Saturday, April 4, 2026
29 C
Dhaka

ব্ল্যাকহোলের ভেতর লুকিয়ে আছে মৌলিক সংখ্যার রহস্য

পদার্থবিজ্ঞান এবং গণিতের জগতে এক অবিশ্বাস্য মিল দেখা দিয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মৌলিক সংখ্যা এবং কৃষ্ণগহ্বরের সিঙ্গুলারিটির মধ্যে এক ধরনের অদ্ভুত সম্পর্ক বিদ্যমান।

মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যাগুলো যেগুলোকে ১ এবং নিজ সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। পদার্থবিজ্ঞানে যেমন ইলেকট্রন বা প্রোটনকে মৌলিক কণা ধরা হয়, ঠিক তেমনি গণিতের জগতে মৌলিক সংখ্যা হলো “সংখ্যার মৌলিক কণা”।

কৃষ্ণগহ্বরের কেন্দ্রে সিঙ্গুলারিটি থাকে, যেখানে মহাকর্ষ বল এত শক্তিশালী যে স্থান-কাল ধ্বংসপ্রায় হয়ে যায়। ১৯৬০-এর দশকে বিজ্ঞানীরা লক্ষ্য করেন, সিঙ্গুলারিটির চারপাশে এক অদ্ভুত ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়। মজার বিষয় হলো, এই বিশৃঙ্খলা গণিতের মৌলিক সংখ্যার বণ্টনের প্যাটার্নের সঙ্গে মিলছে।

১৮৫৯ সালে জার্মান গণিতবিদ রিম্যান রিম্যান হাইপোথিসিস নামক একটি সূত্র তৈরি করেন। সূত্রটির মাধ্যমে নির্দিষ্ট সীমার নিচে কতগুলো মৌলিক সংখ্যা আছে তা অনুমান করা যায়। সূত্রটি এখনও পুরোপুরি প্রমাণিত হয়নি এবং এটি প্রমাণ করতে পারলে ক্লে ম্যাথমেটিকস ইনস্টিটিউট ১০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছে।

১৯৮০-এর দশকে ফরাসি পদার্থবিদ বার্নার্ড জুলিয়া প্রস্তাব দেন, এমন একটি কণা থাকতে পারে যার শক্তির মাত্রাগুলো মৌলিক সংখ্যার মতো। এই কণার নাম দেওয়া হয় প্রাইমন। একসাথে থাকা প্রাইমন কণার গ্যাসকে বলা হয় প্রাইমন গ্যাস। আশ্চর্যজনকভাবে প্রাইমন গ্যাসের গাণিতিক হিসাব রিমানের জিটা ফাংশনের সঙ্গে মিলে যায়।

২০২৫ সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ শন হার্টনল এবং তার ছাত্র দেখান, ব্ল্যাকহোলের সিঙ্গুলারিটির কাছের বিশৃঙ্খলার মধ্যে একটি পুনরাবৃত্তি বা প্রতিসাম্য লক্ষ্য করা যায়। যত গভীরে যান, নকশা ততবার ফিরে আসে। এর গাণিতিক রূপ প্রাইমন গ্যাসের সঙ্গে একেবারে মিলে যায়।

পরবর্তীতে গবেষক মেরিন ডি ক্লার্ক দেখান, পাঁচ-মাত্রিক মহাবিশ্বে সাধারণ মৌলিক সংখ্যা যথাযথভাবে ব্যবহার করা যায় না। এর জন্য প্রয়োজন হয় গাউসিয়ান প্রাইম নামক বিশেষ জটিল মৌলিক সংখ্যা, যার মধ্যে কাল্পনিক অংশও থাকে। বিজ্ঞানীরা এই ব্যবস্থার নাম দিয়েছেন কমপ্লেক্স প্রাইমন গ্যাস।

২০২৫ সালের শেষের দিকে গবেষক এরিক পার্লমাটার জিটা ফাংশনের নতুন কাঠামো প্রস্তাব করেন। তিনি ভগ্নাংশ ও অমূলদ সংখ্যাকে এর আওতায় নিয়ে আসেন, যা কোয়ান্টাম গ্র্যাভিটির রহস্য বোঝার নতুন দিগন্ত খুলেছে।

এ গবেষণার মাধ্যমে বোঝা যাচ্ছে, মহাবিশ্বের জটিল কাঠামো বুঝতে গণিতই প্রকৃতির সবচেয়ে স্বাভাবিক ভাষা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা,...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের...

বিয়েতে সাক্ষীর সংখ্যা ও দেনমোহরের নিয়ম

বিয়ে হলো নারী-পুরুষের ভালোবাসার বৈধ মাধ্যম। এর অন্যতম অংশ...

শুদ্ধ তেলাওয়াতে বিরতি চিহ্ন কেন জরুরি

পবিত্র কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে সঠিক নিয়ম মেনে পড়া অত্যন্ত...

বজ্রপাত কেন হয়, বাঁচার উপায় কী

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর গড়ে প্রায় ৩০০...

সকালের ৫ অভ্যাস বাদ দিলে বাড়তে পারে কর্মক্ষমতা

দিনের শুরুটা অনেকাংশে নির্ধারণ করে দেয় পুরো দিনের কর্মক্ষমতা।...

অকটেন বনাম পেট্রল: গাড়ির ইঞ্জিনের জন্য সঠিক নির্বাচন

অকটেনের জ্বালানিতে অভ্যস্ত গাড়ি বা মোটরসাইকেলে পেট্রল ব্যবহারে দীর্ঘমেয়াদে...

নিউরন দিয়ে তৈরি হচ্ছে জৈবিক কম্পিউটার

প্রযুক্তির জগতে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে, যেখানে...

২০৩৬ সালের মধ্যে চাঁদে স্থায়ী ঘাঁটি নির্মাণে নাসার মহাপরিকল্পনা

মহাকাশ অনুসন্ধানে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মহাকাশ...

ত্রিকোণমিতিতে সাইন অনুপাতের পথপ্রদর্শক

মধ্যযুগের মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে জাবির...

শিশুদের র‍্যাশ মানেই হাম নয়, থাকতে পারে অন্যান্য রোগ

মৌসুম পরিবর্তনের সময়ে শিশুদের মধ্যে নানা সংক্রামক রোগ দেখা...

কেন একসঙ্গে বেশি পানি পান করা ক্ষতিকর

অনেকেই মনে করেন বেশি পানি পান করলেই শরীর সঠিকভাবে...
spot_img

আরও পড়ুন

বিপদ মোকাবিলায় ইসলামের দৃষ্টিভঙ্গি

একজন আলেম বা ধর্মপ্রচারক বিপদের সময় ধৈর্য ও অবিচলতার উদাহরণ স্থাপন করেন। ইবনুল জাওজি (৫১১-৫৯৭ হি.) এমন একজন আলেম ছিলেন। নবীদের আদর্শ অনুসরণ করে...

হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে গেলে কী করবেন

হাঁটু হলো শরীরের গুরুত্বপূর্ণ ও ওজন বহনকারী জয়েন্ট। খেলাধুলা, দুর্ঘটনা বা হঠাৎ মোচড় খাওয়া হাঁটুর লিগামেন্ট ও মেনিসকাস ছিঁড়ে যাওয়ার সাধারণ কারণ। হাঁটুর জোড়ায়...

খাদ্যনালিতে কিছু আটকে গেলে করণীয়

খাবারের কাঁটা, মাংসের হাড় বা ছোট খেলনা গলায় আটকে গেলে তা জরুরি মেডিক্যাল ইমার্জেন্সি। এমন পরিস্থিতিতে রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়া প্রয়োজন। সাধারণ আটকে যাওয়া বস্তুসমূহ ধাতব...

পৃথিবীর বয়স কীভাবে নির্ণয় করা হয়

পৃথিবীর বয়স কত? এটি দীর্ঘদিন ধরেই মানুষ ও বিজ্ঞানীদের মনে জাগানো একটি প্রশ্ন। প্রাচীন যুগে বিজ্ঞানী-দার্শনিকরা এই বিষয়ে বিভক্ত ছিলেন। কেউ বলতেন পৃথিবী অনন্ত...
spot_img