Sunday, March 8, 2026
24.7 C
Dhaka

স্মার্ট চশমা শনাক্তে নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ

প্রযুক্তির দ্রুত অগ্রগতির সঙ্গে স্মার্ট চশমার ব্যবহার বিশ্বজুড়ে বাড়ছে। তবে এই প্রযুক্তির প্রসারের সঙ্গে ব্যক্তিগত গোপনীয়তা নিয়ে উদ্বেগও বাড়ছে। বাইরে থেকে বোঝা প্রায় অসম্ভব হয়ে পড়ে কেউ সাধারণ চশমা পরেছেন নাকি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করছেন। এর ফলে অজান্তেই ছবি বা ভিডিও ধারণের ঝুঁকি তৈরি হয়। এই প্রেক্ষাপটে ‘নিয়ারবাই গ্লাসেস’ নামের একটি নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি হয়েছে, যা আশপাশে স্মার্ট চশমা থাকলে ব্যবহারকারীকে সতর্কবার্তা দিতে পারে বলে দাবি করা হয়েছে।

অ্যাপটির নির্মাতার মতে, আশপাশে কেউ ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা ব্যবহার করলে সেটি শনাক্ত করার চেষ্টা করবে অ্যাপটি। ফলে ব্যবহারকারীরা আগেই বুঝতে পারবেন কাছাকাছি এমন কোনো ডিভাইস রয়েছে কি না, যা দিয়ে ছবি বা ভিডিও ধারণ করা সম্ভব।

স্মার্ট চশমা নিয়ে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের আশঙ্কা নতুন নয়। বিশেষ করে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার তৈরি রে–ব্যান স্মার্ট চশমা নিয়ে বিভিন্ন সময় বিতর্ক দেখা গেছে। অভিযোগ রয়েছে, এসব চশমা ব্যবহার করে অনেক সময় মানুষের অজান্তেই ভিডিও ধারণ বা নজরদারির ঘটনা ঘটেছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব উদ্বেগ থেকেই ‘নিয়ারবাই গ্লাসেস’ অ্যাপ তৈরির ধারণা এসেছে। অ্যাপটির নির্মাতা ইভ জঁরেনোর মতে, স্মার্ট চশমার মতো প্রযুক্তি মানুষের গোপনীয়তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে এবং ভবিষ্যতে এটি আরও উদ্বেগজনক রূপ নিতে পারে।

এদিকে মেটার রে–ব্যান স্মার্ট চশমা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অভিযোগ উঠেছে, কেনিয়ায় কর্মরত প্রযুক্তিকর্মীরা কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এই স্মার্ট চশমা দিয়ে ধারণ করা ভিডিও ফুটেজ পর্যালোচনা করছেন।

সুইডেনের একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ওই ফুটেজের মধ্যে এমন ভিডিওও রয়েছে যেখানে মানুষ টয়লেটে যাচ্ছেন, পোশাক খুলছেন কিংবা ব্যক্তিগত মুহূর্তে রয়েছেন। প্রতিবেদনে এক কর্মীর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, ‘কিছু ভিডিওতে দেখা যায়, কেউ টয়লেটে যাচ্ছে নবা পোশাক খুলছেন। আমার মনে হয় না, তাঁরা জানেন যে এসব দৃশ্য ধারণ করা হচ্ছে। জানলে নিশ্চয়ই তাঁরা এমনভাবে ভিডিও ধারণ করতেন না।’

জানা গেছে, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক মডেল প্রশিক্ষণের জন্য তথ্য চিহ্নিতকরণের অংশ হিসেবে এসব ভিডিও বিশ্লেষণ করা হচ্ছে।

অ্যাপটির নির্মাতা ইভ জঁরেনোর মতে, ‘নিয়ারবাই গ্লাসেস’ ব্যবহারকারীদের অন্তত কিছুটা সতর্ক থাকতে সহায়তা করবে। কারণ অনেক সময় বোঝা যায় না কেউ সাধারণ চশমা ব্যবহার করছেন নাকি ক্যামেরাযুক্ত স্মার্ট চশমা।

অ্যাপটি মূলত ব্লুটুথ সংকেত শনাক্ত করার মাধ্যমে আশপাশে থাকা স্মার্ট চশমা খুঁজে বের করার চেষ্টা করবে। মেটা বা স্ন্যাপের তৈরি স্মার্ট চশমা থেকে নির্দিষ্ট ধরনের ব্লুটুথ সংকেত নির্গত হয়। সেই সংকেত শনাক্ত করা গেলে ব্যবহারকারীর স্মার্টফোনে সতর্কবার্তা পাঠাবে অ্যাপটি।

তবে অ্যাপটির কিছু সীমাবদ্ধতাও রয়েছে। নির্মাতার তথ্য অনুযায়ী, কখনো কখনো এটি ভুল সতর্কবার্তা দিতে পারে। কারণ ব্লুটুথ সংকেত শনাক্ত করার সময় স্মার্ট চশমা ছাড়া মেটার অন্য কোনো ডিভাইসকেও অ্যাপটি ভুলভাবে শনাক্ত করতে পারে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

শিশুর সম্পদের জাকাত নিয়ে ইসলামি বিধান

অনেক সময় শিশুদের বিভিন্ন অনুষ্ঠান বা পারিবারিক উপলক্ষে স্বর্ণালঙ্কার...

ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি নিরাপদ বিনিয়োগ?

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়ায় বিনিয়োগকারীরা আবারও নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন।...

আত্মহত্যা সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য

ইসলামে আত্মহত্যাকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র...

বিট লবণ কি সত্যিই বেশি স্বাস্থ্যকর

রোজার সময়ে মুড়ি মাখা, ফলের চাট বা বিভিন্ন ভর্তায়...

বিদেশি কর্মী নিয়োগে সময়সীমা বাতিল, নতুন ঘোষণা মালয়েশিয়ার

বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তির ঘোষণা দিয়েছে...

ডুবে যাওয়া ইরানি যুদ্ধজাহাজের জীবিতদের ফেরত না দিতে শ্রীলঙ্কাকে যুক্তরাষ্ট্রের চাপ

ভারত মহাসাগরে ডুবে যাওয়া একটি ইরানি যুদ্ধজাহাজের জীবিত নাবিকদের...

পাম্পে দীর্ঘ লাইন–হাহাকার নাকি অমূলক আতঙ্ক?

ইরান-আমেরিকা সংঘাত এবং আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধির খবরে বাংলাদেশের...

শ্রমবাজার সংকুচিত হওয়ার শঙ্কা, বাড়তে পারে বেকারত্ব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত...

কর্মচারীর হাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাদিয়া খুন, নেপথ্যে কী?

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক...

ভোটার তালিকা বিতর্কে ধর্মতলায় অনশনে মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনকে ঘিরে নতুন রাজনৈতিক উত্তেজনা...

ঘরেই তৈরি করুন সুস্বাদু তাওয়া চিকেন পোলাও

অতিথি আপ্যায়নের আয়োজনকে বিশেষ করে তুলতে ভিন্ন স্বাদের একটি...

পার্থে পৌঁছে বাংলাদেশ দেখল, ১১ গোল খেয়েছে ভারত

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে সিডনির...

জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে যুক্ত হলো সিটি ব্যাংক

সিটি ব্যাংক জাতিসংঘের প্রিন্সিপালস ফর রেসপনসিবল ব্যাংকিংয়ে স্বাক্ষর করে...

২০২৭ সালে মহাকাশে পাঠানো হবে হেভেন ১

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের কার্যকাল ধীরে ধীরে শেষের দিকে এগোচ্ছে।...
spot_img

আরও পড়ুন

শিশুর সম্পদের জাকাত নিয়ে ইসলামি বিধান

অনেক সময় শিশুদের বিভিন্ন অনুষ্ঠান বা পারিবারিক উপলক্ষে স্বর্ণালঙ্কার উপহার দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রশ্ন ওঠে, শিশুর নামে থাকা স্বর্ণালঙ্কারের জাকাত দিতে হবে কি...

ডলার-বন্ড নাকি স্বর্ণ, অস্থির বাজারে কোনটি নিরাপদ বিনিয়োগ?

মধ্যপ্রাচ্যের অস্থিরতা বাড়ায় বিনিয়োগকারীরা আবারও নিরাপদ আশ্রয়ের দিকে ঝুঁকছেন। তবে কোন সম্পদ সত্যিই চাপের সময় স্থিতিশীলতা দিতে পারে, তা নিয়ে বিতর্ক নতুনভাবে শুরু হয়েছে।...

আত্মহত্যা সম্পর্কে কোরআন ও হাদিসের বক্তব্য

ইসলামে আত্মহত্যাকে গুরুতর পাপ হিসেবে বিবেচনা করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মানুষকে আত্মহত্যা করতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেন, তোমরা নিজেরা নিজদের হত্যা...

বিট লবণ কি সত্যিই বেশি স্বাস্থ্যকর

রোজার সময়ে মুড়ি মাখা, ফলের চাট বা বিভিন্ন ভর্তায় অনেকেই বিট লবণ ব্যবহার করেন। সাম্প্রতিক সময়ে ওজন কমানো, হজমশক্তি বাড়ানো কিংবা শরীর ‘ডিটক্স’ করার...
spot_img