Saturday, February 21, 2026
22.2 C
Dhaka

অসীমের ভেতরে নতুন অসীম

অসীম বা ইনফিনিটির কি সত্যিই কোনো শেষ আছে, নাকি অসীমের মধ্যেও রয়েছে আরও বড় অসীম—এই প্রশ্ন বহুদিন ধরেই গণিতবিদদের ভাবিয়ে তুলেছে। সাধারণ চোখে এটি ধাঁধা মনে হলেও গণিতের জগতে এটি অত্যন্ত গভীর ও গুরুত্বপূর্ণ গবেষণার বিষয়।

গণিতবিদেরা দীর্ঘদিন ধরে অসীমকে একটি সিড়ি বা মইয়ের সঙ্গে তুলনা করে ব্যাখ্যা করে আসছেন। স্বাভাবিক সংখ্যা ১, ২, ৩-এর মতো অসীম সেটটি থাকে এই মইয়ের এক ধাপে। তার ওপরে অবস্থান করে বাস্তব সংখ্যার অসীম সেট, যেখানে দশমিক ও ঋণাত্মক সংখ্যাও অন্তর্ভুক্ত। এভাবে অসীম ধাপে ধাপে আরও বড় আকার ধারণ করে।

সম্প্রতি ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি এবং ইউনিভার্সিটি অব বার্সেলোনার গবেষকেরা এই ধারাবাহিকতার ভেতর দুটি নতুন স্তরের সন্ধান পেয়েছেন। এই নতুন দুই ধরনের অসীম গণিতের প্রচলিত নিয়ম মানছে না বলেই গবেষকদের দাবি।

নতুন এই অসীমগুলোকে এক্সাক্টিং এবং আল্ট্রা-এক্সাক্টিং কার্ডিনাল নামে অভিহিত করা হয়েছে। এগুলো আগের পরিচিত লার্জ কার্ডিনাল ধারণার সঙ্গে পুরোপুরি খাপ খায় না। ফলে অসীম সম্পর্কে গণিতবিদদের দীর্ঘদিনের ধারণাকে নতুন করে ভাবতে হচ্ছে।

গণিতের ভাষায়, অসীমের বিভিন্ন স্তর ব্যাখ্যা করতে লার্জ কার্ডিনাল অ্যাক্সিওম ব্যবহার করা হয়। এসব স্বতঃসিদ্ধের মাধ্যমে অসীমের ক্ষমতা ও সীমা নির্ধারণ করা হয়। মইয়ের একেবারে নিচে রয়েছে স্বাভাবিক সংখ্যার অসীম, যাকে আলেফ-নাল বলা হয়। এর ওপরে রয়েছে আরও জটিল ও শক্তিশালী অসীম ধারণা।

কিন্তু এক্সাক্টিং এবং আল্ট্রা-এক্সাক্টিং কার্ডিনাল এই ধারাবাহিক কাঠামো ভেঙে দিচ্ছে। গবেষকদের মতে, এসব নতুন কার্ডিনাল এতটাই শক্তিশালী যে প্রচলিত গাণিতিক সূত্র দিয়ে তাদের অস্তিত্ব প্রমাণ করা যায় না। নতুন স্বতঃসিদ্ধের মাধ্যমে এগুলোকে মেনে নিতে হচ্ছে।

এই আবিষ্কার গণিতের মৌলিক কাঠামোতেই বড় ধরনের প্রভাব ফেলতে পারে। বিশেষ করে এইচওডি কনজেকচার নামে পরিচিত একটি ধারণা, যা অসীমকে একটি বৃহত্তর শৃঙ্খলার মধ্যে রাখার কথা বলে, তা নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। গবেষণায় দেখানো হয়েছে, এই নতুন কার্ডিনালগুলোর অস্তিত্ব গাণিতিক মহাবিশ্বকে অনেক বেশি বিশৃঙ্খল রূপে তুলে ধরে।

গবেষকদের মতে, এই আবিষ্কারের প্রভাব শুধু তাত্ত্বিক গণিতেই সীমাবদ্ধ থাকবে না। ক্রিপ্টোগ্রাফি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মহাকাশতত্ত্বের মতো ক্ষেত্রেও এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। আধুনিক কম্পিউটার সায়েন্স যে যুক্তির ওপর দাঁড়িয়ে আছে, এই নতুন অসীম ধারণা সেই ভিত্তিকেই নতুন করে পর্যালোচনার দিকে ঠেলে দিচ্ছে।

এই গবেষণার ফলাফল প্রি-প্রিন্ট সার্ভার আরজিভেতে প্রকাশিত হয়েছে, যা গণিতের জগতে অসীম ধারণা নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে।

সিএ/এমআর

spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ...

প্রাথমিক শিক্ষা থেকে ভাষাদক্ষতার ঘাটতি, উচ্চশিক্ষা ও চাকরিতেও প্রভাব

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রেক্ষাপটে ভাষার...

অস্ট্রেলিয়া কোচের ব্যাখ্যা, টি-টুয়েন্টি বিশ্বকাপকে গুরুত্বহীন বলা ভিত্তিহীন

বড় টুর্নামেন্টে অস্ট্রেলিয়ার এমন অসহায় অবস্থার চিত্র খুব কম...

ফাহিমার ঝড়, পাকিস্তান নারী ‘এ’ দল ৫৪ রানে অলআউট

পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ নারী ‘এ’ দল সংগ্রহ...

মধু ও রসুনের মজার বৈজ্ঞানিক রহস্য

খাবারের সঙ্গে জড়িয়ে থাকে অনেক অদ্ভুত বৈজ্ঞানিক রহস্য। রাতের...

রহস্যময় ঘুমের মহামারি ১৯১৬-১৯২৭

১৯১৬ সালের শীতকালে, ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের মাঝেই মানুষের জীবন...

২০৩০ বিশ্বকাপ প্রস্তুতিতে কি ৩০ লাখ কুকুর হত্যা করবে মরক্কো

২০৩০ সালের ফিফা বিশ্বকাপ আয়োজনকে কেন্দ্র করে মরক্কোর বিরুদ্ধে...

মোহাম্মদ আমির: ভারত শেষ চারে উঠবে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আটটি দল চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

এএফএ সভাপতি তাপিয়াকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে দেশ ছাড়ার...

২২ বছর বয়সেই টি-টুয়েন্টি বিশ্বকাপে অপ্রতিরোধ্য বেনেট

জিম্বাবুয়ের তরুণ ব্যাটসম্যান ব্রায়ান বেনেট এই টি-টুয়েন্টি বিশ্বকাপে আপাতত...

অস্ট্রেলিয়ার শেষ ম্যাচের জয়, হতাশা নেইও কমছে না

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়া ওমানকে সহজে...
spot_img

আরও পড়ুন

জরুরি অপারেশনে বদলে যেতে পারে হাড় সারানোর পদ্ধতি

ভাঙা হাড় জোড়া লাগাতে ভবিষ্যতে অপারেশন থিয়েটারে দেখা যেতে পারে গ্লু গান। স্কুলের প্রজেক্ট বা ক্র্যাফটের কাজে ব্যবহৃত এই সাধারণ যন্ত্রই চিকিৎসাবিজ্ঞানে নতুন সম্ভাবনার...

হোটেল ভাড়ায় ৬০ শতাংশ ছাড়েও ফাঁকা কক্সবাজার সমুদ্রসৈকত

সকাল ১০টা, কলাতলী সৈকত। এক কিলোমিটারজুড়ে সাজানো পাঁচ শতাধিক চেয়ার-ছাতা, অথচ সৈকতে পর্যটকের সংখ্যা মাত্র পাঁচ। ঢেউ ভাঙছে, বাতাস বইছে, কিন্তু পানিতে নামার কেউ...

রোজা ছুটি গেলে কীভাবে কাজা করতে হবে

যদি রমজান মাসে কোনো রোজা ছুটে যায়, তা সত্বর কাজা করা ওয়াজিব নয়; বরং নির্ধারিত সময়ে ও সুযোগ অনুযায়ী তা আদায় করা যায়। কাফফারাও...

একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সার্বিকভাবে মানুষ উপস্থিত ছিলেন। খালি পায়ে ফুল হাতে সারিবদ্ধভাবে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। অনেকেই পরেছেন...
spot_img