Sunday, March 29, 2026
27 C
Dhaka

অ্যান্টিম্যাটার পরিবহনে বৈপ্লবিক অগ্রগতি

মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় পদার্থগুলোর একটি অ্যান্টিম্যাটারকে প্রথমবারের মতো সড়কপথে সফলভাবে স্থানান্তর করেছেন ইউরোপীয় পারমাণবিক গবেষণা সংস্থা সার্নের বিজ্ঞানীরা। এই সাফল্যের ফলে ইউরোপজুড়ে বিভিন্ন গবেষণাগারে অ্যান্টিম্যাটার সরবরাহের সম্ভাবনা তৈরি হয়েছে, যা ভবিষ্যৎ বৈজ্ঞানিক গবেষণায় নতুন দিগন্ত খুলে দিতে পারে।

পরীক্ষার অংশ হিসেবে সার্ন ক্যাম্পাসের ভেতরে প্রায় ১০ কিলোমিটার পথ একটি ট্রাকে করে অ্যান্টিপ্রোটন পরিবহন করা হয়। দূরত্ব তুলনামূলক কম হলেও পদার্থবিজ্ঞানের ইতিহাসে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। পরীক্ষায় নেতৃত্ব দেওয়া পদার্থবিজ্ঞানী স্টিফান উলমার জানান, স্থানান্তরের পর কণাগুলো অক্ষত অবস্থায় ফিরে এসেছে, যা পুরো প্রকল্পের জন্য বড় সাফল্য।

অ্যান্টিম্যাটারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো এটি সাধারণ পদার্থের সংস্পর্শে এলেই ধ্বংস হয়ে শক্তিতে রূপান্তরিত হয়। এ কারণে দীর্ঘদিন ধরে এক স্থান থেকে অন্য স্থানে এটি স্থানান্তর প্রায় অসম্ভব ছিল। সার্নের অ্যান্টিম্যাটার কারখানাই বর্তমানে একমাত্র স্থান যেখানে অ্যান্টিপ্রোটন উৎপাদন ও সংরক্ষণ করা হয়, তবে সেখানকার পরিবেশও সূক্ষ্ম গবেষণার জন্য সবসময় অনুকূল নয়।

বিজ্ঞানীরা ৯২টি অ্যান্টিপ্রোটনকে একটি বহনযোগ্য ক্রায়োজেনিক পেনিং ট্র্যাপে বন্দী করেন। কণাগুলোকে স্থিতিশীল রাখতে সেগুলোকে ৮ দশমিক ২ কেলভিন বা মাইনাস ২৬৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শীতল করা হয়। একই সঙ্গে শক্তিশালী শূন্যস্থান তৈরি করে নিশ্চিত করা হয় যাতে কোনো গ্যাস অণুর সঙ্গে সংঘর্ষে কণাগুলো নষ্ট না হয়।

প্রায় ৮৫০ কেজি ওজনের ট্র্যাপটি ট্রাকে বহনের সময় সবচেয়ে বড় ঝুঁকি ছিল রাস্তার কম্পন। পুরো সময় স্টিফান উলমার একটি মনিটরের মাধ্যমে কণার অবস্থা পর্যবেক্ষণ করেন। মনিটরে এম আকৃতির দুটি চূড়া দেখা গেলে বোঝা যায় কণাগুলো অক্ষত রয়েছে, আর একটি চূড়ায় পরিণত হলে তা ধ্বংসের ইঙ্গিত দিত।

এখন সার্নের লক্ষ্য এই প্রযুক্তি ব্যবহার করে অ্যান্টিপ্রোটনকে জার্মানির ডুসেলডর্ফসহ ইউরোপের দূরবর্তী গবেষণাগারে পাঠানো। প্রায় আট ঘণ্টার এই যাত্রায় কণাগুলোকে স্থিতিশীল রাখা এবং গন্তব্যে পৌঁছে নিরাপদে স্থানান্তর করাই হবে পরবর্তী বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন গবেষক ক্রিশ্চিয়ান স্মোরা।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

হিজরতের ঐতিহাসিক এক স্মৃতিবিজড়িত স্থান

মক্কার নির্যাতন ও বিপদের মুখে হিজরত করে মদিনার পথে...

রমজানে ইবাদতে অংশ নেওয়া ১০০ জনকে পুরস্কার

রমজান মাসে তরুণদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে...

সংসদ নিয়ে প্রশ্ন, গণভোটের প্রতিফলন নিয়ে মন্তব্য নাহিদ ইসলামের

জাতীয় সংসদের কার্যক্রম দেখে গণভোটের প্রতিফলন স্পষ্ট নয় বলে...

হোয়াটসঅ্যাপে এআইসহ নতুন আপডেট

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে জনপ্রিয় মেসেজিং...

অধিবেশন শুরুর আগেই সংসদে প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সভাকক্ষে প্রবেশ...

কাজা রোজা নিয়ে ইসলামি নির্দেশনা

রমজান মাস মুসলমানদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। তবে বিভিন্ন কারণে...

ইনসাফভিত্তিক সংসদ পরিচালনার আহ্বান বিরোধীদলীয় নেতার

জাতীয় সংসদ ইনসাফের ভিত্তিতে পরিচালিত হলে দেশেও ন্যায়বিচার প্রতিষ্ঠিত...

ড্র করেও শেষ চারে লাল-সবুজের যুবারা

মালদ্বীপের মালের জাতীয় স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল টুর্নামেন্টে ভারতের...

আইপিএলের ডাক ফিরিয়ে দিলেন ইংল্যান্ডের স্মিথ ও টাং

বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএলে খেলার সুযোগ...

সিএএফের সিদ্ধান্ত উপেক্ষা করে ট্রফি প্রদর্শন সেনেগালের

আফ্রিকা কাপ অব নেশনসের শিরোপা প্রশাসনিক সিদ্ধান্তে কেড়ে নেওয়া...

অল্প সময়ে দুধ সেমাই বানানোর সহজ কৌশল

ঈদ উৎসব মানেই মিষ্টি খাবারের আয়োজন, আর সেই তালিকায়...

অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়ে ‘ভবিষ্যতে’ যায় তাহিতির ক্লাব

প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি আর পামগাছে ঘেরা দ্বীপ তাহিতি।...

হারিয়ে যাওয়া চকরিয়া সুন্দরবন পুনরুদ্ধারে সমন্বিত উদ্যোগের আহ্বান

হারিয়ে যাওয়া চকরিয়া সুন্দরবন পুনরুদ্ধার করা সম্ভব বলে মনে...

এসি বাসের ভাড়া নির্ধারণে সরকারের নতুন পদক্ষেপ

এসি বাসের ভাড়া বর্তমানে সরাসরি সরকার নিয়ন্ত্রণ করে না...
spot_img

আরও পড়ুন

হিজরতের ঐতিহাসিক এক স্মৃতিবিজড়িত স্থান

মক্কার নির্যাতন ও বিপদের মুখে হিজরত করে মদিনার পথে দীর্ঘ যাত্রার এক গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী ‘কারিন সরিহ’ নামের একটি স্থান। মদিনার উপকণ্ঠে অবস্থিত এই...

রমজানে ইবাদতে অংশ নেওয়া ১০০ জনকে পুরস্কার

রমজান মাসে তরুণদের ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। মরিচাকান্দি পূর্বপাড়া প্রবাসী ও যুব সমাজের আয়োজনে পাঁচ ওয়াক্ত নামাজ...

সংসদ নিয়ে প্রশ্ন, গণভোটের প্রতিফলন নিয়ে মন্তব্য নাহিদ ইসলামের

জাতীয় সংসদের কার্যক্রম দেখে গণভোটের প্রতিফলন স্পষ্ট নয় বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদের কার্যক্রম পর্যবেক্ষণ করলে মনে...

হোয়াটসঅ্যাপে এআইসহ নতুন আপডেট

ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও সহজ ও আধুনিক করতে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে একাধিক নতুন সুবিধা যুক্ত করা হয়েছে। নতুন আপডেটে অ্যাকাউন্ট ব্যবস্থাপনা থেকে শুরু করে...
spot_img