Tuesday, March 10, 2026
33.9 C
Dhaka

পেন্টাগনের সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামছে অ্যানথ্রপিক

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যানথ্রপিককে ‘সরবরাহ শৃঙ্খলা ঝুঁকি’ হিসেবে ঘোষণা করেছে। যুক্তরাষ্ট্রের কোনো প্রযুক্তি কোম্পানিকে এভাবে প্রথমবারের মতো ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে জানা গেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের এই সিদ্ধান্তের অর্থ হলো প্রতিরক্ষা দপ্তর আর মনে করছে না যে প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি সামরিক কাজে ব্যবহারের জন্য উপযুক্ত বা নিরাপদ। এর ফলে প্রতিষ্ঠানটির প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সরকারি পর্যায়ে সীমাবদ্ধতা তৈরি হতে পারে।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে অ্যানথ্রপিক। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী দারিও আমোদেই বলেন, ‘এই সিদ্ধান্ত আইনি দিক থেকে সঠিক নয় বলে তারা মনে করেন। তাই আদালতে যাওয়া ছাড়া তাদের আর কোনো উপায় নেই।’

পেন্টাগনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ‘সরবরাহ শৃঙ্খলা ঝুঁকি’ হিসেবে ঘোষণার সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

দারিও আমোদেই আরও জানান, প্রতিরক্ষা দপ্তর থেকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে এই সিদ্ধান্তের প্রভাব সীমিত পরিসরে প্রযোজ্য হবে। তিনি বলেন, ‘আইনের বিধান অনুযায়ী সরবরাহ শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে সর্বনিম্ন সীমাবদ্ধতামূলক ব্যবস্থা নেওয়ার কথা।’

এর আগে অ্যানথ্রপিক প্রতিরক্ষা সংস্থাগুলোর কাছে তাদের এআই প্রযুক্তির পূর্ণ প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানিয়েছিল। প্রতিষ্ঠানটির আশঙ্কা ছিল, এসব প্রযুক্তি ব্যাপক নজরদারি বা স্বয়ংক্রিয় অস্ত্র তৈরির মতো কাজে ব্যবহার করা হতে পারে।

জানা গেছে, সাম্প্রতিক সময়ে অ্যানথ্রপিক ও প্রতিরক্ষা দপ্তরের মধ্যে এ বিষয়ে আলোচনা চলছিল। তবে আলোচনায় কোনো সমাধান আসেনি।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, তিনি সব ফেডারেল সংস্থাকে অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার বন্ধ করার নির্দেশ দিচ্ছেন।

পেন্টাগনের এক কর্মকর্তা বলেন, ‘শুরু থেকেই বিষয়টি একটি মৌলিক নীতির সঙ্গে সম্পর্কিত-সেনাবাহিনী যেন আইনসম্মত সব উদ্দেশ্যে প্রযুক্তি ব্যবহার করতে পারে।’ তিনি আরও বলেন, কোনো সরবরাহকারী প্রতিষ্ঠান যদি সামরিক বাহিনীর আইনসম্মত প্রযুক্তি ব্যবহারে বাধা দেয়, তবে তা যুদ্ধক্ষেত্রে ঝুঁকি তৈরি করতে পারে।

অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফট জানিয়েছে, প্রতিরক্ষা দপ্তরের বাইরে অন্য গ্রাহকদের জন্য তারা অ্যানথ্রপিকের প্রযুক্তি ব্যবহার অব্যাহত রাখবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে...

ইরানের ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চাইছে ১১ দেশ

ইরানের ব্যবহৃত ড্রোন মোকাবিলা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবস্থাপনায়...

দাম কমে বিপাকে কুড়িগ্রামের আলুচাষিরা

বাজারে আলুর দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের...

মোগল ধাঁচের স্থাপত্যে নির্মিত ভাউকসারের ঐতিহাসিক মসজিদ

কুমিল্লার বরুড়া উপজেলার ভাউকসার গ্রামে শত বছরেরও বেশি সময়...

মধ্যপ্রাচ্যের সংঘাতে অর্থনৈতিক চাপ বাড়ছে ইউরোপে

ইরানে চলমান সংঘাতের প্রভাব ইউরোপেও স্পষ্টভাবে পড়ছে বলে মন্তব্য...

তেলের দাম বাড়লেও জরুরি মজুত ছাড়ার সিদ্ধান্ত নেয়নি জি-৭

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হঠাৎ বেড়ে গেলেও এখনই নিজেদের...

জ্বালানি তেল পাচার ঠেকাতে সীমান্তে বিজিবির তৎপরতা

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে...

যুদ্ধের প্রভাবে বিশ্ব তেলবাজারে তীব্র অস্থিরতা

যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য ইরান প্রস্তুত রয়েছে বলে...

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল দখলের ষড়যন্ত্রের অভিযোগ ইরানের

ইরানকে বিভক্ত করে দেশটির তেলসম্পদের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা করছে...

কড়া রোদে শিশুদের ত্বকে লুকিয়ে থাকা ঝুঁকি

শিশুদের ত্বক স্বাভাবিকভাবেই খুব কোমল ও সংবেদনশীল। তাই কড়া...

গাংনীতে ইউপি চেয়ারম্যানের চেয়ার নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণ ও প্রভাব...

গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে ভাঙন, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

গাইবান্ধার গুরুত্বপূর্ণ গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কটি বর্তমানে সাধারণ মানুষের জন্য বড়...

ঢাকা লঞ্চে শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর ভিকারুন নেসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির...
spot_img

আরও পড়ুন

ইরানের তেলসম্পদ নিয়ন্ত্রণের অভিযোগ তুলল তেহরান

ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে দীর্ঘদিন ধরে কথা বলে আসা মার্কিন রিপাবলিকান সিনেটর Lindsey Graham ইরান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বর্তমান শাসনব্যবস্থার...

ইরানে হামলার প্রতিবাদে লন্ডনে হাজারো মানুষের পদযাত্রা

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। মধ্য লন্ডনে মার্কিন দূতাবাসের দিকে পদযাত্রা করে হাজারো মানুষ হামলা বন্ধের...

ইরানের ড্রোন প্রতিরোধে ইউক্রেনের সহায়তা চাইছে ১১ দেশ

ইরানের ব্যবহৃত ড্রোন মোকাবিলা এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি ব্যবস্থাপনায় সহায়তার জন্য যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশ ইউক্রেনের কাছে সহযোগিতা চেয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির...

দাম কমে বিপাকে কুড়িগ্রামের আলুচাষিরা

বাজারে আলুর দাম কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কুড়িগ্রামের আলুচাষিরা। উৎপাদন খরচের তুলনায় অনেক কম দামে আলু বিক্রি করতে বাধ্য হওয়ায় লোকসানের মুখে পড়েছেন...
spot_img