Saturday, February 28, 2026
30.7 C
Dhaka

২০২৬ সালে একমাত্র রক্তিম চাঁদ, ২০২৮ পর্যন্ত অপেক্ষা

আগামী ৩ মার্চ আকাশে এক অনন্য মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলাকালীন চাঁদ অদ্ভুত লালচে রঙ ধারণ করবে। এটি ব্লাড মুন বা রক্তিম চাঁদ নামেও পরিচিত। ২০২৬ সালে এটিই একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, এবং পরবর্তীবার এমন দৃশ্য দেখার জন্য ২০২৮ সালের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। তখন সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে সূর্যের আলো প্রতিসারিত হয়ে চাঁদের অন্ধকার অংশে পৌঁছায়। বায়ুমণ্ডল নীল রঙের তরঙ্গকে বেশি বিচ্ছুরিত করে এবং লাল রঙের দীর্ঘ তরঙ্গকে চাঁদের দিকে পাঠায়। এর ফলে গ্রহণ চলাকালীন চাঁদকে লালচে বা তামাটে রঙে দেখা যায়। নাসার তথ্য অনুযায়ী, সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় আকাশ লাল দেখার কারণও একই।

২০২৬ সালের এই চন্দ্রগ্রহণ এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। চন্দ্রগ্রহণ ১২ থেকে ১৩ মিনিট স্থায়ী হবে, সর্বোচ্চ পর্যবেক্ষণ হবে সন্ধ্যা ৫:৩৩ মিনিটে। উত্তর ও মধ্য আমেরিকায় ভোরবেলা এবং পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় সন্ধ্যায় রক্তিম চাঁদ দেখা যাবে।

চন্দ্রগ্রহণ দেখার জন্য কোনো চোখের বিশেষ সুরক্ষা প্রয়োজন নেই। খালি চোখেই এটি নিরাপদে দেখা যায়। তবে বাইনোকুলার বা টেলিস্কোপ থাকলে চাঁদের পৃষ্ঠের বিবরণ আরও স্পষ্টভাবে বোঝা যায়। শহর থেকে দূরে, যেখানে আলোকদূষণ কম, সেখানে রক্তিম চাঁদের লাল আভা সবচেয়ে ভালো দেখা যায়।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ তিনটি ধাপে সম্পন্ন হয়। পেনামব্রাল পর্যায়ে চাঁদ পৃথিবীর হালকা ছায়ার মধ্যে প্রবেশ করে, এতে উজ্জ্বলতা কিছুটা কমে। এরপর আংশিক গ্রহণ শুরু হয়। চাঁদ যখন পৃথিবীর মূল অন্ধকার ছায়ার মধ্যে প্রবেশ করে, তখন পূর্ণগ্রাস (টোটালিটি) ঘটে। এই পর্যায়ে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে এবং লালচে রঙ ধারণ করে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজানে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

রমজান মাসে রোজা রাখার সময় হাইড্রেটেড থাকা একটি বড়...

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতা

ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দখলদার ইসরায়েলে বসবাসকারী...

হামলার পর ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি...

ইলিশ রক্ষায় ১৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস...

চাষের সময় মাটির নিচে মিলল মাইনসদৃশ বস্তু

চুয়াডাঙ্গার সদর উপজেলায় জমি চাষ করতে গিয়ে মাইনসদৃশ একটি...

চাঁদা না পেয়ে সাবেক এমপির বাড়িতে গুলি

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সহসভাপতি ও...

এআই কেন ব্যবহারকারীর মতের সঙ্গে একমত হতে চায়

ব্যবহারকারীরা যখন ChatGPT বা Gemini–এর মতো এআই চ্যাটবটের কাছে...

রোজাদারের অধিকার রক্ষায় ইসলামের নির্দেশনা

রমজান মাসে ইফতার মুসলমানদের ধর্মীয় ও সামাজিক জীবনের একটি...

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে...

রোজা অবস্থায় অজুতে সতর্কতা

রোজা সঠিকভাবে আদায় করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

লবণ পানিতে দূর হবে ময়লা

রান্নার আগে শাক-সবজি ধোয়া আমাদের দৈনন্দিন অভ্যাস হলেও শুধু...

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কঠোর নজরদারি: সড়ক পরিবহনমন্ত্রী

ঈদকে কেন্দ্র করে সড়ক, রেল ও নৌপথে অতিরিক্ত ভাড়া...

ওজন ও রক্তে শর্করা নিয়ন্ত্রণে রোজার ভূমিকা

রোজা শুধু ধর্মীয় ইবাদত নয়, এটি শরীরের জন্যও নানা...

শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের বেতন কবে, যা বলছে মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত শিক্ষক ও কর্মচারীরা ফেব্রুয়ারি মাসের বেতন...
spot_img

আরও পড়ুন

রমজানে পানিশূন্যতা প্রতিরোধে করণীয়

রমজান মাসে রোজা রাখার সময় হাইড্রেটেড থাকা একটি বড় চ্যালেঞ্জ। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কোনো খাবার বা পানি গ্রহণ না করার কারণে শরীরে পানির...

ইরানের হামলার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতা

ইরান থেকে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় দখলদার ইসরায়েলে বসবাসকারী নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে দেশটির সেনাবাহিনী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ সতর্কবার্তা...

হামলার পর ইরানে সম্পূর্ণ ইন্টারনেট শাটডাউন

ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর মিনাবের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬০ শিক্ষার্থী। ইরানের...

ইলিশ রক্ষায় ১৯০ কিলোমিটার নদীতে মাছ ধরা বন্ধ

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে মার্চ-এপ্রিল দুই মাস ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে...
spot_img