Friday, February 27, 2026
22.5 C
Dhaka

আর্কটিকের বাংকারে সুরক্ষিত মানব সভ্যতার বীজ

আর্কটিক সাগরের নির্জন এক দ্বীপে বরফ ও পাহাড়ের গভীরে অবস্থিত একটি বিশেষ বাংকার ভবিষ্যৎ মানবসভ্যতার জন্য নীরব প্রস্তুতি হিসেবে কাজ করে যাচ্ছে। নরওয়ের সভালবার্ড দ্বীপপুঞ্জের স্পিটসবেরগেনে অবস্থিত সভালবার্ড গ্লোবাল সিড ভল্ট, যা ডুমসডে ভল্ট নামে পরিচিত। বৈশ্বিক যুদ্ধ, জলবায়ু বিপর্যয় কিংবা প্রাকৃতিক দুর্যোগে পৃথিবীর কৃষিব্যবস্থা ধ্বংস হয়ে গেলে এখানকার বীজ ব্যবহার করেই নতুন করে চাষাবাদ শুরু করার পরিকল্পনা রয়েছে।

গত বুধবার এই ভল্টে বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা প্রায় ৭ হাজার ৮০০ নতুন বীজের নমুনা জমা দেওয়া হয়েছে। নতুন এই সংযোজনের ফলে ভল্টে সংরক্ষিত মোট বীজের নমুনার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৮৬ হাজার ১০২। এসব বীজের মধ্যে রয়েছে আফ্রিকার প্রধান দানাদার শস্য, স্পেনের জলপাই এবং গুয়াতেমালার প্রাচীন ফসলের বীজ।

এই বাংকারটি প্রাকৃতিক ফ্রিজার হিসেবে কাজ করে। মাটির প্রায় ১০০ মিটারেরও বেশি গভীরে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বীজগুলো সংরক্ষণ করা হয়। পাহাড়ের চিরহিমায়িত স্তরে অবস্থিত হওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হলেও বীজ নষ্ট হওয়ার আশঙ্কা নেই। পাশাপাশি এটি সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে হওয়ায় বরফ গলে পানি বাড়লেও বন্যার ঝুঁকি নেই।

এবার প্রথমবারের মতো গুয়াতেমালা ও নাইজার এই ভল্টে বীজ জমা দিয়েছে। গুয়াতেমালা জমা দিয়েছে টিওসিনটে নামের এক ধরনের বন্য ঘাস, যা বর্তমান ভুট্টার পূর্বপুরুষ হিসেবে পরিচিত। নাইজার জমা দিয়েছে ২০৪ প্রজাতির শস্য, যার মধ্যে সোরঘাম, কাউপিয়া ও বাজরা উল্লেখযোগ্য। অন্যদিকে স্পেনের ইউনিভার্সিটি অব কর্ডোবা থেকে পাঠানো হয়েছে চাষযোগ্য ও বন্য জলপাইয়ের ৫০টি প্রধান জাতের বীজ, যাতে প্রথাগত জলপাইবাগান বিলুপ্তির হাত থেকে রক্ষা পায়।

বিশ্বের বিভিন্ন দেশে থাকা জিনব্যাংক যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ঝুঁকিতে পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ক্রপ ট্রাস্টের নির্বাহী পরিচালক স্টিফান শ্মিৎজ বলেন, সভালবার্ডে বীজের ব্যাকআপ রাখা কৃষির ভিত্তি রক্ষার অন্যতম কার্যকর উদ্যোগ। এখানে বীজগুলো ব্ল্যাক-বক্স শর্তে রাখা হয়, অর্থাৎ যে দেশ বীজ জমা দেয় মালিকানা কেবল তাদেরই থাকে। নরওয়ে সরকার, ক্রপ ট্রাস্ট ও নর্ডজেনের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত এই ভল্টকে মানবজাতির অন্ধকার ভবিষ্যতের বিমা হিসেবেই দেখা হচ্ছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

মসজিদে নববীর প্রবীণ শিক্ষকের বিদায়

মসজিদে নববীর কোরআন ও দশ কিরাআতের শিক্ষক শায়খ মুহাম্মদ...

সাবেক উপদেষ্টাদের ফোনে হুমকি নিয়ে উদ্বেগ

গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের...

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে ভারতের কৌশল নতুন করে ভাবনা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল...

রমজানে মানসিক প্রশান্তির পথ

যান্ত্রিক জীবনের ব্যস্ততা, কাজের চাপ ও প্রতিযোগিতার দৌড়ে আধুনিক...

তারাবি নামাজের সঠিক পদ্ধতি কী

রমজানে এশার ফরজ ও সুন্নতের পর এবং বিতরের আগে...

রোজায় হজম সমস্যা কমাতে খাদ্যাভ্যাসে পরিবর্তন

রমজান মাসে খাদ্যাভ্যাস ও খাবারের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন...

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হলো মেসেজ হিস্টোরি

সহজে বার্তা ও ছবি আদান-প্রদানের কারণে ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক...

নিউইয়র্কে ইফতার ও তারাবিতে সম্প্রীতির চিত্র

পবিত্র রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কয়ারে ইফতার...

সঠিক খাদ্যাভ্যাসেই সুস্থ রোজা

রমজান মানেই আধ্যাত্মিক সাধনা ও সংযমের মাধ্যমে আত্মশুদ্ধির সময়।...

কর্মক্ষেত্রে এআই দক্ষতা বাড়াতে যুক্তরাজ্যের মেগা পরিকল্পনা

কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে দক্ষতা বাড়াতে বড়...

ব্যতিক্রমী রমজানে সম্প্রীতির বার্তা

চলতি বছর চীনের মুসলিমদের জন্য রমজান মাস ব্যতিক্রমী হয়ে...

রমজানে অসংক্রামক রোগীদের জন্য বিশেষ সতর্কতা

রমজান মাসে রোজা রাখা ইবাদত হলেও অসংক্রামক রোগে আক্রান্ত...

পৃথিবীর বাইরে প্রাণের সম্ভাবনা নিয়ে নতুন আশা

পৃথিবী থেকে প্রায় ১৪৬ আলোকবর্ষ দূরে একটি নতুন গ্রহের...

মশক নিধনে কার্যকর উদ্যোগ চান নগরবাসী

বসন্তের ফাগুন হাওয়ায় স্বস্তির বদলে মশার উপদ্রবে চরম ভোগান্তিতে...
spot_img

আরও পড়ুন

মসজিদে নববীর প্রবীণ শিক্ষকের বিদায়

মসজিদে নববীর কোরআন ও দশ কিরাআতের শিক্ষক শায়খ মুহাম্মদ আবদুল্লাহ হাজি ইন্তেকাল করেছেন। প্রায় অর্ধশতাব্দী ধরে তিনি মসজিদে নববীতে নিয়মিত কোরআনের দারস পরিচালনা করে...

সাবেক উপদেষ্টাদের ফোনে হুমকি নিয়ে উদ্বেগ

গোয়েন্দা সংস্থার নাম ব্যবহার করে সদ্য বিদায়ি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ফোনে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এসব ফোনকলে দায়িত্ব পালনকালে তাদের বিভিন্ন কর্মকাণ্ডকে অনিয়ম...

বাংলাদেশে ক্ষমতার পরিবর্তনে ভারতের কৌশল নতুন করে ভাবনা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের শাসনামল শেষ হওয়ার পর ভারতের রাজধানী দিল্লিতে স্বস্তির আবহ তৈরি হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি নতুন নির্বাচিত...

রমজানে মানসিক প্রশান্তির পথ

যান্ত্রিক জীবনের ব্যস্ততা, কাজের চাপ ও প্রতিযোগিতার দৌড়ে আধুনিক মানুষের মন আজ ক্লান্ত ও ভারাক্রান্ত। মানসিক চাপ বা স্ট্রেস যেন নিত্যসঙ্গী হয়ে উঠেছে। এই...
spot_img