Sunday, February 22, 2026
31.1 C
Dhaka

৩০ হাজার টাকার বাজেটে নতুন চ্যালেঞ্জ ইনফিনিক্স নোট এজ

বাংলাদেশের মিডরেঞ্জ স্মার্টফোন বাজারে নতুন সংযোজন Infinix নোট এজ। প্রায় ৩০ হাজার টাকার বাজেট ঘিরে যখন প্রতিযোগিতা তীব্র, ঠিক তখনই স্টাইল ও দীর্ঘমেয়াদি ব্যবহারের বার্তা নিয়ে বাজারে এসেছে ফোনটি।

বর্তমান ব্যবহারকারীরা কেবল ট্রেন্ড নয়, নির্ভরযোগ্যতা ও কয়েক বছর নিশ্চিন্ত ব্যবহারের অভিজ্ঞতাও চান। শিক্ষার্থী, তরুণ পেশাজীবী এবং নিয়মিত মাল্টিটাস্কিং করা ব্যবহারকারীদের লক্ষ্য করেই ইনফিনিক্স নোট এজ বাজারে আনা হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ডিজাইনে প্রিমিয়াম লুক দিতে ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৩ডি কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে। চারপাশে সমান ও সরু বেজেল থাকায় এটি দেখতে অনেকটাই ফ্ল্যাগশিপ ফোনের মতো। মাত্র ৭.২ মিলিমিটার পাতলা বডি ও পার্লেসেন্ট ফিনিশ ফোনটির আধুনিক ও পরিমিত নকশাকে আরও আকর্ষণীয় করেছে।

পারফরম্যান্সের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্যাটারি, সঙ্গে ব্যাটারি সেলফ-হিলিং প্রযুক্তি, যা দীর্ঘমেয়াদে ব্যাটারির সক্ষমতা ধরে রাখতে সহায়তা করবে বলে দাবি করা হয়েছে। দীর্ঘ সময় ভিডিও দেখা, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার কিংবা গেমিং—সবকিছুতেই একদিনের চার্জ দুশ্চিন্তা কমানোর লক্ষ্য রাখা হয়েছে।

নোট এজে ব্যবহৃত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি চিপসেট। সঙ্গে ৮ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ৮ জিবি এক্সটেন্ডেড র‍্যামের সুবিধা রয়েছে। সফটওয়্যার সাপোর্টের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি তিন বছর পর্যন্ত অপারেটিং সিস্টেম আপডেট এবং পাঁচ বছর নিরাপত্তা আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

নেটওয়ার্ক সুবিধায় যুক্ত করা হয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি, যা দুর্বল বা লো-ফ্রিকোয়েন্সি সিগন্যাল উন্নত করতে সহায়তা করবে। দেশের বিভিন্ন অঞ্চলে নেটওয়ার্ক ব্যবহারে এটি কার্যকর হতে পারে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশের বাজারে ফোনটির দুটি ভ্যারিয়েন্ট পাওয়া যাচ্ছে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের দাম ৩১ হাজার ৯৯৯ টাকা। সিল্ক গ্রিন, লুনার টাইটানিয়াম, স্টেলার ব্লু ও শ্যাডো ব্ল্যাক—এই চার রঙে ফোনটি পাওয়া যাবে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে...

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই...

ডেস্কে গাছ রাখলে কেন কমে মানসিক চাপ

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময়...

রমজানের রোজা কেন আত্মশুদ্ধির মাধ্যম

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়,...

চীনের উপর নির্ভরতা কমাতে ব্রাজিলের সাথে খনিজ চুক্তি সই করল ভারত

ভারত গুরুত্বপূর্ণ খনিজ ও বিরল মৃত্তিকা সরবরাহে চীনের উপর...

যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে প্রাণ গেল ভ্যান চালকের

সিরাজগঞ্জে ট্রাকচাপায় জয়েন উদ্দিন (৫০) নামে এক ব্যাটারিচালিত অটোভ্যান...

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক ঘটনায় ৬ জনের মৃত্য

সিরাজগঞ্জ সদর থানায় পৃথক পৃথক ঘটনায় মোট ৬ জনের...

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশ

চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসংক্রান্ত অপরাধ দমনে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের...

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ....

বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন মাত্রা পাবে

নতুন সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে পাশে থাকার কথা...

রোজা ও ইবাদতের মাধ্যমে আত্মশুদ্ধি

সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সময় ও যুগের...

শিল্পীর কোনো অবসর হয় না, বিদায় হয় না

চলচ্চিত্র ও অভিনয়ের জগতে দীর্ঘ সময় ধরে কিংবদন্তি হিসেবে...

বন্দরে দিনে-দুপুরে ছিনতাই আতঙ্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভরদুপুরে প্রকাশ্যে ফাঁকা গুলি ছুড়ে বিকাশ...

ওসিকে হুমকির অভিযোগে বাহুবল উপজেলা বিএনপির সভাপতি আটক

হবিগঞ্জের বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামকে...
spot_img

আরও পড়ুন

রমজান উপলক্ষে ১ টাকা লাভে পণ্য বিক্রি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে যখন সাধারণ মানুষের উদ্বেগ বাড়ে, তখন দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌর শহরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন...

দাম না বাড়িয়ে নতুন আইফোন বাজারে আনার ইঙ্গিত

অ্যাপলের সাশ্রয়ী আইফোন সিরিজে নতুন একটি মডেল খুব শিগগিরই উন্মোচিত হতে পারে। আইফোন ১৭ই নামের এই ডিভাইসটি অতি শিগগিরই বাজারে আসবে বলে জানিয়েছেন প্রযুক্তি...

ডেস্কে গাছ রাখলে কেন কমে মানসিক চাপ

কর্মব্যস্ত জীবনে কাজের চাপ এখন নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময় ডেস্কে বসে কাজ করার পর মানসিক শান্তি বজায় রাখা অনেকের জন্য কঠিন হয়ে পড়ে। বিশেষজ্ঞদের...

রমজানের রোজা কেন আত্মশুদ্ধির মাধ্যম

রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানদের শেকলে বেঁধে রাখা হয়—এ মর্মে হাদিসে বর্ণনা...
spot_img