিস্তারের সঙ্গে ‘ক্লড’...

মহাবিশ্বের শৃঙ্খলায় স্রষ্টার নিদর্শন

মহাবিশ্বের ক্ষুদ্রতম কণা থেকে শুরু করে বিশাল গ্রহ-নক্ষত্র পর্যন্ত...
spot_img

আরও পড়ুন

সভ্যতার বিকাশে মুসলমানদের ঐতিহাসিক অবদান

বিশ্বসভ্যতার বিকাশে মুসলমানদের অবদান এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক বাস্তবতা। তবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মুসলিম সমাজের অংশগ্রহণ তুলনামূলক কম দেখা যাওয়ায় নতুন প্রজন্মের মধ্যে...

কৌশলগত নেতৃত্ব গঠনে তরুণদের সম্পৃক্ততার গুরুত্ব

বর্তমান বিশ্বব্যবস্থায় ভূরাজনৈতিক প্রতিযোগিতা ও কৌশলগত অবস্থানের গুরুত্ব বাড়ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য একটি জ্ঞানভিত্তিক, কৌশলনির্ভর ও সচেতন তরুণ প্রজন্ম গড়ে তোলা অপরিহার্য হয়ে...

ভিত্তিহীন সমালোচনায় ভেঙে না পড়ে কীভাবে থাকবেন দৃঢ়

অহেতুক সমালোচনা এমন এক ধরনের মন্তব্য, যার পেছনে স্পষ্ট কোনো যৌক্তিক ভিত্তি থাকে না এবং তা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি বা আবেগ থেকে আসতে পারে। শিক্ষা...

কাঁচা টমেটোর ভাজি: স্বাদ ও পুষ্টিতে ভরপুর সহজ রেসিপি

প্রতিদিনের খাবারে একঘেয়েমি কাটাতে অনেকেই খোঁজেন ভিন্ন স্বাদের কোনো পদ। বিশেষ করে ভাতের সঙ্গে টক-ঝাল কিছু থাকলে রুচি বাড়ে বেশ। এমন পরিস্থিতিতে কাঁচা টমেটোর...
spot_img