Tuesday, March 10, 2026
32.7 C
Dhaka

ইন্টারনেট ছাড়াই মেসেজিংয়ের নতুন প্রযুক্তি বিটচ্যাট

ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়া মেসেজ পাঠানো সম্ভব—এমন ধারণা এতদিন অনেকের কাছেই অবাক করার মতো ছিল। সাধারণভাবে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ প্রায় সব মেসেজিং অ্যাপ ব্যবহার করতে ইন্টারনেট সংযোগ প্রয়োজন হয়। তবে এবার এমন একটি অ্যাপ তৈরি করা হয়েছে, যার মাধ্যমে ইন্টারনেট ছাড়াই সরাসরি বার্তা আদান-প্রদান করা যাবে। প্রযুক্তি উদ্যোক্তা জ্যাক ডরসি এই নতুন অ্যাপটি তৈরি করেছেন। তিনি টুইটার, যা বর্তমানে এক্স নামে পরিচিত, তার সহ-প্রতিষ্ঠাতা।

নতুন এই অ্যাপটির নাম বিটচ্যাট। অ্যাপটির বিশেষত্ব হলো এটি ইন্টারনেট বা মোবাইল ডেটা ছাড়াই কাজ করতে সক্ষম। এর পুরো যোগাযোগ প্রক্রিয়া পরিচালিত হবে ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ কাছাকাছি অবস্থানে থাকা দুই বা ততোধিক ডিভাইসের মধ্যে সরাসরি ব্লুটুথ সংযোগ ব্যবহার করে বার্তা আদান-প্রদান করা যাবে।

সাধারণ মেসেজিং অ্যাপগুলো যেখানে সার্ভার ও ইন্টারনেটের ওপর নির্ভরশীল, সেখানে বিটচ্যাট সরাসরি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে বার্তা পাঠানোর সুযোগ দেবে। প্রযুক্তিগতভাবে এই পদ্ধতিকে পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যবস্থা বলা হয়। এতে প্রতিটি ডিভাইস নিজেই প্রেরক ও গ্রহণকারী হিসেবে কাজ করে এবং মাঝখানে কোনো ইন্টারনেট সার্ভারের প্রয়োজন হয় না।

অ্যাপটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকতে হবে। সাধারণত ব্লুটুথের কার্যকর দূরত্ব প্রায় ১০০ মিটার হলেও বিটচ্যাটে এই সীমা বাড়িয়ে প্রায় ৩০০ মিটার পর্যন্ত নেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে কাছাকাছি অবস্থানে থাকা ব্যবহারকারীরা সহজেই ইন্টারনেট ছাড়াই যোগাযোগ করতে পারবেন।

শুধু ব্যক্তিগত চ্যাট নয়, বিটচ্যাটে গ্রুপ বা চ্যাটরুম তৈরির সুবিধাও থাকবে। বন্ধু, পরিবার বা নির্দিষ্ট কোনো দলের জন্য আলাদা চ্যাটরুম তৈরি করা যাবে। একাধিক ব্যবহারকারী একই নেটওয়ার্কে যুক্ত হলে ব্লুটুথের মাধ্যমে একটি ছোট নেটওয়ার্ক বা ক্লাস্টার তৈরি হবে, যার মাধ্যমে বার্তা এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে পৌঁছাতে থাকবে।

বর্তমানে অ্যাপটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রাথমিকভাবে আইফোন ব্যবহারকারীদের জন্য এটি চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই ধরনের অ্যাপ জরুরি পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতার সময় অনেক ক্ষেত্রে ইন্টারনেট বন্ধ হয়ে যায়। তখন যোগাযোগের বড় সংকট তৈরি হয়। এমন পরিস্থিতিতে ইন্টারনেট ছাড়াই কাজ করতে পারে এমন মেসেজিং অ্যাপ মানুষের কাছে জরুরি তথ্য পৌঁছে দিতে সহায়ক হতে পারে।

অনেকে মনে করছেন, ভবিষ্যতে সংকটকালীন যোগাযোগের একটি বিকল্প মাধ্যম হিসেবে বিটচ্যাট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এবং মেসেজিং প্রযুক্তিতে নতুন সম্ভাবনার পথ খুলে দিতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী...

দেড় শতাব্দীর ইতিহাস বহন করছে খাগড়াছড়ির শাহী জামে মসজিদ

খাগড়াছড়ি জেলার অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী ধর্মীয় স্থাপনা খাগড়াছড়ি...

মাদারীপুরে আধিপত্যের দ্বন্দ্বে নৃশংস হত্যাকাণ্ড

মাদারীপুর সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘরে ঢুকে...

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ কাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক

সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে ৪...

ঘাড় ও বগলে কালচে দাগ হতে পারে ডায়াবেটিসের পূর্বাভাস

অনেক মানুষের ঘাড়, বগল কিংবা শরীরের ভাঁজের বিভিন্ন স্থানে...

আজিমপুরে ঝুলন্ত মরদেহ উদ্ধার ঢাবি কর্মীর

রাজধানীর আজিমপুর এলাকায় এনায়েত উল্লাহ (৩৪) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের...

উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি লেকের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে গড়ে...

ভুয়া ক্যাপচা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঝুঁকি

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করার সময় ব্যবহারকারীদের প্রায়ই একটি...

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে...

হাদি হত্যাকাণ্ডে গ্রেপ্তার দুইজনকে নিয়ে তদন্তে নতুন তথ্য

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে...
spot_img

আরও পড়ুন

সুলতানি আমলের স্থাপত্যের নিদর্শন খনিয়াদিঘি মসজিদ

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক নিদর্শনগুলোর মধ্যে খনিয়াদিঘি মসজিদ অন্যতম। প্রায় পাঁচ শতাব্দীর পুরোনো এই মসজিদ শুধু ইতিহাসপ্রেমীদের নয়, প্রকৃতি ও সংস্কৃতিপ্রেমী দেশি-বিদেশি পর্যটকদের...

শ্রবণশক্তি কমার প্রাথমিক লক্ষণগুলো জানেন কি

অনেক সময় চারপাশে মানুষ কথা বললেও সব শব্দ পরিষ্কারভাবে শোনা যায় না। ভিড়ের মধ্যে বন্ধুর কথা বুঝতে অসুবিধা হয় বা ফোনে কারও কণ্ঠস্বর যেন...

ঢাকার বস্তিবাসীর জন্য ফ্যামিলি কার্ড উদ্বোধন

ঢাকার কড়াইল বস্তিবাসীদের মধ্যে ঈদ আনন্দের ছোঁয়া এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ফ্যামিলি কার্ড উদ্বোধনের আগেই আড়াই হাজার টাকা তাদের একাউন্টে জমা হয়েছে। মঙ্গলবার ১০ মার্চ...

মিরপুরে আগুনে প্রাণ গেল বিমানবাহিনীর দুই সদস্যের

রাজধানীর মিরপুর-২ এলাকায় একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর দুই সদস্যের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন বিমানবাহিনীর সদস্য আয়েশা সিদ্দিকা অন্যন্যা এবং শেখ...
spot_img