Sunday, March 22, 2026
26 C
Dhaka

লোকেশন ডেটা কেনায় গোপনীয়তা নিয়ে প্রশ্ন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই আবারও নাগরিকদের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে লোকেশন ডেটা সংগ্রহ করছে—এমন তথ্য প্রকাশ্যে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

মার্কিন আইনপ্রণেতাদের সামনে হাজির হয়ে এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানান, বিভিন্ন তদন্ত কার্যক্রমে সহায়তার জন্য তারা বাণিজ্যিকভাবে বাজার থেকে এসব তথ্য সংগ্রহ করছেন।

জানা গেছে, এই তথ্যগুলো মূলত ডেটা ব্রোকারদের কাছ থেকে কেনা হয়। এসব ব্রোকার স্মার্টফোনের বিভিন্ন অ্যাপ ও গেমের মাধ্যমে ব্যবহারকারীদের অজান্তেই লোকেশনসহ ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে থাকে এবং পরে তা বিক্রি করে।

এর আগে সংস্থার সাবেক পরিচালক ক্রিস্টোফার রে বলেছিলেন, একসময় এ ধরনের তথ্য কেনা হলেও পরে তা বন্ধ ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি আবার সামনে এসেছে।

ওরেগনের সিনেটর রন ওয়াইডেন এ বিষয়ে প্রশ্ন তুললে এফবিআই পরিচালক সরাসরি বন্ধের প্রতিশ্রুতি দেননি। বরং তিনি বলেন, দায়িত্ব পালনে সংস্থাটি সব ধরনের বৈধ পদ্ধতি ব্যবহার করবে।

এফবিআইয়ের দাবি, তারা যে তথ্য সংগ্রহ করছে তা সংবিধান ও বিদ্যমান আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে সমালোচকদের মতে, এটি নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের একটি পরোক্ষ উপায়।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিজ্ঞাপন প্রযুক্তির অংশ হিসেবে ‘রিয়েল-টাইম বিডিং’ ব্যবস্থার মাধ্যমে বিপুল পরিমাণ ব্যবহারকারীর তথ্য সংগ্রহ করা হয়। পরবর্তীতে এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি হয়ে যায়, যা গোয়েন্দা সংস্থাগুলো ব্যবহার করতে পারে।

সমালোচকরা মনে করেন, এভাবে তথ্য কেনা হলে আদালতের পরোয়ানা নেওয়ার প্রয়োজন পড়ে না, যা সংবিধানের ব্যক্তিগত সুরক্ষা সংক্রান্ত বিধানকে পাশ কাটানোর সুযোগ তৈরি করে।

এ প্রেক্ষাপটে সিনেটর ওয়াইডেন ‘গভর্নমেন্ট সার্ভেইল্যান্স রিফর্ম অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেছেন। এটি পাস হলে বাজার থেকে ডেটা সংগ্রহের ক্ষেত্রেও আদালতের অনুমতি বাধ্যতামূলক হতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

বিনামূল্যে ইন্টারনেট সেবায় নতুন উদ্যোগ

দেশব্যাপী ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে ফ্রি ওয়াই-ফাই জোন...

নামাজ শুরুর আগে শৃঙ্খলার গুরুত্ব

মসজিদে নামাজের আগে ইমাম যথাস্থানে পৌঁছানোর আগেই ইকামত দেওয়া...

কক্সবাজারে লাখো পর্যটকের ঢল

ঈদের ছুটিকে ঘিরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার...

মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলেসহ...

সহজ উপায়ে তৈরি করুন নবাবি সেমাই

ঈদের আয়োজনে মিষ্টান্নের তালিকায় সেমাই একটি অপরিহার্য পদ। স্বাদে...

মুসাফির হলে নামাজের বিধান কী

শহরে বসবাসকারী অনেকেই ঈদ বা ছুটিতে গ্রামের বাড়িতে গেলে...

ঈদের টেবিলে রাখুন আখনি পোলাও

ঈদের বিশেষ আয়োজনে ভিন্ন স্বাদের খাবার রাখতে চান অনেকেই।...

ডিজিটাল চোকপয়েন্ট হিসেবে আলোচনায় হরমুজ প্রণালি

ইরান–ইসরায়েল–যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে...

জীবিকার টানে আগেভাগেই রাজধানীতে ফেরা

ঈদের ছুটি পুরোপুরি শেষ হওয়ার আগেই জীবিকার তাগিদে রাজধানীতে...

ঈদের বার্তায় আত্মশুদ্ধি ও নতুন আশা

রমজান মাস শেষে ঈদুল ফিতর মুসলমানদের জীবনে নিয়ে আসে...

ঠাকুরগাঁওয়ে কিনোয়া চাষে আগ্রহ, বিক্রি নিয়ে শঙ্কা

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমবারের মতো কিনোয়া চাষ শুরু হয়েছে।...

ঈদের ছুটিতে প্রাণীদের খাবার দিচ্ছেন এক তরুণ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছুটির নিরবতায় যখন ক্যাম্পাস প্রায় ফাঁকা, তখন...

সাঁকো ভেঙে নদে পড়ে প্রাণ গেল ৫ শিশুর

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।...

ঈদে ঘর সাজাতে সহজ কিছু উপায়

ঈদকে কেন্দ্র করে ঘরের পরিবেশে উৎসবের ছোঁয়া আনতে ব্যস্ত...
spot_img

আরও পড়ুন

বিনামূল্যে ইন্টারনেট সেবায় নতুন উদ্যোগ

দেশব্যাপী ইন্টারনেট সেবাকে আরও সহজলভ্য করতে ফ্রি ওয়াই-ফাই জোন চালুর পরিকল্পনা নিয়েছে আম্বার আইটি লিমিটেড। এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহকেরা নির্দিষ্ট স্থানে বিনামূল্যে...

নামাজ শুরুর আগে শৃঙ্খলার গুরুত্ব

মসজিদে নামাজের আগে ইমাম যথাস্থানে পৌঁছানোর আগেই ইকামত দেওয়া নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা যায়। এ বিষয়ে ইসলামী বিধানে কিছু দিকনির্দেশনা রয়েছে। ইমাম নামাজের জন্য...

কক্সবাজারে লাখো পর্যটকের ঢল

ঈদের ছুটিকে ঘিরে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র কক্সবাজার সমুদ্রসৈকতে নেমেছে মানুষের ঢল। সাগরতীরজুড়ে সৃষ্টি হয়েছে উপচে পড়া ভিড়, যেখানে হাজারো পর্যটক পরিবার-পরিজন নিয়ে...

মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণহানি

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুরে পিকআপ ভ্যান খাদে পড়ে মা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। রোববার সকালে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলার...
spot_img