Monday, March 2, 2026
23 C
Dhaka

ডিজিটাল লেনদেনে নিরাপত্তার নতুন দিগন্ত

বাংলাদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় নতুন সংযোজন হিসেবে প্রথমবারের মতো নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করেছে মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক। প্রাইম ব্যাংকের ডিজিটাল সেবা প্ল্যাটফর্ম ‘প্রাইম নাও’-এর মাধ্যমে যৌথভাবে এই কার্ড উন্মোচন করা হয়েছে, যা দেশের কার্ডভিত্তিক লেনদেনে নিরাপত্তার নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই কার্ডের গায়ে প্রচলিত কার্ড নম্বর, সিভিভি বা মেয়াদোত্তীর্ণের তারিখ দৃশ্যমান থাকবে না। ফলে স্কিমিং, তথ্য কপি বা সরাসরি দেখে তথ্য চুরির ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমবে। কার্ডসংক্রান্ত সব সংবেদনশীল তথ্য নিরাপদভাবে সংরক্ষিত থাকবে ‘প্রাইম নাও’ মোবাইল অ্যাপে।

নিরাপত্তা জোরদারে অ্যাপটিতে একাধিক স্তরের অথেনটিকেশন ও ঐচ্ছিক বায়োমেট্রিক সুবিধা যুক্ত করা হয়েছে। গ্রাহকেরা তাদের স্মার্টফোন থেকেই অনলাইন লেনদেন নিয়ন্ত্রণ, ব্যয়ের সীমা নির্ধারণ, অ্যাকসেস ব্যবস্থাপনা এবং প্রয়োজনে ডিজিটাল রিইস্যুর সুবিধা পাবেন। কিউআর কোডভিত্তিক অ্যাকটিভেশনের মাধ্যমে কার্ড চালু করা যাবে, ফলে কার্ড হারিয়ে গেলেও অননুমোদিত ব্যবহারের আশঙ্কা থাকবে না।

প্রাইম ব্যাংকের বোর্ড চেয়ারম্যান তানজিল চৌধুরী বলেন, ব্যাংকের ৩০ বছরের যাত্রায় এটি একটি যুগান্তকারী উদ্ভাবন, যা গ্রাহকের গোপনীয়তা ও ডিজিটাল নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করবে। মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল জানান, এই উদ্যোগ দেশের ডিজিটাল পেমেন্ট যাত্রায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা গ্রাহকের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের চাহিদা পূরণে সহায়ক হবে।

নতুন কার্ডের মাধ্যমে গ্রাহকেরা সারা দেশে মাস্টারকার্ডের ১০ হাজারের বেশি পার্টনার মার্চেন্টে বিভিন্ন সুবিধা ও অফার উপভোগ করতে পারবেন। পাশাপাশি নিজের পছন্দমতো কার্ড ডিজাইন, নাম সংযোজন এবং এক ট্যাপে ই-কমার্স সুবিধা চালুর সুযোগও থাকবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

ইরান-সৌদি সম্পর্ক আরও কঠিন পথে

ইরানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি...

ঝুঁকিপূর্ণ ৮ জেলা চিহ্নিত, তদন্ত ও ক্ষতিপূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন-পরবর্তী এক সপ্তাহে...

প্রশাসনে রদবদল, কৃষিসচিব অবসরে

নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব...

বিমানবন্দরে ড্রোন হামলা, কুয়েতে আহত বাংলাদেশি কর্মীরা

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে...

প্রোটিনের ঘাটতি মেটাবে নিরামিষ জলখাবার

দিনের প্রথম খাবারে পর্যাপ্ত প্রোটিন না পেলে শরীর ও...

প্রযুক্তির পর্দায় মায়ের রান্নাঘর

অগোছালো রান্নাঘরে দাঁড়িয়ে দিশেহারা হয়ে পড়েছিল কবির। রান্না কখনোই...

অভিভাবকদের সতর্ক করতে প্রযুক্তির সহায়তা

কিশোর-কিশোরীদের মানসিক নিরাপত্তা জোরদার করতে নতুন উদ্যোগ নিয়েছে ইনস্টাগ্রাম।...

রমজানের বরকত পেতে যে আমলগুলো জরুরি

রমজান মাস ইবাদত ও নেক আমলের বিশেষ সময়। বছরের...

রমজানে সাহরির ভুল খাবার অভ্যাসে বিপদ

পবিত্র রমজান মাস আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির সময়। ভোর...

ইরানের মানুষ কখনোই স্বকীয়তা বিসর্জন দেয়নি

বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ইরান সম্পর্কে প্রচলিত ধারণার সঙ্গে...

রমজানের শেষ দশকে ইতিকাফের সুযোগ

রমজানের শেষ দশকে মক্কার মসজিদুল হারাম ও মদিনার মসজিদে...

নরসুন্দা নদী দখল নিয়ে প্রশাসনের কড়া অবস্থান

দখল ও দূষণে বিপন্ন হয়ে পড়েছে কিশোরগঞ্জ শহরের মধ্য...

গেমার ও প্রফেশনালদের জন্য শক্তিশালী মনিটর আনল আসুস

বাংলাদেশের প্রিমিয়াম গেমিং ও প্রফেশনাল মনিটর বাজারে নতুন সংযোজন...

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...
spot_img

আরও পড়ুন

ইরান-সৌদি সম্পর্ক আরও কঠিন পথে

ইরানের বিরুদ্ধে কড়া কূটনৈতিক অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটি ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক...

ঝুঁকিপূর্ণ ৮ জেলা চিহ্নিত, তদন্ত ও ক্ষতিপূরণের সুপারিশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এবং নির্বাচন-পরবর্তী এক সপ্তাহে দেশে সহিংসতার ঘটনায় অন্তত পাঁচজন নিহত ও ২২৬ জন আহত হয়েছেন। ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি...

প্রশাসনে রদবদল, কৃষিসচিব অবসরে

নতুন সরকারের প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে অবসরে পাঠানো হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা...

বিমানবন্দরে ড্রোন হামলা, কুয়েতে আহত বাংলাদেশি কর্মীরা

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনায় চারজন প্রবাসী বাংলাদেশি কর্মী আহত হয়েছেন। শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে...
spot_img