Friday, March 27, 2026
29 C
Dhaka

চলছে সুপারমুন

ইশতিয়াক আহম্মেদ 

আকাশপ্রেমিকদের জন্য আজ সুখবর ! আজ বছরের প্রথম “সুপারমুন” ! তাই যারা রাতের কালো আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসেন এবং সেই সাথে তারা গুনতেও ভালোবাসেন তাদের জন্য আর এক ভালো লাগা থাকছে আজ রাতে। পৃথিবীর যেকোনো স্থান থেকে আলোকদূষণ সত্ত্বেও সুপারমুন দেখা যাবে।

সুপারমুন বলতে জ্যোতির্বিজ্ঞান ও জ্যোতিঃপদার্থবিজ্ঞানে কোন টার্ম নেই ! বিজ্ঞানে মুলত একে perigee syzygy নামে অভিহিত করা হয়। এটি একটি খুব সাধারন ঘটনা হলেও পূর্বে জ্যোতিষীরা একে ভাল খারাপ উভয়ভাবেই উপস্থাপন করতেন। সুপারমুনে চাঁদের আকৃতি কিছুটা বেশি দেখায় বিধায় সাধু জ্যোতিষীদের মতে সুপারমুনের ফলে উঁচু ঢেউ, অগ্ন্যুৎপাত এমনকি ভুমিকম্পও নাকি হয়। যদিও এমন কোন তথ্য এখনও বৈজ্ঞানিকভাবে প্রমানিত হয়নি। আর তাছাড়া জোয়ারভাটাতেও তেমন পার্থক্য এই দশায় লক্ষ্য করা যায় নি !

সুপারমুন দশায় চাঁদকে স্বাভাবিক অবস্থানের তুলনায় কিছুটা কাছে দেখা যাবে। এর কারন হল চাঁদের উপবৃত্তাকার কক্ষপথ ! চাঁদ ৩৫৭,০০ থেকে ৪০৬,০০০ কিলোমিটার দূরত্ব থেকে পৃথিবীকে প্রদক্ষিন করে। ফলে এই দশায় স্বাভাবিক অবস্থা থেকে প্রায় ১৪ শতাংশ বড় দেখা যাবে রাতের আকাশের চাঁদকে। একইসঙ্গে, আকৃতি কিছুটা বড় দেখার জন্য চাঁদকে আরও উজ্জ্বল গোলাকার থালার মত দেখতে লাগবে। ‘সুপারমুন’ দশায় চাঁদের ঔজ্জ্বল্যের পরিমাণ বেড়ে যায় প্রায় ৩০ শতাংশ। যদিও এই পার্থক্য কেবল আকারের তারতম্যের জন্য । বাস্তবে উজ্জ্বলতা একই থাকে। তবে এই পূর্ণ চাঁদের সবচাইতে ভাল দৃশ্য দেখা যাবে যখন চাঁদ দিগন্তের নিকটে অবস্থান করবে। অর্থাৎ চাঁদের উদয় ও অস্তের সময়। তাই সন্ধ্যায় ও ভোরে আপনি এই বড় চাঁদের দৃশ্য ভালভাবে উপভোগ করতে পারবেন ! কিন্তু তারপরেও স্বাভাবিক সময়ে যতটা বড় দেখার কথা তার চাইতেও খানিকটা বেশিই চাঁদকে বড় দেখবেন আপনি, এর কারন হল দৃষ্টিভ্রম। আর চাঁদকে স্বাভাবিকের চাইতে বড় মনে হওয়ার এই কারনকে Moon illusion বলে। আপনি নিয়মিত চাঁদ দেখে থাকলে এই ব্যাপারটি বুঝতে পারবেন না !

২০১১ সালে জাপানের ভয়াবহ ভুমিকম্প ও সুনামি এবং ফুকুসিমা পারমানবিক চুল্লি বিস্ফোরন ঘটেছিল সুপারমনের ১.৫ সপ্তাহ পরে। আবার ২০০৪ সালে ভারতীয় মহাসাগরে ঘটা প্রলয়ঙ্কারি সুনামিও সুপারমুনের ২ সপ্তাহ পরে ঘটেছিল। এর আগে শেষবার ‘সুপারমুন’ দেখা গিয়েছিল ২০১৬ সালের ১২ ডিসেম্বর। গতবছরের সুপারমুনে নিউজিল্যান্ডে ৭.৫ মাত্রার ভুমিকম্প হয়েছিল। নাসা সহ বড় বড় মহাকাশ সংস্থা সুপারমুনের প্রভাবে এসব তাণ্ডবের ঘটনা সরাসরি নাকচ করে দিয়েছে। এগুলো কেবল নিছক সমস্থানিক ঘটনা ! এই বছরের ২৪ জুনের পূর্ণচন্দ্রকেও অনেকে সুপারমুন বলে আখ্যায়িত করেছেন! তবে এই বছরের পর আবার আর বেশিদিন অপেক্ষা করতে হবে না আগামি সুপারমুনের জন্য। আর মাত্র কয়েকদিন পরেই ৩১ জানুয়ারি ফের এই সুপারমুন দেখা যাবে বলে জানিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গেল কয়েকদিন আগে ডিসেম্বরেও সুপারমুন দেখা গিয়েহিল

তবে আগামি এবং আজকের এই সুপারমুনে একইসাথে পূর্ণ ও আংশিক চন্দ্রগ্রহন দেখা যাবে। তবে দুটি চন্দ্রগ্রহনই উত্তর আমেরিকা, মধ্য ও পূর্ব এশিয়া থেকে দেখা যাবে। দুর্ভাগ্যবশত আমরা বাংলাদেশ ও ভারতে এই ঘটনা দেখতে পাব না। তবে সুপারমুন ঠিকই দেখা যাবে। এদের মধ্যে ৩১ জানুয়ারির সুপারমুন হল ব্লু মুন বা নিলাভ চন্দ্র । তবে ভাববেন না এমন চন্দ্র নীল দেখতে হবে। একইমাসে ঘটা দ্বিতীয় পূর্ণচন্দ্রকে ব্লু মুন বলে । নিলাভ চন্দ্র প্রতি ২.৫ বছরে একবার দেখা যায়। এর কারন হল চাঁদ ২৯.৫ দিনে একবার পৃথিবীকে প্রদক্ষিন করে। তাই একইমাসে দুই পূর্ণচন্দ্র সাধারনত হয় না ! আর হলেও মাসের একদম শুরু ও শেষে হয় ! ৩১ জানুয়ারির সুপারমুনের চন্দ্রগ্রহনের সময় অবস্থানের জন্য পৃথিবী থেকে দৃশ্যমান আলোর লাল বর্ণের রশ্মি চন্দ্রে পতিত হবে। যে কারনে চাঁদকে লালচে বা বাদামির মত দেখা যাবে ! গত বছরের সুপারমুন ১৯৪৮ এর পরে সবচাইতে উজ্জ্বল ছিল। ২০৩৪ সালের ২৪ নভেম্বরে আগামি উজ্জ্বলতম সুপারমুন দেখা যাবে। আর ২০৫২ সালের ৬ ডিসেম্বরে ২১ শতকের সবচাইতে উজ্জ্বলতম সুপারমুন দেখা যাবে ।

আজকের সুপারমুনকে wolf moon বা নেকড়ে সুপারমুন বলার কারন হচ্ছে পূর্বের লোককথা অনুযায়ী, ‘শীতকালের সুপারমুনে মনুষ্য়রূপি নেকড়েরা তাদের আসল রূপ ধারন করে রক্ত পান করবে।’ গ্রিনিচ সময় অনুযায়ী রাত ২:৩৮ অর্থাৎ আমাদের সকালে এই সুপারমুন দশা থাকবে। তবে আমাদের এখানে তখন আর চাঁদ দেখা যাবে না বিধায় আজ ভোরে চাঁদকে দেখার সবচাইতে ভাল সময়।

spot_img

আরও পড়ুন

মোবাইলেই শেখা রান্না, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসমাইল

অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের...

অপশক্তিকে রুখে স্বাধীনতার চেতনা এগিয়ে নেওয়ার আহ্বান

স্বাধীনতার চেতনা শক্তিশালী রাখতে সকল অপশক্তিকে পরাজিত করার আহ্বান...

আসরের পরের সময় কেন গুরুত্বপূর্ণ

ইসলামে জুমার দিনকে বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।...

ডিজিটাল দুনিয়ায় কোটি ডলারের ডোমেইন নিয়ে আলোচনা

ডিজিটাল সম্পদের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি...

বিকল্প উৎস থেকে এলএনজি আমদানির চেষ্টা পেট্রোবাংলার

চট্টগ্রাম বন্দরে এক সপ্তাহের মধ্যে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি...

ময়মনসিংহে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে রিকশাচালককে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁওয়ে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে আলম...

সুনামগঞ্জে মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ায় আইনি পদক্ষেপ

মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে মিছিল ও স্লোগানসহ পুষ্পস্তবক অর্পণের ঘটনাকে কেন্দ্র...

পদ্মায় বাসডুবির ঘটনায় ২৬ জনের মৃত্যু, তদন্তে দুই কমিটি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে যাত্রীবাহী বাস ডুবে অন্তত...

কালনী নদীর তীরে শাহ আবদুল করিম স্মরণে সংগীত ও আলোচনা

একুশে পদকপ্রাপ্ত বাউলসম্রাট শাহ আবদুল করিমের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে...

তেলের সংকটে থানচিতে নৌযান চলাচল কমে ভাড়া বেড়েছে

ঈদুল ফিতরের ছুটি এবং স্বাধীনতা দিবসের ছুটিকে ঘিরে পাহাড়ি...

হৃদয় জাগ্রত করার কোরআনের শিক্ষা

কোরআন কারিম মানবজীবনের জন্য দিকনির্দেশনা হিসেবে বিবেচিত। এর প্রতিটি...

আঘাতের পর পেশিতে শক্ত গাঁট হলে কী করবেন

খেলাধুলা বা দুর্ঘটনায় আঘাত পাওয়ার পর অনেক সময় পেশিতে...

৫ হাজার বছরের পুরোনো গাছ ঘিরে নতুন গবেষণা

চিলির অ্যালার্স কোস্টেরো ন্যাশনাল পার্কের গভীর অরণ্যে অবস্থিত ‘গ্র্যান...

গ্রহাণু গবেষণায় নতুন মিশন শুরু করছে বিজ্ঞানীরা

মহাকাশের অজানা রহস্য উন্মোচনে নতুন উদ্যোগ নিয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীর...
spot_img

আরও পড়ুন

মোবাইলেই শেখা রান্না, আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসমাইল

অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের খাবারের পরিচিতি তুলে ধরেছেন শেফ ইসমাইল হোসেন। কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ ছাড়াই যাত্রা শুরু করা এই...

অপশক্তিকে রুখে স্বাধীনতার চেতনা এগিয়ে নেওয়ার আহ্বান

স্বাধীনতার চেতনা শক্তিশালী রাখতে সকল অপশক্তিকে পরাজিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে স্বাধীনতার পক্ষে...

আসরের পরের সময় কেন গুরুত্বপূর্ণ

ইসলামে জুমার দিনকে বিশেষ মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। এ দিনের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলত হলো—এর মধ্যে এমন একটি সময় রয়েছে, যখন বান্দার দোয়া আল্লাহ...

ডিজিটাল দুনিয়ায় কোটি ডলারের ডোমেইন নিয়ে আলোচনা

ডিজিটাল সম্পদের বাজারে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি ইন্টারনেট ডোমেইন বিক্রির প্রস্তাব। মধ্যপ্রাচ্য অঞ্চলে বিলাসবহুল সম্পদ কিংবা ব্যতিক্রমী নিলামের ঘটনা নতুন কিছু নয়।...
spot_img