Sunday, March 1, 2026
21.1 C
Dhaka

বইমেলায় নতুন প্রযুক্তিবিষয়ক গ্রন্থ

অমর একুশে বইমেলা ২০২৬–এ প্রকাশিত হয়েছে নতুন প্রযুক্তিবিষয়ক গ্রন্থ প্রযুক্তির এই দিনে: প্রযুক্তিবিশ্বের ৩৬৬ দিনের ইতিহাস। বইটির রচয়িতা পল্লব মোহাইমেন। প্রযুক্তির অগ্রযাত্রাকে দিনভিত্তিকভাবে উপস্থাপন করতেই এই বইটি সংকলন করা হয়েছে।

বইটি সম্পর্কে বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোহাম্মদ কায়কোবাদ লিখেছেন, পল্লব মোহাইমেন তথ্যপ্রযুক্তিসংক্রান্ত গুরুত্বপূর্ণ দিন, সময় ও ঘটনাগুলো অত্যন্ত সুশৃঙ্খলভাবে সাজিয়েছেন। যারা কুইজজাতীয় অনুষ্ঠান আয়োজন করেন কিংবা এতে অংশগ্রহণ করেন, তাদের জন্য বইটি অত্যন্ত মূল্যবান হবে বলে তিনি মনে করেন।

ড. কায়কোবাদ আরও প্রত্যাশা ব্যক্ত করেন, এই বইয়ের মাধ্যমে দেশের তরুণ সমাজ তথ্যপ্রযুক্তিমনস্ক হয়ে উঠবে এবং তথ্যপ্রযুক্তির জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে আধুনিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখবে।

বইটিতে ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযুক্তিবিশ্বের প্রতিদিনের ইতিহাস তারিখ অনুযায়ী সংকলিত হয়েছে। তথ্যপ্রযুক্তির উল্লেখযোগ্য ঘটনা ও মাইলফলকের পাশাপাশি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোকেও এতে স্থান দেওয়া হয়েছে।

প্রযুক্তিপ্রেমী ও ইতিহাসপ্রেমী পাঠকদের জন্য বইটি বিশেষভাবে প্রণীত। তথ্যপ্রযুক্তির শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী, উদ্যোক্তা ও তরুণ প্রজন্মের জন্য এটি একটি সহায়ক রেফারেন্স বই হিসেবেও কাজ করবে বলে জানিয়েছেন লেখক।

প্রযুক্তির এই দিনে প্রকাশ করেছে প্রতিভাষা প্রকাশন। ৩৯১ পৃষ্ঠার হার্ডকভার বইটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১২০০ টাকা। অমর একুশে বইমেলায় গ্রন্থিক প্রকাশনের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

নাছিমা খাতুনের অভিযোগ, পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতা, তাঁর স্ত্রী ও...

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহ সফর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার...

সাবেক উপদেষ্টা স্বীকার করলেন সরকারের ব্যর্থতা

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে...

অগ্নিদগ্ধ ভবনে প্রদর্শনী ঘুরে দেখলেন এনসিপি নেতা

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ এবং গণমাধ্যমে চাপের মধ্যেও...

আকাশসীমা বন্ধের প্রভাব, মধ্যপ্রাচ্য রুটে সব ফ্লাইট স্থগিত

ইরানে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতা তৈরি হওয়ায়...

নাগেরপাড়ায় জুয়ার আসর ঘিরে হামলা, আহত সাংবাদিক

শরীয়তপুরের গোসাইরহাটে মাদক ও জুয়ার আসরের ছবি তোলার জেরে...

শিশু সুরক্ষায় নতুন প্রযুক্তি আনছে অ্যাপল

বিশ্বের বিভিন্ন দেশে অপ্রাপ্তবয়স্কদের সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রাপ্তবয়স্কদের জন্য...

গণতন্ত্র রক্ষায় নাগরিকদের অতন্দ্রপ্রহরী হওয়ার আহ্বান

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার...

নবাবগঞ্জে শিশুহত্যা, সম্পত্তি বিরোধকে ঘিরে চাঞ্চল্য

দিনাজপুরের নবাবগঞ্জে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সিরাজুল আল সামস (৭)...

নিষিদ্ধ সংগঠনের তৎপরতা নিয়ে স্থানীয় রাজনীতিতে নতুন বিতর্ক

বরগুনার আমতলীতে পরিত্যক্ত অবস্থায় থাকা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে...

ভালুকায় সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে রডভর্তি ট্রাক উধাও

ময়মনসিংহের ভালুকায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে সড়কে ব্যারিকেড...

তারাবি নামাজের নিয়ত ও ফজিলত

রমজান মাসে এশার নামাজের পর বিতরের পূর্বে আদায়কৃত সুন্নত...

হঠাৎ চোখ ঝাপসা হলে দ্রুত বিশেষজ্ঞের পরামর্শ নিন

হঠাৎ এক চোখের দৃষ্টি ঝাপসা হয়ে গেলে এটি সাধারণ...

চ্যাম্পিয়নস লিগে ‘ডেথ হাফে’ ৬ চ্যাম্পিয়ন, ৩১ শিরোপা

শেষ ষোলো ড্রতে দেখা গেছে চ্যাম্পিয়নস লিগের দুই ভাগের...
spot_img

আরও পড়ুন

নাছিমা খাতুনের অভিযোগ, পুলিশ এখনো ব্যবস্থা নেয়নি

বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির এক নেতা, তাঁর স্ত্রী ও ছেলের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ শনিবার বেলা তিনটায় ধুনট উপজেলা...

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর ময়মনসিংহ সফর

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সরকার কোনো কিছু চাপিয়ে দিতে চায় না। তারেক রহমানের সরকার গণমাধ্যমবান্ধব সরকার। সাংবাদিকেরা যে বস্তুনিষ্ঠ সংবাদ...

সাবেক উপদেষ্টা স্বীকার করলেন সরকারের ব্যর্থতা

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, সরকারে থাকা অবস্থায় প্রথম আলো ও ডেইলি স্টারের ওপর হামলা ঠেকাতে না পারা তাদের জন্য একটি...

অগ্নিদগ্ধ ভবনে প্রদর্শনী ঘুরে দেখলেন এনসিপি নেতা

জুলাই গণ–অভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ এবং গণমাধ্যমে চাপের মধ্যেও প্রথম আলোর মাধ্যমে প্রকৃত তথ্য জানতে পেরেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের...
spot_img